প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলার ১৭তম প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি হয়ে গেছে। এ পর্যন্ত মৃত্যু সংখ্যা ১ হাজার ৩৫৪ জনে পৌঁছেছে। এই তথ্য দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার কর্তৃপক্ষ জানায়, মাত্র ১০ দিনের মধ্যে নতুন করে প্রায় ১ হাজার সংক্রমণ শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে গেছে।
সংবাদ সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, দীর্ঘ সময় ধরে সংঘাত ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত দেশটির পূর্বাঞ্চলে বর্তমানে ইবোলার এই নতুন প্রাদুর্ভাব মোকাবিলা করা হচ্ছে।
সরকারি তথ্যের ভিত্তিতে, এখন পর্যন্ত পাঁচটি প্রদেশে মোট ৩ হাজার ৭৫টি ইবোলা সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে। এর আগের ১৫ জুলাই আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি হয়েছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, রোগ শনাক্তকরণ এবং পরীক্ষা ব্যবস্থার উন্নতির ফলে নতুন করে সংক্রমণ এবং বেশি শনাক্ত করতে পারা সম্ভব হয়েছে।
এ প্রাদুর্ভাবটি গত ১৫ মে শনাক্ত হয় এবং ইবোলা ভাইরাসের ‘বান্দিবুগিও’ ধরন থেকে ছড়িয়েছে। এই ধরনের ইবোলার বিরুদ্ধে বর্তমানে কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসার পদ্ধতি নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর তথ্য অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ সংক্রমণের ঘটনা উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ঘটেছে। এটি দক্ষিণ সুদান ও উগান্ডার সীমান্তবর্তী এলাকা।
স্বাস্থ্য কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করছেন যে, এই প্রাদুর্ভাব আরও কয়েক মাস অব্যাহত থাকতে পারে। পাশাপাশি, বেতন বকেয়ার দাবিতে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের কারণে কিছু হাসপাতালে ইবোলা মোকাবিলার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে।
শরীরের তরল পদার্থের সংস্পর্শের মাধ্যমে ছড়ানো ইবোলা রোগ রক্তক্ষরণজনিত জ্বর সৃষ্টি করে। গত ৫০ বছরে আফ্রিকা মহাদেশে এই রোগে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিজ্ঞানীরা বান্দিবুগিও ধরনের ইবোলার বিরুদ্ধে টিকা এবং চিকিৎসা উদ্ভাবনের কাজ করছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানায়, শুক্রবার প্রথম স্বেচ্ছাসেবক দলের সদস্যদের এই ভাইরাসের জন্য বিশেষভাবে তৈরি পরীক্ষামূলক টিকা দেওয়া হয়েছে।
এছাড়া আরও কিছু সম্ভাব্য টিকা দ্রুত ক্লিনিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। পাশাপাশি, দুটি সম্ভাব্য চিকিৎসা পদ্ধতির উপরও গবেষণা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন