০৯:৫১ পি.এম
ভারতের পশ্চিমবঙ্গের দুটি জেলায় দুটি গৃহবধূর ব্যাংক হিসাব থেকে অস্বাভাবিক অঙ্কের টাকা দেখানোর একটি ঘটনা ঘটেছে। একটি নারীর ব্যাংক হিসাবে দেখা যায় প্রায় ৭৬০ কোটি রুপি, আরেকজনের হিসাবে প্রায় ৭৪০ কোটি রুপি তৈরি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, প্রথম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার কালিকাপুর গ্রামে। সেখানে বাসিন্দা সেরিফা খাতুন সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখায় অর্থ তুলতে গিয়ে তার হিসাবের ব্যালেন্স ৭,৫৯৬,৯৫১,৯৫১ দশমিক ১৬ রুপি (প্রায় ৭৫৯ কোটি ৬৯ লাখ রুপি) দেখেন।
পরিবারের সূত্রে জানা যায়, সেরিফা খাতুনের দেওর তামিলনাড়ুতে কাজ করেন এবং তিনি মাত্র ৩ হাজার রুপি পাঠিয়েছিলেন। সেই টাকা তুলতে গিয়ে সেরিফা খাতুন অস্বাভাবিক এই ব্যালেন্স দেখতে পান।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সেরিফা খাতুন বলেন, "আমাদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল। পরিবারের সদস্যরা ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। হিচুরত সেদিন এত বিপুল অর্থ দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি।" পরে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও লালগোলা থানায় জানান।
পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ এই ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। তবে এখনো ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
একই দিন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের উত্তর ধুলাগাঁও গ্রামেও একই ধরনের ঘটনা ঘটে। সরকারি প্রকল্পের টাকার বিষয়ে জানতে ব্যাংকে গিয়ে হিসাবের বিবরণী নেন স্বপ্না বর্মন। সেখানে তার হিসাবের মধ্যে দেখা যায় প্রায় ৭৪০ কোটি রুপি।
পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তার সঙ্গে কথা বলে এবং পুনরায় হিসাব যাচাই করার জন্য পরামর্শ দেয়। পরে আবার ব্যালেন্স পরীক্ষা করে দেখা যায়, কোনো অস্বাভাবিকতা নেই এবং হিসাবের পরিমাণ আগের মতো মাত্র ২০২ রুপি।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
স্থানীয় প্রশাসন এবং ব্যাংক সূত্রের প্রাথমিক ধারণা হলো, দুটি ঘটনাই প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভার সমস্যার কারণে ভুল ব্যালেন্স প্রদর্শিত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন