ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু পাড়ি দিলেন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে। বরিশাল সফরকে কেন্দ্র করে তাই মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। টোলপ্লাজা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে আগত বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে অবস্থান নেন। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। সভায় উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়ার কথা রয়েছে।

জানা গেছে যে, প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার বরিশালের প্রথম সফর। সফর শেষে তিনি সড়কপথেই ঢাকায় ফিরবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ সফর ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে ইসরাইলের এত আবেগ কেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫১ এম


লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে ইসরাইলের এত আবেগ কেন

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে দেখা যাচ্ছে যে, সবচেয়ে বেশি শোকাহত ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট, মন্ত্রিসভার সদস্যসহ শীর্ষ নেতাগণ তাকে হারানোর পর শোক প্রকাশ করেছেন। কিন্তু, এর মধ্যে প্রশ্ন উঠেছে যে, লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে ইসরাইল কেন এতটা আবেগ দেখাচ্ছে?

স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেস সদস্য লিন্ডসে গ্রাহাম। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করতে দেখা যায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। তিনি বলেন, ইসরাইল তার অন্যতম সেরা বন্ধুকে হারিয়েছে।

এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, 'ইসরাইল ও আমেরিকার নিরাপত্তা যে একই সূত্রে গাঁথা, তা লিন্ডসে বুঝতেন।' তিনি আরও বলেন, 'ইসরাইল তার অন্যতম সেরা বন্ধুকে হারিয়েছে। আর আমেরিকা হারিয়েছে একজন মহান দেশপ্রেমিককে। আর আমি হারালাম আমার এক প্রিয় বন্ধুকে।'

এছাড়া, ইসরাইলের প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটসহ অন্যান্য নেতারা গ্রাহামকে ইসরাইলের অকৃত্রিম বন্ধু হিসেবে স্মরণ করে পোস্ট করেছেন। তারা বলেছেন, গ্রাহাম ছিলেন ইসরাইলের অন্যতম শক্তিশালী সমর্থক।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে মার্কিন সিনেটে থাকা গ্রাহাম ছিলেন ইসরাইলের সবচেয়ে সোচ্চার সমর্থকদের মধ্যে। গাজা যুদ্ধ, ইরান ইস্যু কিংবা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিতে সবসময় ইসরাইলের অবস্থানকে যথেষ্ট জোরালোভাবে সমর্থন জানিয়েছেন। ওয়াশিংটনে ইসরাইলের স্বার্থ রক্ষায় তিনি প্রভাবশালী কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের সমর্থক হিসেবে গ্রাহাম ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার দীর্ঘদিনের প্রবক্তা ছিলেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ও ইসরাইলের নিরাপত্তা জোরদারের পক্ষে নিয়মিত অবস্থান নেন।

লিন্ডসে গ্রাহামের মৃত্যুকে ইসরাইলের কাছে নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্রকে হারানোর ঘটনা হিসেবে বিশ্লেষকরা দেখছেন। এই কারণে ইসরাইলের শীর্ষ নেতৃত্বের শোকবার্তায় বারবার উঠে এসেছে লিন্ডসে গ্রাহামের নাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে তিন থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৫ এম


রাজধানীতে তিন থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০ জন

ঢাকা, ১৩ জুলাই ২০২৬ : ঢাকা শহরের মুগদা, উত্তরা পশ্চিম এবং তুরাগ থানা অবস্থিত বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

গতকাল রোববার, ডিএমপির মুগদা, উত্তরা পশ্চিম ও তুরাগ থানার পুলিশ এ অভিযানটি পরিচালনা করে।

আজ সোমবার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রয়েছে আসলাম (৫০), মো. বাবু রাজা (৪৫), মো. সাগর (২৩), মো. মমিনুল (১৮), মো. পারভেজ (২০), মো. বেল্লাল হোসেন (৪৬), মো. শাহ আলম (৪১), মো. আক্তার (২৬), মো. মাইনুদ্দিন (৩০) এবং মো. শ্রাবণ (২৪)।

উত্তরা পশ্চিম থানা এলাকায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোছা. সাজেদা বেগম (৪২), মো. মুরাদ হোসেন (২৮), মো. খালেকুজ্জামান (৩১), মো. আশরাফুল (২২), মো. সুমন ব্যাপারী (৩০), মো. রায়হান (২০), মো. জুনায়েত ইসলাম (২২), মো. পাপ্পু সরকার (২৭), মো. তুহিন মোল্লা (২০) এবং মো. ফয়সাল (২০)। এ সময় তাদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

তুরাগ থানার এলাকার অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়, যারা হলেন মো. শরিফুল ইসলাম আব্বাস, মো. সুজন, মো. রায়হান (২৫), শ্রী খোকন মন্ডল (৩৫), মো. আলমগীর হোসেন (৪০), মো. আব্দুল কাদের (৩৮), ওয়াসিম (৪০), ফরিদ আলী মন্ডল (৫১), আশরাফ (৫৩) এবং আইনগত সহায়তার সাথে সংঘাতে জড়িত এক শিশু।

এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত এবং পরোয়ানাভুক্ত মামলার আসামিরা রয়েছে, এমনকি বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীরা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান নতুন সংঘাতে ৩.৫ শতাংশের বেশি বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান নতুন সংঘাতে ৩.৫ শতাংশের বেশি বেড়েছে তেলের দাম

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর ধারাবাহিক আক্রমণ শুরু করার পর এবং তেহরান হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দেওয়ায়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে লেনদেনের শুরুতে প্রবাহিত হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের সেপ্টেম্বর মাসে সরবরাহের জন্য দাম রোববার রাতে ২২১০ গ্রিনিচ মান সময়ে ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৮৬ ডলারে পৌঁছায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অশোধিত তেলের আগস্ট মাসে সরবরাহের জন্য দাম ৩ দশমিক ৬৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৪ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে প্রতিদিন গড়ে ১০ খুন, বাড়ছে জনমনে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


দেশে প্রতিদিন গড়ে ১০ খুন, বাড়ছে জনমনে উদ্বেগ

বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে অপরাধ কিছুটা কমলেও, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে প্রতিদিন গড়ে অন্তত ১০ জন খুন হয়েছেন। গত দুই বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা কিছুটা বেশি হয়েছে। খুন, ছিনতাই ও ডাকাতির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পুলিশের ঢাকা রেঞ্জে। যদিও পুলিশ সদর দফতরের দাবি, দিনে গড়ে ১০টি খুন বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাভাবিক। তবে অপরাধ বিশ্লেষকদের মতে, পুলিশের চেইন অব কমান্ড এখনো পুরোপুরি শক্তিশালী না হওয়ায় অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

গত ১২ জুন রাজধানীর রামপুরায় শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এর কিছুদিন আগে নিউমার্কেট এলাকায় আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনও গুলিতে নিহত হন।

অনুসন্ধানে জানা গেছে, আন্ডারওয়ার্ল্ডে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বেই এসব হত্যাকাণ্ড ঘটেছে। এ ছাড়া রাজধানীতে একের পর এক ডাকাতি ও দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। গত ২৬ জুন আদাবরে একটি বিকাশের দোকানে ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং কিশোর গ্যাংয়ের তৎপরতাও বেড়েছে। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক কাটছে না। সাধারণ মানুষ বলছেন, বর্তমান পরিস্থিতি সাধারণ নাগরিকদের জন্য উদ্বেগজনক। দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। টাস্কফোর্স বা বিশেষ কমিটি গঠন করা প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে খুন, ডাকাতি, চুরি ও নারী নির্যাতনের মতো অপরাধ কমে এবং মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ছয় মাসে দেশে খুনের ঘটনা ছিল দেড় হাজারের বেশি। ২০২৫ সালে সেই সংখ্যা আরও দুই শতাধিক বেড়ে যায়। আর চলতি বছর এখন পর্যন্ত খুন হয়েছে ১ হাজার ৭৭৫টি। একই সময়ে খুন, ছিনতাই ও ডাকাতির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে পুলিশের ঢাকা রেঞ্জে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম রেঞ্জ। আর মহানগরগুলোর মধ্যে খুন, ছিনতাই ও ডাকাতিতে শীর্ষে রয়েছে ঢাকা।

খুন, ছিনতাই ও চুরি যেন এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। পুলিশ সদর দফতরের তথ্য বলছে, দেশে প্রতিদিন গড়ে ১০টি খুন হচ্ছে। এমন পরিস্থিতিতে নগরবাসীর প্রশ্ন, কবে স্বাভাবিক হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি? কবে মানুষ আতঙ্ক ছাড়াই ঘর থেকে বের হতে পারবে?

তবে পুলিশ সদর দফতরের দাবি, প্রতিদিন গড়ে ১০টি খুন বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এ এইচ এম শাহদাত হোসাইন বলেছেন, গত দুই দশক ধরেই দেশে প্রতিদিন গড়ে প্রায় ৯ থেকে ১০টি খুনের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ওঠানামা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপরাধের মাত্রাও সহনীয় পর্যায়ে আছে। কোথাও আধিপত্য বিস্তার, কোথাও চাঁদাবাজিসহ বিভিন্ন কারণে অপরাধ হচ্ছে। প্রতিটি ঘটনার কারণ বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

অপরাধ বিশ্লেষকদের মতে, অপরাধ দমনে এখনো পুলিশের চেইন অব কমান্ড পুরোপুরি কার্যকর হয়নি। অনেক ক্ষেত্রে মাঠপর্যায়ের সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেন না। সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, মাঠপর্যায়ের সদস্যরা দেখছেন, সংকট তৈরি হলে অনেক সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা সরে যান বা আত্মগোপনে থাকেন। ফলে দায়িত্ব নেয়ার ক্ষেত্রে অনীহা তৈরি হয়েছে। অতীতের মতো সবাই নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন না। এ জায়গাতেই বড় ধরনের ঘাটতি রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক করতে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও জোর দিচ্ছে পুলিশ সদর দফতর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%