০৫:০৫ পি.এম
নেত্রকোনার পূর্বধলায় ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে ৮০ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, গত ৭ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ওই এলাকারই বাসিন্দা।
এজাহারে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বৃদ্ধার বসতঘরের আশপাশে ঘোরাফেরা করতেন এবং তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন, বৃদ্ধা ঘরে একা শুয়ে ছিলেন। এই সময় অভিযুক্ত ব্যক্তি কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
এতে আরও বলা হয়, ঘটনার সময় এক প্রতিবেশী বৃদ্ধার সঙ্গে দেখা করতে এসে সন্দেহবশত ঘরে প্রবেশ করেন। সেখানে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখে তিনি চিৎকার শুরু করেন। এই অবস্থায় অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভুক্তভোগীর ছেলের বক্তব্য অনুযায়ী, ঘটনার পর পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে কোনো সমাধান না হওয়ায় পরিবারের সদস্যদের পরামর্শে তিনি থানায় মামলা দায়ের করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন