ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হাম উপসর্গে আক্রান্ত ২ শিশুর মৃত্যু


হাম উপসর্গে আক্রান্ত ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৩৩ জন শিশু।

শনিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ পর্যন্ত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৩১ জন শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১০১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৩২। এই সময়ে ৭০৪ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৭৫ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ চার হাজার ৬৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৫২৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৭ হাজার ৯৬৬ জন রোগী, যাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র গরম উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


তীব্র গরম উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন

আমেরিকা স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে। তীব্র রাজনৈতিক বিভেদ এবং অসহনীয় গরমের মধ্যে, আজ শনিবার (৪ জুলাই) থেকে সারা দেশে স্বাধীনতার উৎসব শুরু হয়েছে।

স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষর — যা ইতিহাসের অন্যতম বিখ্যাত গণতান্ত্রিক আদর্শের প্রকাশ ভাবে পালিত হচ্ছে। উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকবেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি ওয়াশিংটনের ন্যাশনাল মলে বক্তৃতা দেবেন, এর আগে রাজধানীর আকাশে ইতিহাসের অন্যতম বড় আতশবাজির প্রদর্শনী হবে।

শুক্রবার (৩ জুলাই) ট্রাম্প সাউথ ডাকোটায় মাউন্ট রাশমোরে ছিলেন। সেখানে তিনি আমেরিকায় কমিউনিজমের হুমকি নিয়ে জোরালো ভাষায় বক্তৃতা দেন। পেছনে চার সাবেক প্রেসিডেন্টের খোদাই করা মূর্তি ছিল।

দেশজুড়ে আতশবাজির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিকাগোর নেভি পিয়ার, নিউইয়র্ক সিটির আকাশসীমা এবং নিউ ইয়ার্স ইভের মতো মধ্যরাত্রির বল ড্রপসহ বিভিন্ন উৎসব চলছে। রোড আইল্যান্ডের ব্রিস্টল শহরও স্বাধীনতার এই মাইলফলক পালন করছে। এখানে ১৭৮৫ সাল থেকে স্বাধীনতা দিবস উদযাপন হয়ে আসছে।

এনডিষের ২৫০তম বার্ষিকী নিয়ে সারা বছর ধরে উৎসাহ বেড়েছে। এটি আমেরিকানদের দেশের জটিল ইতিহাস — সাম্রাজ্যের উপনিবেশ থেকে বিশ্বশক্তিতে পরিণত হওয়ার — বিষয়ে ভাবনার সুযোগ দিচ্ছে। তবে পূর্ব উপকূলে তীব্র দাবদাহের কারণে অনেক অনুষ্ঠান ব্যাহত হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠেছে।

ওয়াশিংটনে শুক্রবার দুপুরের তীব্র গরমে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল। শনিবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজও বাতিল করা হয়েছে।

অন্যদিকে পশ্চিম উপকূলে আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক। শুক্রবার সিয়াটলের উপকণ্ঠ ইসাকোয়াতে মেগান কুরোস্কি (৩১) তার দুটি কুকুর নিয়ে পার্কে গিয়েছিলেন। তিনি জানান, এই মাইলফলক উদযাপনের জন্য তিনি খুব উন্মুখ। সম্ভবত প্যাডেলবোর্ড থেকে আতশবাজি দেখবেন। ‘সবাই খুব উৎসাহী মনে হচ্ছে ২৫০ বছর উদযাপন করতে,’ বলেন তিনি।

এই ছুটির উইকেন্ড খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে ভরপুর। শনিবার মেজর লিগ বেসবলের একাধিক ম্যাচ রয়েছে। বিশ্বকাপ ফুটবল (৩২ বছর পর প্রথমবার যুক্তরাষ্ট্রে) হিউস্টন ও ফিলাডেলফিয়ায় হবে। শুক্রবার আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে কেপ ভার্ডেকে পরাজিত করেছে।

পপ সংস্কৃতিতেও উত্তেজনা রয়েছে। টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসির বিয়ে নিয়ে অনলাইনে আলোচনা চলছে। ম্যাডোনা তার ১৫তম স্টুডিও অ্যালবাম (নাচের গানভিত্তিক) প্রকাশ করেছেন।

উদযাপনের সময়েও দেশে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভেদ গভীরতর হচ্ছে — জাতি, শ্রেণি, অভিবাসন ও শাসনব্যবস্থা নিয়ে বিতর্ক চলছে। মাউন্ট রাশমোরে ট্রাম্প কমিউনিজমকে ‘আমেরিকান স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এটি আমাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি, বিশ্বযুদ্ধ, পার্ল হারবার বা ৯/১১-এর চেয়েও।’

