০৫:৪৭ পি.এম
গাজীপুরের শ্রীপুরে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের হামলায় বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোখলেছুর রহমান, সদর বিট কর্মকর্তা আক্তার হোসেনসহ মোট ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দৈনিক হাজিরা ভিত্তিক একজন শ্রমিকও। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার আবদার তেলিহাটি মৌজায় বনের জমি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণের সংবাদ পাওয়ার পর তারা উচ্ছেদ অভিযানে যান। এসময় দখলদারদল, দুলাল ও আরমানের নেতৃত্বে উচ্ছেদ কাজে বাধা প্রদান করে দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। উচ্ছেদে ব্যবহৃত শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়া, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন