০৫:১৭ পি.এম
‘সুলিভান ব্রাদার্স’ নামটি এখন বাংলাদেশ ফুটবলের পরিধিতে বেশ পরিচিত হয়ে উঠেছে। লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপজয়ী দলে খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। এখন তাদের বড় ভাই কুইন সুলিভান ফুটবল মহাতারকা লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে আলোচনায় উঠে এসেছেন।
ইন্টার মায়ামি এবং ফিলাডেলফিয়া ইউনিয়নের মধ্যে ম্যাচে, কথোপকথনের এক পর্যায়ে মেসি কুইন সুলিভানের ঘাড়ের পেছনে কিছুটা মৃদু চড় দেন। এই ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে মেজর লিগ সকার (এমএলএস)। তবে, মেসির ওপর আরোপিত জরিমানার পরিমাণ নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি। এই ম্যাচটিতে যথেষ্ট পরিমাণ উত্তেজনাকর ঘটনা ঘটে। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে বলের বাইরে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড পান মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার কাভান সুলিভান।
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
কিন্তু পরের দিকে এমএলএস কাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতিক্রমে তার শাস্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
ম্যাচের আরেকটি ঘটনায় মেসির ক্লাব সতীর্থ ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। পেনাল্টি বক্সে বল নিয়ে এগোনোর সময় ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার পর কুইন সুলিভানের সঙ্গে জটলায় তিনি জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেলে। পরবর্তীতে সুলিভান উঠে দাঁড়িয়ে ফ্রেকে ট্যাকল করেন। এই ঘটনার জন্যও এমএলএস শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, যদিও জরিমানার পরিমাণ তুলে ধরা হয়নি।
ম্যাচটিতে মেসি একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট অর্জন করেন। মেসির নিজের বাবা হোর্হে মেসির মৃত্যুর পর এটাই ছিল আর্জেন্টাইন মহাতারকার প্রথম গোল।
এদিকে, একই দিনে মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিচকেও জরিমানা করেছে এমএলএস। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের ফাউলের প্রভাব বাড়িয়ে দেখানোর অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন