ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দুগ্ধ ও গরুর মাংসের উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় বাকৃবি


দুগ্ধ ও গরুর মাংসের উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুগ্ধ ও গরুর মাংস উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, সঠিক পুষ্টি, ফিড ব্যালেন্সিং, পশুর কল্যাণ ও টেকসই খামার ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে "ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন ডেইরি অ্যান্ড বিফ প্রোডাকশন সিস্টেমস: নিউট্রিশন, ফিড ব্যালান্সিং, ওয়েলফেয়ার অ্যান্ড সাসটেইনেবিলিটি" শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এ কর্মশালার যৌথ আয়োজন করেছে বাকৃবির ডেইরি সায়েন্স বিভাগ ও পশু পুষ্টি বিভাগ।

দুই দিনব্যাপী এ কর্মশালার গ্লোবাল একাডেমিক পার্টনার হিসেবে রয়েছে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাট এবং অস্ট্রেলিয়ার জেমস কুক বিশ্ববিদ্যালয়। কর্মশালার 'কি ইন্ডাস্ট্রিয়াল স্পন্সর' হিসেবে রয়েছে নারিশ এবং 'কি পার্টনার স্পন্সর' হিসেবে রয়েছে প্রোভেট রিসোর্সেস লিমিটেড।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ড. মো. বয়জার রহমান। ডেইরি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. পিয়েত্রো চেলি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেকটিকাটের সহকারী অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন এবং বাকৃবির পশু পুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুর রহমান শিশির।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, প্রাণিসম্পদ খাতের কর্মকর্তা, উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, এ ধরনের আন্তর্জাতিক কর্মশালা তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য শেখা, নতুন জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ নিয়ে ভাবনার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। এর মাধ্যমে তারা বুঝতে পারবে কীভাবে বাংলাদেশের ডেইরি ও বিফ উৎপাদন ব্যবস্থাকে ভবিষ্যতের চাহিদা ও বৈশ্বিক চ্যালেঞ্জের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নত করা যায়।

তিনি কর্মশালার আয়োজকদের প্রশংসা করে বলেন, এ কর্মশালায় গঠনমূলক আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে গবেষণা, শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে আধুনিক প্রযুক্তি ও গবেষণার ফলাফল বাস্তবায়নের পথ সুগম হবে, যা দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে দুগ্ধ ও গরুর মাংসের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে: বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে বর্তমানে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ ইতোমধ্যে এগিয়ে চলছে।

সোমবার (২০ জুলাই) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত উন্নয়ন কণ্ঠস্বর শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বললেন।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের খরচও বৃদ্ধি পেয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, আগের সরকার সমুদ্রসীমা অর্জনের সাফল্য হলেও সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান ও আহরণে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে সক্ষম হয়নি। অথচ এ খাতে প্রতিবেশী কয়েকটি দেশ অনেক বেশী অগ্রসর হয়েছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে নবায়নযোগ্য জ্বালানির বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করতে এ খাতে উন্নয়ন সহযোগীদের আরও বেশি বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশে ১০ হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে। পাশাপাশি ব্যক্তি এবং বাণিজ্যিক পর্যায়ে সৌরবিদ্যুতের ব্যবহার উৎসাহিত করার জন্য চলতি বাজেটের মধ্যে ট্যাক্স শিথিল রাখার সুবিধা রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিস্তির টাকা তুলতে এসে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


কিস্তির টাকা তুলতে এসে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে 'রিক' নামের বেসরকারি সংস্থার (এনজিও) মাঠকর্মী রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলাহাট উপজেলার রাধানগর কলোনি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাকিবুল পিরোজপুর জেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রিক এনজিওর মাঠকর্মী রাকিবুল ইসলাম ভোলাহাট উপজেলার রাধানগর কলোনি গ্রামের একটি বাড়িতে ঋণের কিস্তির টাকা তুলতে আসে। এসময় ৬ বছরের এক শিশু বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে রাকিবুল তাকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে পরিবারের লোকজন বাড়িতে এলে ওই এনজিওকর্মী পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে ভোলাহাট থানা পুলিশ বিকেলে রিক এনজিও অফিস থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


নওগাঁয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে প্রশাসন

নওগাঁয় প্রশাসন বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ফেন্সিডিল) ধ্বংস করেছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ের চত্বরে রোলার ব্যবহার করে এসব মাদক ধ্বংস করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম এবং পুলিশের অন্যান্য কর্মকর্তা।

জানা গেছে, গত ৬ বছরের মধ্যে জেলার বিভিন্ন স্থানে মাদককারবারীদের কাছ থেকে এসব মাদকদ্রব্য (ফেন্সিডিল) জব্দ করা হয়েছিল। মামলার প্রক্রিয়ার পর এসব মাদক মালখানায় সংরক্ষিত ছিল। পরবর্তীতে এসব মাদক ধ্বংস করা হয়। এসময় জেলা ফায়ার সার্ভিসের টিমও সহযোগিতা করে।

নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান জানিয়েছেন, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত (৬ বছর) ১৫১টি মামলায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল, যার পরিমাণ ১৬ হাজার ৬১ পিস। পরে সকলের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি অফিসের তহশিলদার ২০ হাজার টাকা ঘুষ নিলেন ১০ টাকার খাজনায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


ভূমি অফিসের তহশিলদার ২০ হাজার টাকা ঘুষ নিলেন ১০ টাকার খাজনায়

শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার লিটন দেওয়ানের বিরুদ্ধে মাত্র ১০ টাকার ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের জন্য ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

এছাড়া অভিযোগ রয়েছে, অতিরিক্ত টাকা ফেরত চাইলে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে তার কাছ থেকে জোরপূর্বক ‘কোনো টাকা নেওয়া হয়নি' এমন বক্তব্য আদায় করে ভিডিও ধারণ করা হয়।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা ভূমি অফিস ঘেরাও করেন। পরে জনরোষের মুখে অভিযুক্ত তহশিলদার ২০ হাজার টাকা ফেরত দিতে বাধ্য হন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ জুলাই) জাজিরা উপজেলার বাসিন্দা আজিজুল হক তার জমির নতুন অর্থবছরের ভূমি উন্নয়ন করের রশিদ সংগ্রহের জন্য জয়নগর ইউনিয়ন ভূমি অফিসে যান। তিনি অভিযোগ করেন, একই জমির খাজনার রশিদ নিতে প্রায় ছয় মাস আগে তার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছিল। এবার জমি বিক্রির প্রয়োজনে নতুন রশিদ তুলতে গেলে তহশিলদার লিটন দেওয়ান বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে একপর্যায়ে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে রশিদ দেওয়া হবে না বলেও উল্লেখ করেন।

ভুক্তভোগীর দাবি, বাধ্য হয়ে তহশিলদারের নির্দেশনা অনুযায়ী একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠান তিনি। সেই লেনদেনের প্রমাণ তিনি এই প্রতিবেদকের কাছে উপস্থাপন করেছেন। টাকা পাঠানোর পর যেটি সরকারি রশিদ দেওয়া হয়, সেটিতে ভূমি উন্নয়ন কর বাবদ সরকারি ফি ছিল মাত্র ১০ টাকা।

বিষয়টি বুঝতে পেরে অতিরিক্ত অর্থ ফেরত চাইলে তাকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেছেন আজিজুল হক। তিনি বলেন, টাকা ফেরত চাইতেই তহশিলদার লিটন দেওয়ান ও তার সঙ্গে থাকা কয়েকজন দালাল তাকে একটি কক্ষে আটকে রাখেন। মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে জোর করে তার কাছ থেকে ‘কোনো টাকা নেওয়া হয়নি’— এমন বক্তব্য আদায় করে ভিডিও ধারণ করা হয়। তিনি জানান, “আমি খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।”

অফিস থেকে বের হয়ে আজিজুল হক বিষয়টি স্থানীয়দের জানালে ক্ষুব্ধ এলাকাবাসী জয়নগর ইউনিয়ন ভূমি অফিস ঘেরাও করেন। তারা অভিযুক্ত তহসিলদারকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। সোমবার (২০ জুলাই) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত তহশিলদার দীর্ঘদিন ধরে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা দিতে সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন। বিক্ষুব্ধ জনতার চাপের মুখে একপর্যায়ে তিনি অভিযোগের ২০ হাজার টাকা ভুক্তভোগীকে ফেরত দেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী জানান, তহশিলদার লিটন দেওয়ান তাদের কাছ থেকেও বিভিন্ন সময়ে ভূমি-সংক্রান্ত সেবা দেওয়ার নামে অতিরিক্ত অর্থ নিয়েছেন। তাদের অভিযোগ, সরকারি সেবা পেতে অনেককেই একপ্রকার জিম্মি করে অর্থ আদায় করা হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে একাধিকবার জয়নগর ইউনিয়ন ভূমি অফিসে গেলেও অভিযুক্ত তহশিলদারকে পাওয়া যায়নি। পরে পুনরায় কার্যালয়ে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত সেখান থেকে চলে যান। এরপর তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

একপর্যায়ে অভিযুক্ত তহশিলদার সাংবাদিকদের অনৈতিকভাবে অর্থ দিয়ে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন। তবে সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়িত্বের প্রতি শ্রদ্ধা রেখে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।

এ বিষয়ে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমি কিছু ভিডিও দেখেছি এবং সাংবাদিকদের মাধ্যমেও ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীর পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট তহশিলদারকে তলব করে তার বক্তব্য নেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় জয়নগর ইউনিয়নসহ আশপাশের এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ হয়রানি ও অনিয়মের শিকার না হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%