প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় রাষ্ট্রপতি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত ও চির শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে, মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। তিনি রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার একজন প্রভাবশালী নেতা ছিলেন এবং ১৯৯১ সালে ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ৫ম, ১৯৯৬ সালে ফেব্রুয়ারিতে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন গোরস্তানে মরহুমের বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন