ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী


আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি সুুইজারল্যান্ড চমক দেখাতে প্রস্তুত? মাঠে লড়াই শুরু হওয়ার আগে সম্ভাব্য ফল জানিয়ে দিয়েছে অপ্টার সুপার কম্পিউটার। তাহলে কোন দলের পাল্লা ভারি রয়েছে?

বাংলাদেশ সময় রোববার (১১ জুলাই) সকাল ৭টায় কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

অপ্টার সর্বশেষ সুপার কম্পিউটার বিশ্লেষণে পরিষ্কারভাবে এগিয়ে রাখা হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। হাজার হাজার সিমুলেশনের ভিত্তিতে করা পূর্বাভাস অনুযায়ী লিওনেল মেসিদের জয়ের সম্ভাবনা ৫৭.১ শতাংশ। অন্যদিকে, সুইজারল্যান্ডের সরাসরি জয়ের সম্ভাবনা ১৮.৭ শতাংশ, এবং নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪.২ শতাংশ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পরিসংখ্যানের ক্ষেত্রে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও নকআউট ফুটবলে কোনো সমীকরণই শেষ কথা নয়। রাউন্ড অব সিক্সটিনে মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠার পরও তাদের রক্ষণের কিছু দুর্বলতার ইঙ্গিত দিয়েছে লিওনেল স্কালোনির দল। সেই সুযোগকে কাজে লাগানোর অপেক্ষায় থাকবে সুইসরা।

অন্যদিকে, সুইজারল্যান্ড আত্মবিশ্বাসের সাথে মাঠে নামবে। তারা শেষ ষোলোতে শক্তিশালী কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়ার গৌরব অর্জন করেছে দলটি, আর এবার তারা আরও বড় স্বপ্ন দেখছে।

এই ম্যাচটি স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন এবং নকআউট পর্বেও দলের আক্রমণের প্রধান ভরসা। তবে সুইসদের বিশ্বাস, শুধু মেসিকে আটকে রাখলেই হবে না; পুরো আর্জেন্টিনা দলকেই নিয়ন্ত্রণে রাখতে হবে।

ইতিহাসও কিছুটা আর্জেন্টিনার পক্ষে কথা বলছে। ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে এই দুই দলের লড়াই অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। শেষ মুহূর্তে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এবারও দুই দলের লড়াই জমজমাট হওয়ার প্রত্যাশা করছেন ফুটবল বিশ্লেষকরা।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তবে পরিসংখ্যান কেবল সম্ভাবনার গল্প বলে, নিশ্চিত ফল নয়। মাঠের ৯০ মিনিট—অথবা প্রয়োজনে অতিরিক্ত সময় ও টাইব্রেকার—শেষেই মিলবে আসল উত্তর। অপ্টা আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেও, বিশ্বকাপের নকআউট পর্বে এক মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব-নিকাশ। আর সেই অনিশ্চয়তা আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াইকে এবারের কোয়ার্টার ফাইনালের অন্যতম আকর্ষণীয় ম্যাচে পরিণত করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধি শেখায়: মেয়র শাহাদাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:২২ পি.এম


ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধি শেখায়: মেয়র শাহাদাত

ধর্ম মানুষকে পবিত্রতা ও আত্মশুদ্ধি শেখায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘পূজায়ন’-এর চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

মেয়র আরও বলেন, ‘ধার্মিকতা জাতিকে উন্নত করে। জাতিকে শান্তির বার্তা দেয়। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমরা সবাই এদেশেরই নাগরিক।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। 

সংগঠনের সভাপতি তুর্জয় দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহুল দে-এর সঞ্চালনায় প্রধানবক্তা ছিলেন শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পাল। আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য অরুপ রতন চক্রবর্তী, আশুতোষ দে, ঝন্টু চৌধুরী, প্রদীপ চক্রবর্তী, প্রবাল চক্রবর্তী, ডা. অনির্বাণ ঘোষ, বরুন হাজারী, ডা. অপূর্ব ধর, রুপন চক্রবর্তী, লিটন দাশগুপ্তসহ অনেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বেতন থেকে ফি কাটা বহাল থাকছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বেতন থেকে ফি কাটা বহাল থাকছে

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের বেতন থেকে ‘লিন্দোং ২৪/৭’ নামে একটি সামাজিক নিরাপত্তা স্কিমের জন্য অর্থ কাটা আগের মতোই বাধ্যতামূলক থাকবে। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান আইন অনুযায়ী বিদেশি কর্মীদের এই স্কিমে অংশ নেওয়া বাধ্যতামূলক।

এর আগে যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বলেছিলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এই স্কিমে অংশগ্রহণ সবার জন্য ঐচ্ছিক হবে। তবে মানবসম্পদ মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত শুধু মালয়েশিয়ার স্থানীয় কর্মীদের জন্য প্রযোজ্য। বিদেশি কর্মীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

মানবসম্পদমন্ত্রী আর. রামানান জানিয়েছেন, স্থানীয় কর্মীরা চাইলে এই স্কিমে যোগ দেবেন, না চাইলে যোগ দেবেন না। কীভাবে তারা নিবন্ধন করবেন, সে বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে দেশটির সামাজিক নিরাপত্তা সংস্থা (প্যারকেসো)।

তিনি আরও জানান, চলতি বছরের শেষ দিকে সরকার পুরো স্কিমটি পর্যালোচনা করবে। প্রয়োজনে ১৯৬৯ সালের কর্মচারী সামাজিক নিরাপত্তা আইন সংশোধনের প্রস্তাবও সংসদে আনা হতে পারে।

গত মাসে চালু হওয়া ‘লিন্দোং ২৪/৭’ স্কিমে সম্পূর্ণ অর্থ দেবেন কর্মীরাই। শুরুতে মাসিক বেতনের ০.৭৫ শতাংশ কাটা হবে। তৃতীয় বছর থেকে তা ১ শতাংশ এবং ষষ্ঠ বছর থেকে ১.২৫ শতাংশ হবে।

অর্থাৎ, কোনো বিদেশি কর্মীর মাসিক বেতন ৩ হাজার থেকে ৫ হাজার রিঙ্গিত হলে, তার বেতন থেকে প্রতি মাসে ২২.৫০ থেকে ৩৭.৫০ রিঙ্গিত কেটে নেওয়া হবে। নিয়োগকর্তা অন্যান্য সামাজিক নিরাপত্তা অবদানের সঙ্গে এই অর্থও প্যারকেসোতে জমা দেবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃক্ষমেলায় ৪০ বছরের বনসাইসহ নজর কাড়ছে নানা প্রজাতির গাছ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


বৃক্ষমেলায় ৪০ বছরের বনসাইসহ নজর কাড়ছে নানা প্রজাতির গাছ

রাজধানীতে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা চলমান রয়েছে। এবারের মেলায় প্রায় আড়াই হাজার গাছের প্রজাতি স্থান পাচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় উপস্থিত ৪০ বছর বয়সী একটি দৃষ্টিনন্দন বনসাই গাছ। এই গাছটির মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা হিসাবে ধার্য করা হয়েছে।

গত বৃহস্পতিবার, ঢাকার শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। এই মেলা আগামী ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, এবারের মেলায় মোট ১২০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে; এর মধ্যে ২২টি ডাবল নার্সারি স্টল, ৪৭টি সিঙ্গেল নার্সারি স্টল, ১৪টি নন-নার্সারি স্টল এবং ১০টি সরকারি নার্সারি স্টল বিদ্যমান। এছাড়া দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ, তথ্যকেন্দ্র, প্রাথমিক চিকিৎসা সেবা, ব্রেস্টফিডিং কর্নার, বয়স্কদের বিশ্রামকক্ষ ও মিডিয়া কর্নারের ব্যাবস্থা রয়েছে।

এই মেলার অন্যতম প্রধান আকর্ষণ দেশি-বিদেশি বৈচিত্র্যময় ফল, ফুল, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা। বিশেষ করে এতে ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভেতরে আবদ্ধ জায়গার জন্য উপযোগী গাছগুলোর সুন্দর সাজসজ্জা রয়েছে।

বিভিন্ন নার্সারি এবারের মেলায় প্রায় আড়াই হাজার প্রজাতির চারা ও গাছ প্রদর্শন করার জন্য নিয়ে এসেছে। বিক্রেতারা প্রজাতি ও গাছের বয়স অনুসারে দাম হাঁকছেন ১০০ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত।

মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে নান্দনিক বনসাই বা বামন গাছ স্থান করে নিয়েছে, যেখানে ৪০ বছরের পুরোনো বনসাইন উপস্থিত রয়েছে। এসব বনসাইয়ের মূল্য প্রকারভেদে ৬ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৮০ হাজার পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কিংশুক নার্সারির স্টলে প্রদর্শিত ৪০ বছর বয়সী একটি পটোকারপাস বনসাইয়ের দাম ১ লাখ ৮০ হাজার টাকা ধার্য করা হয়েছে।

এছাড়াও মেলায় রয়েছে প্রায় এক হাজার প্রজাতির শোভাবর্ধনকারী গাছ ও পাতাবাহার, যেখানে ইনডোর প্ল্যান্ট হিসেবে জনপ্রিয় সানসেভেরিয়া, পিটুনিয়া, অ্যানথুরিয়াম, অ্যাগলোনিমা, লাকি ব্যাম্বো, হুপারজিয়া, এয়ার প্ল্যান্ট এবং হোয়া সহ নানা ধরনের চারা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।

দর্শনার্থীদের ভিড় বেশিরভাগই বাহারি ও দুর্লভ প্রজাতির আমগাছের চারাকে কেন্দ্র করে হয়ে উঠেছে। ডিসি নার্সারি, হোসেন নার্সারি, ব্র্যাক নার্সারিসহ বিভিন্ন স্টলে বিক্রেতারা দেশি-বিদেশি বৈচিত্র্যময় আম গাছের সংগ্রহ নিয়ে এসেছেন। এর মধ্যে আলফানসো, থাইল্যান্ডের হানিডিউ, চিয়াংমাই, কিং অব চাকাপাত, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ‘আপেল ম্যাঙ্গো’, ভারতের তোতাপুরি, ব্রুনাইয়ের কিং অব ব্রুনেই, পাকিস্তানের আনোয়ার-আতুল, নূরজাহান, পুসএসনরিমা, পুসসুরাইয়া, লালিমা ও ম্যাটটাস তোতা অন্তর্ভুক্ত রয়েছে।

মেলায় সাদ্দাম নামের একজন বিক্রেতা জানান, হানিডিউ ও আপেল ম্যাঙ্গোর প্রতিটি চারার দাম ৩০ হাজার টাকা। হানিডিউ আমের আঁটি পাতলা এবং মিষ্টি, যার প্রতিটির ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত হয়। অন্যদিকে, আপেল ম্যাঙ্গো খেতে অত্যন্ত মিষ্টি ও কচকচে।

মেলায় অংশগ্রহণ করা গাছের ফেরিওয়ালার সত্ত্বাধিকারী নিরব আহমেদ বলেন, ‘মেলা শুরুর পর থেকেই বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টি কমলেই ক্রেতা-দর্শনার্থীরা আসছে। তারা মেলা ঘুরে দেখছেন এবং কিছু বিক্রিও হচ্ছে। আশা করি, এবারের মেলা গতবারের চেয়েও ভালো হবে। তবে কয়েকদিন গেলে মেলা পুরোপুরি জমতে শুরু করবে।’

বন অধিদপ্তর থেকে মেলায় নিযুক্ত বন সংরক্ষক মো. ওমর ফারুক সময় সংবাদকে জানান, ‘মেলা শুরুর পর থেকেই বৃষ্টি হচ্ছে, তবে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ রয়েছে। আশা করছি, লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ভালো হবে।’

এছাড়া সরকারের ‘সবুজ বাংলাদেশ’ গড়ার আহ্বান, সেটি কার্যকর করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আমের পাশাপাশি মেলায় বিদেশি ফলের মধ্যে জাপানের জাতীয় ফল পার্সিমন, ব্রাজিলের জাবুটিকাবা, মালয়েশিয়ার ডুরিয়ান, রামবুটান, ম্যাঙ্গো স্টিম এবং থাইল্যান্ডের সুগন্ধি নারকেলের পাশাপাশি দেশি বারি-২ জাতের দ্রুত ফলনশীল নারকেল গাছের চারাও পাওয়া যাচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা গাছপাগল মানুষ ও গৃহিণীরা মেলা ঘুরে তাদের পছন্দের চারা সংগ্রহ করছেন।

রাজধানীর সেনপাড়া পর্বতা থেকে মেলায় আসা গৃহিণী কাশগায় জান্নাত জানান, তাঁর বাসায় আগে থেকেই নানা প্রজাতির শোভাবর্ধনকারী ও ফলের গাছ বিদ্যমান। প্রতিবছর তিনি এই মেলার জন্য অপেক্ষা করেন এবং নতুন কী প্রজাতির গাছ এসেছে তা জানতে মুখিয়ে থাকেন। মেলা ঘুরে ইতোমধ্যে তিনি বেশ কিছু চারা কিনেছেন এবং পছন্দমতো আরও চারা কিনতে আবারও মেলায় আসার পরিকল্পনা করেছেন।

ধানমন্ডি থেকে স্বামীর সঙ্গে মেলায় আসা আরেক গাছপাগল গৃহিণী সন্ধি। তিনি সমস্ত ধরনের গাছের প্রতি ভালো ধারণা রাখেন। তিনি জানান, মূলত নতুন গাছের ধারণা নিতেই তিনি মেলায় এসেছেন। মেলা ঘুরে কিছু গাছ ইতোমধ্যে কিনেছেন এবং পুনরায় মেলায় আসবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন সিদ্ধান্ত নিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওভদা বিমানঘাঁটিতে মোতায়েন থাকা অত্যাধুনিক এফ-২২ স্টেলথ যুদ্ধবিমানগুলো সরিয়ে নেওয়ার। শুক্রবার নাগাদ নিশ্চিত হওয়া গেছে, কমপক্ষে ১০টি এফ-২২ যুদ্ধবিমান ইসরায়েলি ঘাঁটি ত্যাগ করেছে। এই বিমানগুলো সরাসরি যুক্তরাষ্ট্রে ফেরার পথে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে সাময়িক বিরতি নিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল সংঘাতের আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই বিমানগুলো ইসরায়েলে পাঠানো হয়েছিল। বর্তমানে 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' অকার্যকর হয়ে পড়েছে এবং গত ৪৮ ঘণ্টায় দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটার পর, যখন এই অঞ্চলের পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে, তখন মার্কিন বাহিনীর এই সিদ্ধান্তটি বেশ চমক সৃষ্টি করেছে।

তবে, এই সামরিক সরঞ্জামের প্রত্যাহার মানেই যে যুক্তরাষ্ট্রের দ্রুত সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা কমে গেছে, তা কিন্তু নয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর মনে করছে, তারা আগের মতোই মধ্যপ্রাচ্যে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ার পূর্ণ সক্ষমতা বজায় রেখেছে।

এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের কারণে উত্তাপ আরও বেড়ে গেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় এক কঠোর বার্তায় সরাসরি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার ওপর কোনো ধরনের প্রাণনাশী হামলা চালানোর চেষ্টা করলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ। ট্রাম্প দাবি করেছেন, যদি ইরান তাকে হত্যার কোনো পরিকল্পনা বা চেষ্টা চালায়, তবে তাদের লক্ষ্য করে ১,০০০ ক্ষেপণাস্ত্র তৈরি রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%