ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সাঁথিয়ায় রাস্তার কাজে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে


সাঁথিয়ায় রাস্তার কাজে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পাবনার সাঁথিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কোনো কাজ না করে বরাদ্দকৃত চার লাখ টাকা তুলে নেওয়ার গুরুতর অভিযোগ স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে উঠেছে। প্রকল্প বাস্তবায়নে চরম অনিয়ম ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দাবি করেছেন, পুরো কাজ পরিদর্শন করে বিল প্রদান করা হয়েছে।

প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (টিআর-কাবিখা) প্রকল্পের অধীনে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের জয়নালের বাড়ি থেকে রিপনের বাড়ির দিকে রাস্তা এইচবিবি (হেরিং বোন বন্ড) করার জন্য ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তবে অভিযোগ রয়েছে যে, উক্ত সড়কে কোনো কাজ না করেই বরাদ্দের পুরো অর্থ তুলে নিয়েছেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি বেলাল হোসেন। এই অর্থ আত্মসাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুলতান হোসেন, ইউনিয়ন পরিষদের সচিবসহ সংশ্লিষ্টরা প্রত্যক্ষ সহযোগিতা করেছেন বলে জানা গেছে।

সরেজমিনে রসুলপুর গ্রামে গিয়ে দেখা যায়, প্রকল্পভুক্ত সড়কে বর্তমানে যে এইচবিবি রাস্তাটি রয়েছে, তা প্রায় ৪-৫ বছর আগে বিগত সরকারের আমলে সাবেক চেয়ারম্যান পিঞ্চুর মেয়াদে তৈরি করা হয়েছিল। নতুন করে সেখানে কোনো কাজের চিহ্ন পাওয়া যায়নি।

যাদের বাড়ির নাম উল্লেখ করে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেই বাসিন্দারাও দীর্ঘ সময় ধরে কোনো কাজ না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা জয়নাল হোসেন বলেন, "আমার বাড়ি থেকে রিপনের বাড়ি পর্যন্ত রাস্তার কাজ পাঁচ বছর আগে হয়েছিল। এরপর আর নতুন করে কোনো কাজ করা হয়নি।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

একই এলাকার বাসিন্দা রিপনের স্ত্রী সরস্বতী রায় বলেন, "জয়নালের বাড়ি থেকে আমাদের রায়বাড়ির সামনে দিয়ে শ্মশানঘাট পর্যন্ত রাস্তার কাজ ৫-৬ বছর আগে করা হয়েছে। তারপর আর কোনো কাজ হয়নি।"

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুলতান হোসেন বলেন, "কাজটি সরেজমিনে গিয়ে দেখতে হবে। দেখার পরেই বলতে পারব কাজ হয়েছে কিনা।"

বিষয়টি নিয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ জানান, "আমি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছি। আগে সরেজমিনে রাস্তাটি পরিদর্শন করি, তারপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।"

এদিকে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিনের। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ট্রাকের নিচে চাপা পড়ে মন্দিরের ১২ ভক্তের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


ভারতে ট্রাকের নিচে চাপা পড়ে মন্দিরের ১২ ভক্তের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপূজার মণ্ডপ ভেঙে সৃষ্ট হুড়োহুড়ির ফলে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর, মধ্যপ্রদেশে একই রাতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রাজ্যের গোয়ালিয়রে একটি মন্দিরে ১২ জন ভক্ত ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার সময় গোয়ালিয়রের শীতলা মাতা মন্দিরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক তীর্থযাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, একটি নিয়ন্ত্রণহীন ট্রাক পুলিশ চেকপোস্ট ভেঙে মন্দিরের বাইরে অবস্থানরত ভক্তদের চাপা দেয় এবং দেওয়াল ও গেটে ধাক্কা মারে।

গোয়ালিয়র পুলিশের এসএসপি ধর্মবীর সিং জানিয়েছেন, রাত ১টা ৩০ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। চিন্নরের দিক থেকে আসা একটি শস্যবোঝাই ট্রাক রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারায়। এরপর এটি পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর উঠে যায়। ট্রাকটি পরে মন্দিরের বাইরের দেওয়াল ও গেটে ধাক্কা দেয়, যার ফলে ১২ জন ভক্ত ট্রাকের নিচে চাপা পড়েন এবং মন্দিরের বাইরের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার পর মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হন। তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসএসপি ধর্মবীর সিং আরও জানান, ট্রাক চাপা দেওয়ার পর ৩৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর হত্যার দায়ে ফাঁসিতে ঝুলতে হয়েছিল কিংবদন্তি ক্রিকেটার হিলটনকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


স্ত্রীর হত্যার দায়ে ফাঁসিতে ঝুলতে হয়েছিল কিংবদন্তি ক্রিকেটার হিলটনকে

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটারদের জীবনে অনেক অর্জন ও রেকর্ডের সমাহার থাকে। তবে, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার লেসলি হিলটনের জীবনের শেষ অধ্যায়টি একটি ভয়াবহ ট্র্যাজেডি ও অন্ধকারের ইতিহাসে লেখা হয়েছে। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে নিজের স্ত্রীকে হত্যার অভিযোগে ফাঁসিতে ঝুলতে বাধ্য হন।

