ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এনআইডি সেবা আরও ৩ দেশে চালুর নির্দেশ দিল ইসি


এনআইডি সেবা আরও ৩ দেশে চালুর নির্দেশ দিল ইসি

নির্বাচন কমিশন (ইসি) আরও তিনটি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করবে। নতুন দেশগুলো হচ্ছে- সিঙ্গাপুর, বাহরাইন ও সুইডেন।

সোমবার (১৩ জুলাই) নির্বাচ‌ন কমিশন সচিবালয় পৃথক তিনটি সরকারি আদেশ জারি করে এই তথ্য জানায়। জানা গেছে, এই সেবা কার্যক্রম উদ্বোধনের জন্য তিন নির্বাচন কমিশনার তিনটি দেশে সফর করবেন বলেও জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ আগামী ১৫ থেকে ২১ জুলাই বাহরাইন সফর করবেন। বাহরাইনে গিয়ে তিনি ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ভোটদান ও এনআইডি সেবা বিষয়ে প্রবাসীদের সঙ্গে আয়োজিত সভায় অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

একই উদ্দেশ্যে আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ৩০ জুলাই থেকে ৫ আগস্ট সুইডেন সফর করবেন। নির্বাচ‌ন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট সিঙ্গাপুর সফর করবেন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, এই সফরগুলো সরকারি সফর হিসেবে গণ্য হবে এবং এর যাবতীয় ব্যয় ইসির ‘আইডিয়া প্রজেক্ট-২’ থেকে বহন করা হবে।

এর আগে, গত বছরের জুলাইয়ে আটটি দেশে এনআইডি সেবা চালু করেছিল ইসি। সেই দেশগুলো হচ্ছে- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।

সম্প্রতি ফ্রান্সেও এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানানো হয়েছে। তবে, পরে ইসি জানায়, ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস একটি চিঠির মাধ্যমে জানিয়েছে, আপাতত দেশে এনআইডি কার্যক্রম শুরুর মতো কোন প্রস্তুতি নেই। তাই ফ্রান্সে এই কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:০৭ এম


যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আন্দোলন।

সোমবার, তাদের নিয়ন্ত্রণাধীন সানা বিমানবন্দরে বোমা হামলার দায়ে সৌদি আরবকে অভিযুক্ত করার পর, তারা পরে দেশটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মাধ্যমে সৌদি আরব এবং ইরান-সমর্থিত এই গোষ্ঠীর মধ্যে চলমান চার বছরের যুদ্ধবিরতি ভঙ্গ হয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র এক্স-এ বলেছেন, সৌদি আরব ‘সন্ত্রাসী হুতি’ মিলিশিয়াদের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এদিকে, হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। আভা হচ্ছে ইয়েমেন সীমান্তবর্তী একটি পার্বত্য দক্ষিণাঞ্চলের রাজধানী, যেখানে অনেক সৌদি নাগরিক গ্রীষ্মের তীব্র গরম থেকে বাঁচতে আশ্রয় নেন।

সৌদি জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর ২০২২ সালের মার্চে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের দায় স্বীকার করা এটিই প্রথম হামলা।

ইরান সংঘাতে এপ্রিল মাসের যুদ্ধবিরতির পর সৌদি আরবের পূর্বাঞ্চল ও রিয়াদকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কমে এলেও, সোমবারের এই সহিংসতা দেশটির দক্ষিণ সীমান্তে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

অন্যান্য অনেক ছোট উপসাগরীয় রাষ্ট্রগুলোর তুলনায় দেশটির আয়তন বেশি হওয়ার কারণে যুদ্ধের সময় এটি তুলনামূলকভাবে ভালো অবস্থানে ছিল এবং হরমুজ প্রণালীকে এড়িয়ে পূর্ব থেকে লোহিত সাগরে অবস্থিত পশ্চিম উপকূলে একটি পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি অব্যাহত রেখেছিল।

হুতিদের সাথে বৃহত্তর সংঘাত এই পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, যারা অতীতে গাজাকে সমর্থন করে লোহিত সাগরের ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করেছে ও হামলা চালিয়েছে।

এদিকে, সৌদি সরকারের যোগাযোগ দপ্তর মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এর আগে সোমবার সকালে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দিতে তাদের সশস্ত্র বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালায়।

দক্ষিণের বন্দর শহর এডেন থেকে পরিচালিত এই সরকার সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোর সমর্থনপুষ্ট।

অন্যদিকে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান, বিমানটি হুতি-নিয়ন্ত্রিত হোদাইদাহ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে স্বর্ণের দাম আরও কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ এম


দেশে স্বর্ণের দাম আরও কমেছে

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, সবশেষ গত ১৩ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত দেশে ৯১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৪৪ দফা বেড়েছে, কমেছে ৪৬ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বেড়েছে, আর কমেছে ২৯ বার।

স্বর্ণের দাম কমানো হলেও দেশে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপি ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৬ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ২৮ দফা বেড়েছে; কমানো হয়েছে বাকি ২৮ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইসলামি বিপ্লবী গার্ডের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৪২ এম


বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইসলামি বিপ্লবী গার্ডের

ঢাকা, ১৪ জুলাই, ২০২৬ : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার জানিয়েছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

হামলার কারণে বাহরাইনের সরকার নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানায়, পাশাপাশি সাইরেন বাজানো হয়।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ইরানের আইআরজিসি গার্ডদের উদ্ধৃতি দিয়ে জানায়, ‘বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যবহৃত একাধিক অস্ত্র সহায়তা গুদাম, একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং মার্কিন সেনাদের আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে আমিরাতের দুই ট্যাংকারে হামলা, নিহত নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৯ এম


হরমুজ প্রণালীতে আমিরাতের দুই ট্যাংকারে হামলা, নিহত নাবিক

হরমুজ প্রণালীর দক্ষিণ নৌপথ দিয়ে যাওয়ার সময় ওমানের জলসীমায় ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি সংযুক্ত আরব আমিরাতের ট্যাংকার বিধ্বস্ত হয়েছে। এতে একজন নাবিক নিহত হয়েছেন এবং চারজনের অবস্থা গুরুতরসহ আরও আটজন আহত হয়েছেন।

এ ঘটনা মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজ দুটিকে মোম্বাসা এবং আল বাহিয়াহ হিসেবে শনাক্ত করা হয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় মোম্বাসা জাহাজের একজন ভারতীয় নাবিক হিসেবে নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে আগুন লাগার পর উভয় ট্যাংকারেরই বস্তুগত ক্ষতি হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, সংযুক্ত আরব আমিরাত তার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য জবাব দেয়ার এবং সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

এছাড়া, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা জানিয়েছে যে, ওমানের কালহাত থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি ট্যাংকারের ডান পাশের ইঞ্জিন রুমে একটি অজ্ঞাত বস্তুকণার আঘাতের সংবাদ তারা স্থানীয় ট্যাংকারটির মাস্টারের কাছ থেকে পেয়েছে। ইউকেএমটিও জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে এবং ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতা অবলম্বন করতে ও যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জানাতে পরামর্শ দিয়েছে।

এই ঘটনাটি ঘটেছে যখন যুক্তরাষ্ট্র টানা তৃতীয় দিনের মতো ইরানের ওপর হামলা চালানোর পর সামরিক উত্তেজনা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র বলছে, এই অভিযানের উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে তেহরানের সক্ষমতা দুর্বল করা।

সূত্র: আনাদোলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%