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি (ডেমোক্র্যাট ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট) ট্রাম্পের নাম না নিয়ে বলেন, ‘যে আদর্শের ওপর আমাদের দেশ গড়ে উঠেছে — সেগুলো যেকোনো স্বৈর শাসন সহ্য করতে যথেষ্ট শক্তিশালী, কিন্তু শুধু যদি আমরা সেগুলোকে আঁকড়ে ধরি।’

ছুটির আগে কানসাসের টোপেকায় অটো টেকনিশিয়ান জো ফুকোয়া-বেজারানো বলেন, রাজনীতির চেয়ে স্থিতিস্থাপকতাই আমেরিকানদের বেশি চিহ্নিত করে।

‘আমাদের সকলকে কোথাও না কোথাও ঐক্য খুঁজে নিতে হবে — হাসি বা ধৈর্যের মাধ্যমে — এবং সবাইকে ঠান্ডা রাখতে হবে,’ বলেন তিনি আতশবাজির দোকান থেকে।

ওয়াশিংটনের নিউক্যাসলে জেরি চিন বলেন, তিনি ২৫০তম বার্ষিকী সম্পর্কে জানতেন না। তিনি স্ত্রী ও কুকুরদের নিয়ে ঘরে শান্তভাবে ছুটি কাটাবেন (কুকুরগুলো আতশবাজির শব্দে ভয় পায়)। ‘আমেরিকা একটি দারুণ দেশ,’ বলেন তিনি, ‘কিন্তু কিছু উদ্বেগও রয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবনের পর ‘মতিভ্রম’, নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


মাদক সেবনের পর ‘মতিভ্রম’, নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন যুবক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামে মাদক সেবনের পর মো. সালাউদ্দিন (২২) নামে এক যুবক নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবকের নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের বাড়ি চাপাতলা গ্রামে হলেও পারিবারিক কারণে সালাউদ্দিন ও তার মা দীর্ঘদিন ধরে রুলি গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

এলাকাবাসীর দাবি, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিনও তিনি মাদক সেবনের পর মানসিক ভারসাম্য হারিয়ে নিজের লিঙ্গ নিজেই কেটে ফেলেন।

তবে এ বিষয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

রুলি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে এলাকাবাসি ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও ঘটনাটি সত্য।

বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাসির হোসেন বলেন, স্থানীয়ভাবে বিষয়টি জেনেছি এবং খোঁজ নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি। তবে এর পেছনের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনও থানায় আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন ও মালয়েশিয়া সফর অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে: আবু আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


চীন ও মালয়েশিয়া সফর অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে: আবু আহমেদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফর দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ‘গেমচেঞ্জার’ হিসেবে কাজ করবে বলে মনে করছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ প্রধান।

শনিবার (৪ জুলাই) এফডিসিতে বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

অর্থনীতিবিদ আবু আহমেদ উল্লেখ করেন, স্বৈরাচার আমলে কোনো বড় বিজনেস হাউজ সরকারকে সন্তুষ্ট না করে ব্যবসা করতে পারত না। ব্যবসা-বাণিজ্যে অযথা অনিয়ম এবং দুর্নীতিসহ দলীয় স্বার্থ প্রাধান্য পেত। পালিয়ে যাওয়া সরকার বিভিন্ন মেগা প্রকল্প, যেমন পদ্মা রেলসেতু, কর্ণফুলি টানেল, পায়রা বন্দর ও রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রসহ অনেক প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যে করেছিল। এসব প্রকল্পে দুর্নীতির উদ্দেশ্যে জাতীয় স্বার্থ বিবেচনা করা হয়নি।

বর্তমান সরকারের মেগা প্রকল্প গ্রহণে রক্ষণশীলতা দেখা যাচ্ছে বলে অধ্যাপক আবু আহমেদ মন্তব্য করেন, মানব উন্নয়নকেন্দ্রীক প্রকল্পকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারে ‘গেমচেঞ্জার’ হিসেবে কাজ করবে। এই সফরের ফলে উন্নয়ন সহায়তা, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।

তিনি বড় বাজেটকে দোষের কিছু মনে করেন না এবং বলেন, নির্বাচিত সরকার তার কর্মসূচি বাস্তবায়নে বড় বাজেট দিতেই পারে। তবে বাজেট বাস্তবায়নের দক্ষতা বাড়াতে হবে এবং এই সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে সময় দিতে হবে। অতীতে টানেলের শেষে কোনো আলো খুঁজে পাওয়া যেত না, এখন আমরা আশাবাদী। হতাশা কাটিয়ে টানেলের শেষে আলো দেখা যাচ্ছে।

‘দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে,’ যোগ করেন তিনি। ভারতের মতো অন্যান্য দেশগুলোতে কর্পোরেট করের হার বাংলাদেশের তুলনায় কম এবং আবু আহমেদ বলেন, ‘আমরা যদি করের হারকে অন্তত ওই দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে না পারি, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে না।’