১৯৩৪ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত তিনি ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের হয়ে খেলেছেন, জ্যামাইকান এই ডানহাতি পেসার প্রতিপক্ষের ব্যাটারদের বিরুদ্ধে বল হাতে ভয় ধরাতে সক্ষম ছিলেন। দেশের হয়ে ৬টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে তিনি ১৬টি উইকেট দখল করেন।

১৯৪২ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর লুরলাইন রোজ নামক এক নারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিলটন। ১৯৪৭ সালে তাদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়।

কিছু বছর পর, ফ্যাশন ডিজাইনিংয়ে উচ্চতর পড়াশোনা ও কাজের উদ্দেশ্যে নিউইয়র্কে চলে যান লুরলাইন। সেখানে তিনি রয় ফ্রান্সিস নামের এক বিত্তশালী ব্যক্তির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। স্ত্রীর আচরণে সন্দেহ জাগলে হিলটন তদন্ত শুরু করেন।

পরে, স্ত্রীর পরকীয়ার বিষয়টি তার সামনে ধরা পড়ে এবং তিনি লুরলাইনের সাথে মুখোমুখি হন। স্ত্রীর মুখ থেকে সম্পর্কের কথা শুনে হিলটন রাগ ও দুঃখে নিয়ন্ত্রণ হারান। ঘরে থাকা রিভলবার দিয়ে তিনি স্ত্রীর দিকে সাতটি গুলি ছুড়েন, যা ঘটনাস্থলেই লুরলাইনের মৃত্যু ঘটায়।

ঘটনার পর লেসলি হিলটনকে গ্রেপ্তার করা হয়। আদালতে আত্মপক্ষ সমর্থনে তার আইনজীবী যুক্তি দেন যে, স্ত্রীর প্রতারণা ও আকস্মিক উত্তেজনার কারণে তিনি এই কাজ করেছেন। তবে, আদালত সেই যুক্তি গ্রহণ করেনি।

জ্যামাইকার আদালত তাকে লুরলাইনকে নির্মমভাবে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। পরবর্তীতে, রায়ের বিরুদ্ধে আপিল এবং তৎকালীন সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে প্রাণভিক্ষার আবেদন জানানো হলেও তা প্রত্যাখ্যাত হয়। অবশেষে, ১৯৫৫ সালের ১৭ মে জ্যামাইকার জেলে ফাঁসিতে ঝুলিয়ে লেসলি হিলটনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ক্রিকেট ইতিহাসের ১২০ বছরেরও বেশি সময়ের মধ্যে লেসলি হিলটন একমাত্র আন্তর্জাতিক ক্রিকেটার, যার জীবনের গল্প আদালতের রায়ে ফাঁসির মাধ্যমে শেষ হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী সোমবার ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজ উদ্বোধন করবেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


প্রধানমন্ত্রী সোমবার ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজ উদ্বোধন করবেন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওসমানী উদ্যান প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক চিঠিতে শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসীর জন্য রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান খুলে দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিকায়ন করা উদ্যানটি এবং সেখানে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন, যার ব্যয় প্রায় ৫০ কোটি টাকা। উদ্বোধন ও সুধী সমাবেশের পর একইদিন উদ্যানটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে নগরবাসী আধুনিক ও দৃষ্টিনন্দন ওসমানী উদ্যান ব্যবহারের সুযোগ পাবেন। উদ্যানটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে মানুষ সেখানে হাঁটাচলা, অবসর যাপন এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারে।

জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।

সচিবালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এই উদ্যানের আধুনিকায়নের অংশ হিসেবে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের জন্য খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা এবং মনোরম জলধারা থাকবে। এসব আয়োজনের মাধ্যমে উদ্যানটিকে নগরবাসীর অবসর বিনোদন ও সময় কাটানোর জন্য উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে বেধড়ক পিটিয়ে গাছে টাঙিয়ে রাখলেন স্বামী, অতঃপর পালালেন কাশেম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


স্ত্রীকে বেধড়ক পিটিয়ে গাছে টাঙিয়ে রাখলেন স্বামী, অতঃপর পালালেন কাশেম

নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো. কাশেম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। হত্যার পর অভিযোগ রয়েছে যে, তিনি স্ত্রীর মরদেহটি বাড়ির পাশের একটি শুকনো গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা মাইজছড়া এলাকা থেকে পুলিশ রোকসানা (২৫) নামে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন রোববার (১৮ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রোকসানা সোনাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোকসানা ও কাশেমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার দিবাগত রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়, এ সময় কাশেম তার স্ত্রীকে মারধর করেন। পরদিন সকালে স্থানীয়রা রোকসানার মরদেহ বাড়ির পাশের শুকনো গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখে।

শনিবার ভোর আনুমানিক ৪টা থেকে ৫টার মধ্যে স্থানীয়রা রোকসানাকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জাহাজমারা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে হাতিয়া থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে রোকসানার স্বামী মো. কাশেম পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মেহেরাজ ও মিষ্টু জানান, এর আগে রড দিয়ে আঘাত করার কারণে রোকসানার চার মাসের গর্ভের সন্তান মারা যায়। তারা বলেন, "আমাদের এলাকায় এভাবে চারজন গৃহবধূকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে বলে আমরা জানি। পরে টাকা দিয়ে বিষয়গুলো মীমাংসা করা হয়। এসব ঘটনায় কাউকে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা গেলে হয়তো এমন ঘটনা আর ঘটত না। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।"

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%