ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা


বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসছে, যেখানে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ঘোষিত দলে সাদা বলের অধিনায়ক শাই হোপ এবং পেসার আলজারি জোসেফের নাম নেই।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ অক্টোবর ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

শাই হোপকে আসন্ন সিরিজে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ তিনি দারুণ ছন্দে রয়েছেন। অন্যদিকে, চোটের ঝুঁকি এড়াতে টেস্ট দলের বাইরে রাখা হয়েছে পেসার আলজারি জোসেফকে। তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার কেমো পল।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

এছাড়া, ২৩ বছর বয়সী ব্যাটসম্যান কেভিন উইকহ্যাম প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ডাক পেয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার অভিষেক হবে বলে আশা করা হচ্ছে।

ক্যারিবীয়রা বাংলাদেশ সফরে দুই টেস্টে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায়। অন্যদিকে, বাংলাদেশ তাদের ঘরের মাঠে সিরিজ জয় করে নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে মাঠে নামবে।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা তার স্ত্রী ও মেয়েকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে তদন্তকারীরা ধারণা করছেন। নিহত স্ত্রী অ্যান ম্যানিক্স ছিলেন পুলিশের সাবেক উপপ্রধান (ডেপুটি চিফ) এবং কর্মজীবনে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই ঘটনায় সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের উত্তরে মেরিন কাউন্টির একটি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কেভিন ম্যানিক্স, যিনি ৬৮ বছর বয়সী, তার স্ত্রী অ্যান ম্যানিক্স, যিনি ৬৪ বছর বয়সী, এবং তাদের ২৪ বছর বয়সী মেয়ে ক্যাথরিন এলিজাবেথ ম্যানিক্স।

মেরিন কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, কেভিন প্রথমে তার স্ত্রী ও মেয়েকে গুলি করেন এবং পরে নিজেও গুলি করে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। জরুরি নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ফোনকারী নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।

তবে কেন কেভিন এই ঘটনা ঘটিয়েছেন, তা তদন্তকারীরা এখনও জানাতে পারেননি। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনজনেরই ময়নাতদন্ত করার পরিকল্পনা রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে।

এদিকে, সহকর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সান ফ্রান্সিসকো পুলিশ কর্মকর্তা সমিতি। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সাবেক উপপ্রধান অ্যান ম্যানিক্স, তার মেয়ে কেটি এবং সাবেক সার্জেন্ট কেভিন ম্যানিক্সের মৃত্যু পুরো পুলিশ পরিবারকে গভীর শোকে আচ্ছন্ন করেছে। এই মর্মান্তিক ঘটনার কষ্ট ও প্রশ্নের সহজ কোনো উত্তর নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

কেভিন ম্যানিক্স সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে ২৭ বছর কাজ করেছেন। তিনি ২০১৮ সালে সার্জেন্ট পদে থাকা অবস্থায় অবসরে যান। তবে পুলিশ বিভাগে অ্যান ম্যানিক্সের অবদান ছিল আরও বিস্তৃত।

অ্যান ম্যানিক্স সান ফ্রান্সিসকোতে জন্ম নেওয়া চতুর্থ প্রজন্মের বাসিন্দা ছিলেন। তার পরিবারের কয়েকজন সদস্যও আগে পুলিশে কাজ করেছেন। ১৯৮৬ সালে তিনি সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে যোগ দেন। সে সময় নারীদের টহল পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরুর এক দশকের কিছু বেশি সময় পেরিয়েছে।

কর্মজীবনে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে ২০০৩ সালে লেফটেন্যান্ট, ২০১৫ সালে কমান্ডার এবং ২০১৮ সালে উপপ্রধান হন অ্যান। ২০২১ সালে অবসরে যাওয়ার আগে তিনি মাঠপর্যায়ের কার্যক্রম ও বিশেষ অভিযান বিভাগ পরিচালনা করেন।

পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, অ্যান ছিলেন বিভাগের বিশেষ অস্ত্র ও কৌশল দলের প্রথম নারী সদস্য। পরবর্তী সময়ে তিনি দলটির নেতৃত্বও দেন। দীর্ঘ কর্মজীবনে তার এই অর্জন তাকে বিভাগের ইতিহাসে বিশেষ স্থান করে দিয়েছে।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনো শেষ হয় না: রাধিকা মদন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনো শেষ হয় না: রাধিকা মদন

মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার চেহারা নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে এবার ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী রাধিকা মদন। রাধিকার মতে, নারীর শরীর, ওজন ও সৌন্দর্য নিয়ে সমাজের বিচার করার প্রবণতা কখনোই শেষ হয় না। সাধারণ নারী থেকে শুরু করে প্রতিষ্ঠিত তারকা, কেউই এই মানসিকতার বাইরে নন।

অভিনয়জীবনে নিজের শরীর নিয়ে সমালোচনার মুখে পড়ার অভিজ্ঞতা রয়েছে রাধিকার। ‘পটাখা’ সিনেমার চরিত্রের প্রয়োজনে তিনি প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন। পরবর্তী সময়ে ‘শিদ্দত’ ও ‘আংরেজি মিডিয়াম’ সিনেমায় অভিনয়ের সময় বাড়তি ওজন কমানোর প্রক্রিয়া শুরু করেন। সে সময় তাকে শুনতে হয়েছিল, অতিরিক্ত ওজন নিয়ে কীভাবে তিনি সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন।

একদিকে পরপর কাজের চাপ, অন্যদিকে দ্রুত ওজন কমানোর চেষ্টা, সব মিলিয়ে একপর্যায়ে অতিরিক্ত রোগা হয়ে পড়েন এই অভিনেত্রী। শারীরিক সুস্থতার অবনতি ঘটায় শেষ পর্যন্ত কিছুদিনের জন্য কাজ থেকেও বিরতি নিতে বাধ্য হন তিনি।

রাধিকার উপলব্ধি, ওজন বাড়ালে যেমন সমালোচনা শুনতে হয়, তেমনি ওজন কমিয়ে ফেললেও কটাক্ষের মুখে পড়তে হয়। অর্থাৎ, অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের শরীর যতই পরিবর্তন করা হোক না কেন, সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তাই এখন নির্দিষ্ট কোনো শারীরিক গড়ন অর্জনের চেয়ে সুস্থ থাকাকেই বেশি গুরুত্ব দেন তিনি।

নারীর সৌন্দর্য নিয়ে সমাজের তৈরি করা ধারণা নিয়েও কথা বলেছেন রাধিকা। তার মতে, ছোটবেলা থেকেই মেয়েদের সৌন্দর্যকে নির্দিষ্ট কিছু মানদণ্ডের মধ্যে আটকে দেওয়া হয়। ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদ কিংবা সামাজিকভাবে গ্রহণযোগ্য সৌন্দর্যের ধারণার সঙ্গে নিজেদের তুলনা করতে গিয়ে অনেক কিশোরী আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ভ্রুর আকৃতি, মুখের স্বাভাবিক লোম কিংবা শরীরের অন্যান্য বৈশিষ্ট্য নিয়েও তৈরি হয় হীনম্মন্যতা।

নিজের শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে রাধিকা জানান, ছোটবেলায় তারও ঘন ভ্রু ও মুখে লোম ছিল। তবে পরিবারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে নিজের চেহারাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখিয়েছে। অন্যের প্রশংসা কিংবা স্বীকৃতির ওপর নির্ভর না করে নিজেকে ভালোবাসার গুরুত্বও তিনি সেখান থেকেই উপলব্ধি করেছেন।

রাধিকার মতে, নিজেকে গ্রহণ করার পথ সহজ নয়। তবে নিজের শরীর, স্বাভাবিক বৈশিষ্ট্য ও স্বতন্ত্র পরিচয়ের প্রতি সম্মান দেখানোর মধ্য দিয়েই সেই যাত্রা শুরু হয়। অন্যের প্রত্যাশা পূরণের জন্য নয়, বরং নিজের সুস্থতা ও আত্মবিশ্বাসের জন্যই প্রত্যেক নারীর নিজের শরীরকে ভালোবাসতে শেখা জরুরি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


পিছিয়ে পড়েও গালাতাসারাইকে উড়িয়ে দিল বার্সেলোনা

বার্সেলোনা শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের দ্বিতীয় ম্যাচে তুরস্কের গালাতাসারাইকে তাদের মাঠে ৪-১ গোলে পরাজিত করেছে হান্সি ফ্লিকের দল। ইস্তাম্বুলের রামস পার্কে শুরুতে গোল হজম করলেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে বড় জয় অর্জন করেছে কাতালানরা।

ম্যাচের শুরুতে বল দখলে আধিপত্য থাকলেও ২৮তম মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। রাফায়েল লিয়াওয়ের পাস থেকে আলেক্সেই বাতরাকভের নেওয়া শট বার্সেলোনার ডিফেন্ডার জোয়াও কানসেলোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। এতে স্বাগতিকরা এগিয়ে যায়।

এরপর ৩৪তম মিনিটে বারিস আলপার ইলমাজের গোলে ব্যবধান দ্বিগুণ করার উল্লাসে মেতে ওঠে গালাতাসারাই সমর্থকরা। তবে ভিএআরের সহায়তায় অফসাইডের কারণে গোলটি বাতিল হলে বার্সেলোনা স্বস্তি ফিরে পায়।

প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্টরা। ৪৩তম মিনিটে দানি ওলমোর পাস থেকে নিখুঁত শটে গোল করেন জোয়াও কানসেলো। বিরতির আগে দুই দল ১-১ সমতায় ফিরে আসে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বার্সেলোনা। ৫০তম মিনিটে লামিনে ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ফেরমিন লোপেজ। তিন মিনিট পর পেদ্রির পাস থেকে ইয়ামালের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৩-১ করেন অ্যান্থনি গর্ডন।

৬৫তম মিনিটে চতুর্থ গোল করে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন জার্মান ফরোয়ার্ড করিম আদেয়েমি। গ্যাব্রিয়েল জেসুসের গায়ে লেগে আসা বল পেয়ে তিনি নিচু শটে জাল খুঁজে নেন।

শেষ দিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি বার্সেলোনা। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে ইস্তাম্বুল ছাড়ে ফ্লিকের শিষ্যরা।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয় ধরে রাখল বার্সেলোনা। এর আগে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে ফেইনুর্ডকে ৫-১ গোলে পরাজিত করেছিল দলটি। পাশাপাশি লা লিগায়ও টানা আট ম্যাচে জয় পেয়েছে কাতালান জায়ান্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশেদ খান: সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


রাশেদ খান: সারজিস শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকে মুখে ফেনা তুলে ফেলেছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছে। তিনি উল্লেখ করেছেন, ছাত্রলীগের একটি কর্মী পদের জন্য সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত, অথচ আজকে তিনি আমাদের নিয়ে বড় বড় কথা বলছেন! শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকলেও যার একটি পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কিভাবে আমাদের নিয়ে কটাক্ষ করতে পারে?

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে তিনি ফেসবুকে একটি পোস্টে এসব কথা বলেন।

রাশেদ খান আরো বলেন, গণ-অভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, "আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি!"

তিনি বলেন, ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে যখন আমরা শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, তখন ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি। তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে!

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরো বলেন, জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে!

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%