ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা কলেজে গোসলের ভিডিও ধারণের সময় মোদ্দাদেকুর ধরা, অতঃপর শিক্ষার্থীদের হাতে মারধর


ঢাকা কলেজে গোসলের ভিডিও ধারণের সময় মোদ্দাদেকুর ধরা, অতঃপর শিক্ষার্থীদের হাতে মারধর

ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলে গোসলের ভিডিও ধারণের সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএ-এর শিক্ষার্থী মোদ্দাদেকুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনার সময় কলেজের শিক্ষার্থীরা তাকে মারধর করে এবং পরে কলেজ প্রশাসনের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে পুলিশ ও ঢাকা কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় ওই শিক্ষার্থী তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১টার দিকে শিক্ষার্থীরা তাকে আটক করে।

ঘটনার সূত্রপাত হয় যখন মোদ্দাদেকুর রহমান সিটি কলেজ থেকে বিবিএতে অনার্স এবং বিইউপি থেকে এমবিএতে মাস্টার্স সম্পন্ন করার পর ওয়াসরুমের ভিডিও ধারণ করতে গিয়ে হাতেনাতে আটক হন। ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা তাকে আটক করে। আটকের পর তিনি দাবি করেন যে তার মানসিক ও হরমোনজনিত সমস্যা রয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট মো. ইকবাল হোসাইন এ বিষয়ে বলেন, "বহিরাগত একজনকে হলের আবাসিক শিক্ষার্থীদের গোসলের ভিডিও ধারণ করার সময় কয়েকজন শিক্ষার্থী আটক করে। তখন শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে অবগত করেন।" পরে কলেজ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং তার গার্ডিয়ানকে জানায়। তিনি আরও জানান, মোদ্দাদেকুর রহমান যে ভিডিওটি ধারণ করছিলেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকারোক্তি দিয়েছে।

তিনি আরো জানান, গার্ডিয়ান তার মানসিক সমস্যার কথা উল্লেখ করেছেন। তবে তাকে থানায় সোপর্দ করা হয়েছে নাকি গার্ডিয়ানের কাছে হস্তান্তর করা হয়েছে, সে সম্পর্কে তিনি নিশ্চিত হননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের ভাঙচুর ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


রাজবাড়ীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এই অগ্নিকাণ্ডের ফলে কার্যালয়ের দেয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে গেছে। তাছাড়া, ক্লপসেবল গেটও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত গভীর রাতে, কোনো এক সময়।

সকালে দলের কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে ছুটে আসেন। পরে রাজবাড়ী সদর থানার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেরোসিন তেল দিয়ে আগুন লাগানো হয়েছিল। পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত যারাই থাকুক না কেন, সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনার পর জেলা বিএনপির নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে রাজবাড়ীসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে। তাদের দাবি, এসব ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি, দলীয়ভাবে ঘটনার তদন্তের পর মামলা করার কথাও জানান বিএনপি নেতারা।

খোঁজ নিয়ে জানা গেছে, রাত ১টার দিকে দলীয় কার্যালয়ের সব কক্ষ ও গেটের তালা পরীক্ষা করে বাড়িতে চলে যান কেয়ারটেকার। সকালে এসে তিনি আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান।

দলীয় কার্যালয়ের কেয়ারটেকার আতর আলী বলেন, “রাত ১টার দিকে তালা চেক করে বাড়িতে যাই। তখন এখানে কেউ ছিল না। সকাল সাড়ে ৮টার পর খবর পাই, রাতে কে বা কারা দলীয় কার্যালয়ের গেটে আগুন দিয়েছে। তখন তাড়াতাড়ি এসে বিষয়টি নেতাদের জানাই।”

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, “এটা একটি পরিকল্পিত ঘটনা। একাধিক মামলা থাকার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও রাজবাড়ীতে ঘুরে বেড়াচ্ছে। যারা মাদক সেবন ও অস্ত্র পাচার করে, তারাই এ ঘটনা ঘটিয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”

আরেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব বলেন, “এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ৪৮ ঘণ্টার মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানাই। যারা ঘটনা ঘটিয়েছে, তাদের প্রকাশ্যে বিএনপিকে মোকাবিলা করার মতো সাহস নেই। তারা চোরাগোপ্তা গুপ্তঘাতক। রাজবাড়ীর রাজনীতিকে নষ্ট, উন্নয়ন বাধাগ্রস্ত ও পরিবেশ নষ্ট করতেই এ ঘটনা ঘটিয়েছে।”

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল আলম দুলাল বলেন, “এই ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত। ফ্যাসিবাদীরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনা উদঘাটনে পুলিশকে সহযোগিতা করতে আমরাও দলের পক্ষ থেকে ঘটনার তদন্ত করব। বড় ধরনের একটি পরিকল্পনা নিয়ে এই আগুন দেওয়া হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন কার্যালয়ের ভেতরে যায়নি। ব্যানার, লাইট ও গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই পুলিশ দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনুক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেহেনা সৌদিতে নির্যাতনের ভিডিও পাঠালেন, সরকারের সহায়তা চাইলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


রেহেনা সৌদিতে নির্যাতনের ভিডিও পাঠালেন, সরকারের সহায়তা চাইলেন

হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের সুযোগ নিয়ে দালালের খপ্পরে পড়ে গৃহকর্মী ভিসায় সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন রেহেনা খাতুন নামের এক গৃহবধূ। তিনি বেতন-ভাতা না পাওয়া এবং অতিরিক্ত কাজের চাপের শিকার হয়েছেন বলে জানান। বর্তমানে তিনি সৌদি আরবের জেদ্দার আলহাদা এলাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে অবস্থান করছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী রেহেনা খাতুন মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ী মহল্লার বাসিন্দা। তিনি গোপনে একটি ভিডিওবার্তা পাঠিয়ে দেশে ফিরিয়ে আনতে সাংবাদিকদের মাধ্যমে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

রেহেনার পরিবারের অভিযোগ, সৌদি আরবে যাওয়ার পর থেকে তাকে অতিরিক্ত কাজ করানো হচ্ছে এবং নিয়মিত বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। পরিবারের সদস্যদের সঙ্গেও তাকে ঠিকমতো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। দেশে ফিরতে চাইলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর পাশাপাশি ৩ থেকে ৪ লাখ টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

শনিবার (৩ অক্টোবর) রেহেনা খাতুন গোপনে তার অবস্থানের ভিডিও ও লোকেশন সাংবাদিকদের কাছে পাঠিয়েছেন। তিনি বলেন, "আমি জীবন-মরণের সন্ধিক্ষণে রয়েছি। আমাকে নানামুখী চাপ ও কষ্ট দেওয়া হচ্ছে। আমি খুবই অসুস্থ মনে হয় বাঁচব না। বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। আমি সরকারের কাছে আকুতি জানাই, আমাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।"

রেহেনার স্বামী আলী আহমদ বলেন, "বাংলাদেশের সৌদি দূতাবাসের কাছে আমার আকুল আবেদন, আমার স্ত্রীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।"

এদিকে রেহেনাকে সৌদি আরবে পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট দালাল হিসেবে গিয়াস উদ্দিনের নাম উল্লেখ করেছে পরিবার। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মোকন্দপুরের বামুটিয়া গ্রামে।

অভিযোগের বিষয়ে গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কিছু খরচাপাতি দিলে তাকে আনিয়ে দেব। সৌদি আরব গেলেই তো আসা যায় না।"

এ বিষয়ে ঢাকার ফকিরাপুলের সংশ্লিষ্ট ক্রিয়েটিং এজেন্সি জেনিয়া ওভারসিসের কর্মকর্তা হাসান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রেহেনার নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, "ওই নারী কোনো নির্যাতনের শিকার নন। দেশে ফিরতে হলে আমাদের খরচ দিতে হবে। শারীরিক অবস্থা খারাপ হলে আমাদের কিছু করার নেই।"

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রিক্রুটিং এজেন্সি জেনিয়া ওভারসিস একই গ্রামের জোসনা আক্তার নামে এক সৌদি নারীকর্মীর সঙ্গে অন্যায়ের অপরাধে তাদের লাইসেন্স বাতিল করেছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

এদিকে রেহেনা খাতুনকে দেশে ফিরিয়ে আনা এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তার স্বামী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসহকারী পরিচালক মালেকা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "যেহেতু আমাদের কাছে আবেদন এসেছে, আমরা সেটি বাংলাদেশ দূতাবাসে পাঠিয়ে খোঁজখবর নিয়ে দেখব। উদ্ধারের জন্য প্রয়োজনীয় চেষ্টা করব।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবির অপপ্রচার নিয়ে প্রেস উইংয়ের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবির অপপ্রচার নিয়ে প্রেস উইংয়ের দাবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত হওয়ার পর, ছবিটি এআই জেনারেটেড/ম্যানিপুলেটেড হিসেবে প্রচারিত হতে শুরু করে। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই প্রচারণাকে নাকচ করে দিয়ে জানায়, ‘ছবিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে আগত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রিসেপশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের একটি ছবি হোয়াইট হাউস থেকে পাঠানো হয় এবং পরে ছবিটি জনসাধারণের জন্য প্রকাশ করা হয়। কিন্তু রিসেপশনের এই প্রকাশিত ছবির বিরুদ্ধে একটি পক্ষ অপপ্রচার শুরু করেছে। মূল ছবিটিকে মিথ্যা প্রমাণ করার উদ্দেশ্যে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, ‘এআই-জেনারেটেড ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করা হচ্ছে এবং ওই এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।’

এছাড়া উল্লেখযোগ্য বিষয় হলো, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী বিশ্বস্ত মিডিয়া প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি যাচাই-বাছাই করে এটিকে সম্পূর্ণরূপে এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড বলে নিশ্চিত করা হয়েছিল।

সবশেষে বলা হয়, ‘যে ছবিটিকে সংশ্লিষ্ট প্রতিবেদনে এআই-জেনারেটেড/ম্যানিপুলেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সেই ছবিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের টিভিতে পর্তুগালের ম্যাচসহ খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


আজকের টিভিতে পর্তুগালের ম্যাচসহ খেলা

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্যদের মতোই বেশি। কোথায় কী খেলা হচ্ছে তা জানার জন্য সময় নষ্ট না করে এই শিডিউলটি দেখে নিন। এরপর ঠিক করুন, কখন কোন খেলায় নজর দেবেন।

এখন জাতীয় ক্রিকেট লিগ চলছে। ফুটবলে আজ রাতে পর্তুগাল এবং জার্মানি আলাদা ম্যাচে অংশ নিতে যাচ্ছে।

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

ঢাকা–রংপুর

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

সিলেট–ময়মনসিংহ

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

খুলনা–বরিশাল

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

চট্টগ্রাম–রাজশাহী

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

উয়েফা নেশনস লিগ

আজারবাইজান-লিথুয়ানিয়া

সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস ২

মাল্টা-অ্যান্ডোরা

রাত ১০টা, সনি স্পোর্টস ২

কসোভো-অস্ট্রিয়া

রাত ১০টা, সনি লিভ, ট্যাপম্যাড

পর্তুগাল-নরওয়ে

রাত ১২-৪৫ মি., সনি স্পোর্টস ২

গ্রিস-জার্মানি

রাত ১২-৪৫ মি., সনি লিভ, ট্যাপম্যাড

নেদারল্যান্ডস-সার্বিয়া

রাত ১২-৪৫ মি., সনি লিভ, ট্যাপম্যাড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%