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী শাসনামলে মেগা প্রকল্পের মাধ্যমে উন্নয়নের ফানুস তৈরি করে লুণ্ঠনের অর্থনীতি গড়ে তোলা হয়েছিল। অতিমূল্যায়িত এসব মেগা প্রকল্পের ২৫ থেকে ৩০ শতাংশ ব্যয়ই ছিল ভুয়া। তিনি বলেন, অতিমূল্যায়িত প্রকল্পের যেগুলো থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, সেগুলোকে রেশনালাইজড করে অপচয় বন্ধ করা উচিত।

বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে সরকারকে মেগা প্রকল্প গ্রহণের রক্ষণশীলতা থেকে বেরিয়ে মানবসম্পদ উন্নয়নকেন্দ্রিক প্রকল্পে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, ‘অর্থনীতি পুনরুদ্ধারে বিনিয়োগ ও কর্মসংস্থান জরুরি।’ বিনিয়োগের ক্ষেত্রে এখনো গতি আসেনি, গত ২ বছরে ৫ শতাধিক শিল্প কারখানা বন্ধ হয়েছে এবং দেড় লাখের বেশি শ্রমিক কাজ হারিয়েছে। শিল্প কারখানা বন্ধ হওয়ার অভিঘাত পড়ছে অর্থনীতিতে। বেশিরভাগ কারখানাই বন্ধ হয়েছে গ্যাস, বিদ্যুৎ ও উৎপাদন সক্ষমতার অভাবে। বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তাসহ অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে হবে। গ্যাস এবং বিদ্যুৎ না পাওয়া গেলে ঋণ সহায়তা দিয়েও কারখানাগুলোকে বাঁচিয়ে রাখা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে ডি—রেগুলেশন বাস্তবায়ন না করতে পারলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে না। অভ্যন্তরীণ আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না করলে দেশ ঋণের জালে আটকে পড়ার শঙ্কা রয়েছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, ‘অর্থনীতিকে পুনরুদ্ধারে শুধু বিশাল বাজেট ঘোষণাই যথেষ্ট নয়, এর জন্য অর্থের যোগান, বিনিয়োগবান্ধব পরিবেশ ও সুশাসন নিশ্চিত করা জরুরি।’ তিনি এও উল্লেখ করেন, ‘বর্তমান সরকার ঘোষিত এবারের বাজেট একটি সাহসী ও ব্যাতিক্রমী উদ্যোগ।’

‘সীমাহীন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যেও এবারের বাজেট জনবান্ধব। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ আহরণে জোর দেয়া হয়েছে। এতে করের বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। সহ্যকারী উদ্দেশ্যে নয়, ন্যায্যতার ভিত্তিতে কর আহরণ করতে হবে,’ যোগ করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ।

‘এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে ঢাকা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক আবুল কাশেম এবং সাংবাদিক মাইদুর রহমান রুবেল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ছায়া সংসদটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের উদ্যোগে কৃষি খাত সমৃদ্ধ হচ্ছে: সফিকুর রহমান কিরণ এমপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


সরকারের উদ্যোগে কৃষি খাত সমৃদ্ধ হচ্ছে: সফিকুর রহমান কিরণ এমপি

 শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ বলেছেন, কৃষিকে আরো সমৃদ্ধশালী করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ২০ হাজার কিলোমিটার খাল উদ্ধার ও খনন করে কৃষির অনুকুল পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়েছেন। এর একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শরীয়তপুরে ১ হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থা তরান্বিত করে কৃষির অনুকুল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।

জেলার ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, শনিবার বেলা ১১টায়, উপজেলায় অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এর আওতায় সেলাই মেশিন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময়, তিনি কৃষি কাজ ও বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগানোর আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক প্রেসিডেন্সি করেন এ অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, ওসি আবুল বাশার, সখিপুর থানার ওসি মো. মোফাজ্জল হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, আজ ১২০০ জন কৃষককে ৩০০ গ্রাম করে শাকসবজির বীজ, ৬৩০ জন কৃষককে ১০ গ্রাম করে মরিচ বীজ প্রদান করা হয়েছে। এর পাশাপাশি, ২০ জন কৃষকের মাঝে পিয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। ফলে শীতকালীন পিয়াজ বীজ উৎপাদনের আওতায় আসবে ৪ একর জমি।

অনুষ্ঠানে, জনপ্রতি ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সহ ৫ কেজি করে ১১৪৫ জন কৃষককে রোপা আমন ধানের বীজ দেওয়া হয়েছে। এর ফলে রোপা আমন চাষের আওতায় ৬৪ হেক্টর জমি বাড়বে।

এছাড়া, ৭ শ ১৬ জন কৃষককে ৫ টি করে মোট ৩ হাজার ৫শ ৮০টি ফলের চারা বিতরণ করা হয়েছে।

নারীদের স্বাবলম্বী করতে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৮ জন দুস্থ নারীর মাঝে ১৮ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%