০৫:১৬ পি.এম
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের বিষয়টি তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দাম আবার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘটিত যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) গ্রিনিচ মান সময় রাতে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.১৪ ডলারে পৌঁছেছে। এর পূর্বে আগের সেশনে ব্রেন্টের দাম জুলাইয়ের শেষের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বেড়ে ৮৫.০৪ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এটি ১ শতাংশেরও বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.৩৭ ডলারে উঠেছিল।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অবসানের সমঝোতার কোনো সম্ভাবনা ক্রমেই কমে আসছে, যার ফলে তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিচ্ছে। তেহরান আরো আক্রমণাত্মক অবস্থান নেবার ঘোষণা দেওয়ার পর উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ওয়াশিংটনও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে।
এক্ষেত্রে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন