প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনায় পারিবারিক কলহের কারণে সাবেক জামাই আবিরের গুলিতে আহত হয়েছেন ইকবাল শেখ (৪৬) নামে এক বিএনপি নেতা।
এটি ঘটেছে রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে।
আহত ইকবাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে ডিভোর্স হয়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই রোববার সকালে ইকবাল শেখকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, পারিবারিক দ্বন্দের কারণে গুলিবর্ষণের এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন