১২:৩০ এম
উইম্বলডনের ফাইনালে একটি অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন লিন্ডা নসকোভা। শনিবার, দ্বিতীয় সেটে পাঁচবার ম্যাচ পয়েন্ট হাতছাড়া করার পর তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তবে এই কান্না মুছে ফেলেই চেক প্রজাতন্ত্রের তরুণী নসকোভা নিজের প্রথম উইম্বলডন শিরোপা নিশ্চিত করেছেন।
স্বদেশি কারোলিনা মুচোভাকে ৬-২, ৫-৭, ৬-৩ গেমে পরাজিত করেছেন নসকোভা। দুই ঘণ্টা ২৮ মিনিটের এই লড়াই ছিল সত্যি রোমাঞ্চকর। দ্বিতীয় সেটে জয় নিশ্চিত করার একদম কাছে আসা সত্ত্বেও ২১ বছর বয়সী এই তারকা খেই হারিয়ে ফেলেন। কোর্টে এসময় হতাশায় তার চোখ থেকে অশ্রু পড়তে থাকে। তবে শেষ সেটের আগে বিরতি নিয়ে নিজেকে সামলে নিয়েছিলেন। এরপর দারুণভাবে ফিরে এসে শিরোপাটি নিশ্চিত করেন।
গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী নারী হিসেবে উইম্বলডন শিরোপা জিতলেন নসকোভা। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৩৬ লাখ পাউন্ড। ছোটবেলায় চেক তারকা পেত্রা কেভিতোভাকে দেখে টেনিস খেলা শুরু করেছিলেন তিনি। গ্যালারিতে বসে তার উত্তরসূরির এই জয় উপভোগ করেছেন কেভিতোভা।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
নসকোভার এই জয় সত্যিই আবেগময়। তৃতীয় রাউন্ডেও তিনি খাদের কিনারা থেকে ফিরে এসেছিলেন। এর আগেও ২০২৪ সালে মায়ের মৃত্যুর শোক নিয়ে উইম্বলডন খেলেছিলেন তিনি। এবার সেই ঘাসের কোর্টেই তিনি পেয়ে গেলেন জীবনের সবচেয়ে বড় আনন্দ। চেক প্রজাতন্ত্রের দুই নারীর প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে শেষ হাসি হাসলেন নসকোভা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন