ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা


৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

চট্টগ্রামের একটি পাহাড়ি এলাকা/ফাইল ছবি

দেশের চারটি বিভাগের মধ্যে দুদিন ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী ৪৪-৮৮ মিলিমিটার থেকে অতিভারী ১৮৮ মিলিমিটার বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারি বর্ষণে পৃথক তিনটি পাহাড়ধসে আটজন নিহত হয়েছে। সোমবার (৬ জুলাই) রাতে উখিয়ার কুতুপালং, জামতলী ও বালুখালি ক্যাম্পে এসব দুর্ঘটনা ঘটেছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানিয়েছেন, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকালও মাইকিং করে সতর্ক করা হয়েছে। তিনি সকলকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


সৌদি আরব সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত একটি জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আজ এই তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়সূচি দুই সরকারের মধ্যে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেছেন, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছে।

সৌদি আরবকে বাংলাদেশে দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরব বাংলাদেশে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে

আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের মতোই এটি সফল হবে বলে আশা করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

সোমবার (৬ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সীমানা বিরোধ নিষ্পত্তির ব্যাপারে সরকারকে একটি চিঠি দিবে ইসি। আমাদের লক্ষ্যে রয়েছে নির্দিষ্ট সময়ে সব নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা।

ইসি মাছউদ আরও বলেন, আমরা খুব আশা করছি যে, আগামী স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফল হবে। তবে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য গণমাধ্যমের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব নয়।

এ সময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান যে, সংবাদে মিস লিড যাতে না হয়, সেদিকেও নজর দিতে হবে।

এছাড়া ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সকল ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন। আইন ও সীমানা সংক্রান্ত সকল বিষয় নিয়ে কাজ চলমান রয়েছে। স্থানীয় সরকার বিভাগের সাথে যোগাযোগ করে সীমানা বিষয়ক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রস্তুতি চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলোনির সঙ্গে পুরনো বিতর্ক উসকে দিলেন ট্রাম্প, ন্যাটো সম্মেলনের আগে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


মেলোনির সঙ্গে পুরনো বিতর্ক উসকে দিলেন ট্রাম্প, ন্যাটো সম্মেলনের আগে নতুন উত্তেজনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে পুরোনো বিবাদ উস্কে দিয়েছেন। রবিবার তিনি ট্রুথ সোশ্যাল-এ একটি সম্পাদিত ছবি পোস্ট করেছেন। ছবিতে ইঙ্গিত করা হয়েছে যে, মেলোনি তার প্রতি অত্যাধিক আগ্রহী। ট্রাম্প লিখেছেন: ‘নিষেধাজ্ঞা প্রয়োজন।’

এই পোস্টটি তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে করা হয়েছে। যেখানে ট্রাম্প ও মেলোনির দেখা হওয়ার কথা রয়েছে।

 

গত সপ্তাহে ট্রাম্প একটি দাবিতে বলেছিলেন, এর ফলে ট্রাম্প-মেলোনির বিরোধ আবার সামনে এসেছে। সম্প্রতি ঘটে যাওয়া জি৭ শীর্ষ সম্মেলনের সময় মেলোনি নাকি বারবার ট্রাম্পের সাথে একটি ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। ট্রাম্পের এই দাবি মেলোনি সম্পূর্ণ বানোয়াট হিসেবে চিহ্নিত করেন এবং বলেন, ‘ইতালি এবং আমি কখনো ভিক্ষা করি না।’

মেলোনি বলেন, ‘আমি আজ আমেরিকা-বিরোধী নই; আমি গতকাল হাঁটু গেড়েও বসিনি। আমি এমন একজন ব্যক্তি যিনি বিশ্বাস করেন যে পশ্চিমারা ঐক্যবদ্ধ হলে আরও শক্তিশালী হয়, যিনি বিশ্বাস করেন যে ঐক্যবদ্ধ পশ্চিমা বিশ্বে ইতালি আরও শক্তিশালী, আমি এর জন্যই কাজ করেছি ও করে চলেছি।’

ইতালীয় সংবাদ সংস্থা অ্যাডনক্রোনোসের তথ্যমতে, মেলোনি ইতালির রেতে ৪ টেলিভিশনকে বলেন, ‘তবে, ভালো সম্পর্ক মিশুক ও সহজ আচরণের উপর ভিত্তি করে গড়ে ওঠে, এবং আমি একজন মিশুক মানুষ।’

এই বিতর্কের কারণে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ওয়াশিংটনে তার পরিকল্পিত সফর বাতিল করেছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও মেলোনির মধ্যে উত্তেজনা বেড়েছে, যা ইরানের বিরুদ্ধে মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করতে ইতালির অনীহা একটি কারণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী বাঁচতে আকুতি জানালেও আমি কিছু করতে পারিনি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


স্বামী বাঁচতে আকুতি জানালেও আমি কিছু করতে পারিনি

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া ও জেলা সদরে একরাতেই ঘটেছে পৃথক পাহাড় ধস, যার ফলে ৮ রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ধ্বংসযজ্ঞের মধ্যে কক্সবাজার শহরের সাত্তারঘোনা এলাকায় সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়েছে, যেখানে মাটির নিচে চাপা পড়ে মৃত্যু ঘটেছে আলী আকবর (৫০) নামে এক ব্যক্তির। অলৌকিকভাবে বেঁচে গিয়েছে তার স্ত্রী জোৎস্না বেগম, যার আকুতি এখন সদর হাসপাতালে বাতাস ভারি করে তুলছে।

কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী জোৎস্না। তিনি বলেন, 'রাতে আমরা স্বামী, ছেলে ও আমি একসঙ্গে রাতের খাবার খেয়ে খাটে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ গভীর রাতে পাহাড়ের একটি অংশ ধসে ঘরের ওপর পড়ে, মুহূর্তে আমরা মাটির নিচে চাপা পড়ে যাই।'

তিনি আরও জানান, 'ভাগ্যক্রমে আমি ও আমার ছেলে কোনোমতে বের হয়ে আসতে পারলেও আমার স্বামী মাটির নিচে আটকা পড়ে যান। তিনি বাঁচার জন্য বারবার আকুতি জানাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন মাটি খুঁড়ে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা গিয়েছিলেন।'

এই শহরের ট্র্যাজেডির পাশাপাশি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও নেমে এসেছে একই রকম অন্ধকার। উখিয়ার ক্যাম্প ১১, সি-১১ ব্লকে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন আমান উল্লাহর পরিবারের ৭ সদস্য। ভারী বৃষ্টিপাতের এক পর্যায়ে পাহাড় ধসে মাটিচাপা পড়ে ৫ জন। তাদের মধ্যে ৪ জন মারা যান।

সফলভাবে বেঁচে ফেরা আমান উল্লাহ তার পুরো পরিবারের হারিয়ে যাওয়ার বিষয়ে জানান। তিনি বলেন, 'রাতে আমাদের পরিবারের সাতজন সদস্য রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রাত ১টার দিকে পাহাড়ধসে পুরো ঘর মাটিচাপা পড়ে যায়। আমি ও আমার আরেক ভাই কোনোমতে প্রাণে বেঁচে যাই, কিন্তু পরিবারের বাকি পাঁচজন মাটির নিচে চাপা পড়েন। আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। মাটি খুঁড়ে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।'

এদিকে, উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ডলার ত্রিপুরা জানান, রাত ২টার দিকে ক্যাম্প ১৫ জামতলীতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের ৫ সদস্য। ৩ ঘণ্টার চেষ্টায় মাটি খুঁড়ে তাঁদের উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি স্বামী-স্ত্রী ও সন্তানকে। অপর ২ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। রাত দুইটার দিকে কুতুপালং আশ্রয়শিবিরের ক্যাম্প-৭-এ পাহাড়ধসে মো. একরাম (৭) নামে আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু ঘটেছে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ডলার ত্রিপুরা বলেন, 'আমরা খবর পাওয়া মাত্রই উদ্ধার অভিযানে নেমেছি। বিভাগীয় নির্দেশনা অনুযায়ী আমাদের সচেতনতামূলক কার্যক্রম ও মাইকিং আগে থেকেই চলমান ছিল এবং এখনও তা অব্যাহত রয়েছে।'

উখিয়াস্থ ৮ এপিবিএনের অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন আহমেদ জানান, অতি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিংসহ নানামুখী তৎপরতা চালাচ্ছে প্রশাসন ও ফায়ার সার্ভিস। তবে স্বেচ্ছাসেবকদের অভিযোগ, বারবার সতর্ক করা সত্ত্বেও অনেকে নিরাপদ আশ্রয়ে যেতে চাচ্ছেন না।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৬৭ মিলিমিটার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং আগামী কয়েকদিনও এই ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড় ধসের ঝুঁকি আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

মনে রাখা হচ্ছে, ২০১৭ সালে বনাঞ্চল উজাড় করে তৈরি করা ৩৩টি রোহিঙ্গা আশ্রয়শিবিরের প্রায় ১২ লাখ বাসিন্দার মধ্যে অন্তত ১ লাখ রোহিঙ্গা বর্তমানে তীব্র ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%