ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, ফেসবুকে শেয়ার করলেন সুখবর


দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, ফেসবুকে শেয়ার করলেন সুখবর

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টায় তার ঘরে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান।

টাইগার অলরাউন্ডার রোববার (৪ অক্টোবর) নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই সুখবরটি শেয়ার করেছেন।

পোস্টের ক্যাপশনে সাইফউদ্দিন উল্লেখ করেছেন, "আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন।"

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

এর আগে, সাইফউদ্দিন ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন। ২০২৩ সালের মার্চ মাসে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসেন এই ক্রিকেটার। তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

এদিকে, আপাতত মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে তিনি এশিয়ান গেমসে খেলতে পারেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলাম

বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলাম যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। নারী রোগীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে এবং আইনি প্রক্রিয়া এড়াতে তিনি পালিয়ে গেছেন, এই কারণে মার্কিন তদন্ত সংস্থাটি তাকে খুঁজছে।

শনিবার (৩ অক্টোবর) এফবিআইয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলামের বিষয়ে এই তথ্য জানানো হয়।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে জাহিদুল ইসলামের বিরুদ্ধে এক নারী রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। চিকিৎসা দেওয়ার সময় ওই নারীকে অচেতন করার জন্য ওষুধ প্রয়োগ করে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়, এই অভিযোগে উল্লেখ রয়েছে।

এই ঘটনার পর রাজ্য পর্যায়ে মামলা হওয়ার পর জাহিদুল আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ১৯৯৭ সালের জুলাইয়ে পেনসিলভেনিয়ার পূর্বাঞ্চলীয় জেলা আদালত তার বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তখন থেকেই এফবিআই তাকে খুঁজছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাহিদুল ইসলামের জন্মতারিখ আনুমানিক ১৯৫৫ সালের ১ অক্টোবর। তার জাতীয়তা বাংলাদেশি। এফবিআইয়ের দেওয়া শারীরিক বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন প্রায় ১৬০ পাউন্ড। তার চুল কালো, চোখ বাদামি এবং তিনি চশমা ব্যবহার করতে পারেন।

এফবিআইয়ের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, জাহিদুল ইসলাম তার স্ত্রী, যিনি একজন চিকিৎসক, তার সঙ্গে ভ্রমণ করতে পারেন। কানাডার মন্ট্রিল ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে তার যোগাযোগ ও যাতায়াতের তথ্যও রয়েছে।

এফবিআই জাহিদুল ইসলামকে ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ এফবিআই কার্যালয় অথবা মার্কিন দূতাবাস কিংবা কনস্যুলেটে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্র্যাক সপ্তাহে ২ দিন ছুটিসহ চাকরি দিচ্ছে, আবেদন করতে পারবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


ব্র্যাক সপ্তাহে ২ দিন ছুটিসহ চাকরি দিচ্ছে, আবেদন করতে পারবেন যারা

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা ৮ অক্টোবরের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: ডেপুটি ম্যানেজার

বিভাগ: বাজেটিং অ্যান্ড রিপোর্টিং, পিএমপিসি, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার (সদর)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে: মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অনেক সুবিধা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় সাত সকালে বিএনপি নেতা ইকবাল শেখকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


খুলনায় সাত সকালে বিএনপি নেতা ইকবাল শেখকে গুলি

খুলনায় পারিবারিক কলহের কারণে সাবেক জামাই আবিরের গুলিতে আহত হয়েছেন ইকবাল শেখ (৪৬) নামে এক বিএনপি নেতা।

এটি ঘটেছে রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে।

আহত ইকবাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে ডিভোর্স হয়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই রোববার সকালে ইকবাল শেখকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, পারিবারিক দ্বন্দের কারণে গুলিবর্ষণের এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরি দিচ্ছে এসিআই, বয়স ২৮ হলেই আবেদন করা যাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


চাকরি দিচ্ছে এসিআই, বয়স ২৮ হলেই আবেদন করা যাবে

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার

বিভাগ: বাল্ক কমোডিটিএস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যতম যোগ্যতা হিসেবে পণ্যের কার্যকারিতা, বাজারের চাহিদা এবং সম্ভাব্য উন্নয়ন সম্পর্ক ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর

কর্মস্থল: রংপুর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%