ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,১০৬ জন


হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,১০৬ জন

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

 স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৬টি শিশু।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, চাকরি হারালেন বিইউবিটি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


জুলাই নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, চাকরি হারালেন বিইউবিটি কর্মকর্তা

জুলাই অভ্যুত্থানকে নিয়ে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জিনাত জোয়ার্দার রিপা সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে রোববার (৬ জুলাই) বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বিইউবিটি প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বিইউবিটি কর্মচারী আচরণবিধি ও শৃঙ্খলা বিধির ক্ষেত্রে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সম্পৃক্ততার (যে কোনো রূপে) প্রতি শূন্য সহনশীলতার নীতি লঙ্ঘন এবং জুলাই বিপ্লবের চেতনাকে অপমান করার কারণে, আপনাকে ৫ জুলাই, ২০২৬ তারিখ সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিইউবিটির চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এই বরখাস্তের আদেশ তখনই কার্যকর হবে যখন তদন্ত সম্পন্ন হবে, শৃঙ্খলা কমিটির সুপারিশ আসবে এবং বিইউবিটি সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ পাবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বরখাস্তকালীন সময়ে আপনাকে বিইউবিটি ক্যাম্পাসের বাইরে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আপনাকে অবিলম্বে সমস্ত দাপ্তরিক নথি, চাবি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে কোনো সম্পত্তি রেজিস্ট্রার অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

এর আগে, জুলাই অভ্যুত্থানকে অবজ্ঞা করে একটি ফেসবুক পোস্ট দেন জিনাত জোয়ার্দার রিপা। তার সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তবে পরে তিনি ওই পোস্ট নিজে থেকেই তার প্রোফাইল থেকে মুছে ফেলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ৫ মাস পর কবর খুঁড়ে বিএনপি নেতার মরদেহ উত্তোলন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


খুলনায় ৫ মাস পর কবর খুঁড়ে বিএনপি নেতার মরদেহ উত্তোলন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন চলাকালীন খুলনা আলিয়া কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে মহানগর বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মহিবুজ্জামান কচির (৬৩) মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় নতুন মোড় এসেছে। এই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে, তাই তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মৃত্যুর পাঁচ মাস পর, আদালতের নির্দেশে আজ সোমবার মহানগরীর টুটপাড়া কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদন অনুযায়ী আদালত নির্দেশ দেন। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে দেওয়া আদেশ অনুযায়ী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিবের উপস্থিতিতে বেলা ১২টার দিকে মরদেহ উত্তোলনের কার্যক্রম সম্পন্ন হয়।

মরদেহ উত্তোলনের সময়ে টুটপাড়া কবরস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় লোকজনের উপস্থিতি দেখা যায়। পরে মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন খুলনা সদর উপজেলার আলিয়া কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থায় কচির মৃত্যু ঘটে। উল্লেখ্য, তিনি খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী এজেন্ট হিসেবে কেন্দ্রে অবস্থান করছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণ শুরুর পর কেন্দ্রের ভেতরে পুকুরপাড় এলাকায় কয়েকজন ব্যক্তি ভোটারদের একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করছিলেন। প্রতিবাদ করার পর পূর্বপরিকল্পনার ভিত্তিতে কচির ওপর হামলা করা হয়। একপর্যায়ে, আলিয়া কামিল মাদ্রাসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রহিম সরদার তার গলা চেপে ধরে ধাক্কা দিলে তিনি গাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন। পরে খোলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

তৎকালীন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, হামলার কারণেই কচির মৃত্যু হয়েছে। অন্যদিকে জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, কচি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, শরীরে বড় ধরনের দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরাও বড় ধরণের সংঘর্ষ বা হাতাহাতির কোনো ঘটনা তাদের নজরে আসেনি।

নিহতের পরিবার শোকাহত থাকায় পরে খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ হারুন মজনু খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি নালিশি মামলা দায়ের করেন। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা মামলায় আব্দুর রহিম সরদারসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব পিবিআইকে দেন।

মরদেহ উত্তোলনের সময় মামলার বাদী ইউসুফ হারুন মজনু বলেন, নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে তিনি হট্টগোল দেখতে পান। তার দাবি, কচির ওপর হামলা হয়েছিল এবং পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন বলেও জানান তিনি।

মজনু বলেন, মহিবুজ্জামান কচি খুলনার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কচির মৃত্যুর কারণ নিয়ে শুরু থেকেই পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। এক পক্ষ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিহিত করছে, অন্য পক্ষ হৃদরোগে স্বাভাবিক মৃত্যুর কথা বলছে। বর্তমান পরিস্থিতিতে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতে এবং তদন্তকে আরও নির্ভরযোগ্য করতে পিবিআই মরদেহ উত্তোলনের আবেদন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশ্নফাঁসের গুজব রটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


প্রশ্নফাঁসের গুজব রটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিসি ফরিদা

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা বা পরীক্ষা নেওয়ার পরিবেশ বিঘ্নিত করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

আজ রাজধানীর সিদ্ধেশরী গার্লস কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপপ্রচারে কাউকে কান না দিতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে উপদেশ দেন। মিজ ফরিদা খানম আরও বলেন, পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য সকল ধরনের সহায়তা নিশ্চিত করা হয়েছে। অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহবান জানান তিনি।

পরিদর্শনের সময় তিনি পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

চট্টগ্রামের একটি পাহাড়ি এলাকা/ফাইল ছবি

দেশের চারটি বিভাগের মধ্যে দুদিন ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী ৪৪-৮৮ মিলিমিটার থেকে অতিভারী ১৮৮ মিলিমিটার বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারি বর্ষণে পৃথক তিনটি পাহাড়ধসে আটজন নিহত হয়েছে। সোমবার (৬ জুলাই) রাতে উখিয়ার কুতুপালং, জামতলী ও বালুখালি ক্যাম্পে এসব দুর্ঘটনা ঘটেছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানিয়েছেন, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালও মাইকিং করে সতর্ক করা হয়েছে। তিনি সকলকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%