০৩:৫৫ এম
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের রহমান নগর আবাসিক এলাকায় পাহাড়ধসের কারণে একজন যুবক মারা গেছে।
একই ঘটনায় আহত হয়েছেন তিনজন, তাদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে ওই এলাকার ‘বি’ ব্লকে এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নিহত যুবকের নাম শফিকুল রহমান, যিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার অধিবাসী।
আহতদের মধ্যে রয়েছেন—মর্জিনা বেগম (৫৫), সোহান (৪) এবং ছাইফা (২)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত দুইজনকে নিয়ে আসা হয়েছে বলে জানান হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাউদ্দিন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, "একজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।"
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
এদিকে জেলা প্রশাসন সোমবার থেকে বিভিন্ন পাহাড়ে গিয়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরে যাওয়ার জন্য মাইকিং করে। কিন্তু অনেক বাসিন্দা এখনও পাহাড়ে বসবাস করে যাচ্ছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন