ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইবির ৩৬ শিক্ষার্থী পাচ্ছেন ডিন’স অ্যাওয়ার্ড ২০২৫


ইবির ৩৬ শিক্ষার্থী পাচ্ছেন ডিন’স অ্যাওয়ার্ড ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯–২০ শিক্ষাবর্ষের ৩৬ শিক্ষার্থী ‘ডিন’স অ্যাওয়ার্ড ২০২৫’-এর জন্য মনোনীত হয়েছেন, যা অনুষদভিত্তিক অবস্থানের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। এই পুরস্কার আগামী ১৪ অক্টোবর তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় আটটি অনুষদের ৩৬ শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নয় শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আল-ফাইদ ও আলি আহসান মোহাম্মদ জুবায়ের। দ্বিতীয় স্থানে রয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নাজমুল ইসলাম। তৃতীয় স্থানে আছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আব্দুল্লাহ ইহসান ভুঁইয়া, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. দেলওয়ার হোসেন, মো. শরিফুল ইসলাম ও নাইমুর রহমান এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নোমান আল হাদি।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

কলা অনুষদের তিন শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোসা. তানজিলা খাতুন। দ্বিতীয় স্থানে রয়েছেন একই বিভাগের মো. হাফিজুল ইসলাম এবং তৃতীয় স্থানে আছেন জেবা রহমান।

সামাজিক বিজ্ঞান অনুষদের চার শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন লোকপ্রশাসন বিভাগের মো. মুনতাকিম রহমান। দ্বিতীয় স্থানে রয়েছেন অর্থনীতি বিভাগের মো. টগর আলী ও জেসিয়া খাতুন এবং তৃতীয় স্থানে আছেন মোসা. সিরাজুম মুনিরা।

আইন অনুষদের তিন শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের সাদিয়া। দ্বিতীয় স্থানে রয়েছেন একই বিভাগের রাফিয়া খাতুন এবং তৃতীয় স্থানে আছেন মোসা. হাফসা খানম সন্ধানী।

ব্যবসায় প্রশাসন অনুষদের ছয় শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সুমি খাতুন। দ্বিতীয় স্থানে রয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রত্যয় সানা। তৃতীয় স্থানে আছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. সিরাজুল ইসলাম ও অনিন্দ সাহা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ ফাহিম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মেহেদী হাসান শিকদার।

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

বিজ্ঞান অনুষদের তিন শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন পরিসংখ্যান বিভাগের মো. মেহেদী হাসান লিমন। দ্বিতীয় স্থানে রয়েছেন একই বিভাগের মো. মাহমুদুল হাসান এবং তৃতীয় স্থানে আছেন গণিত বিভাগের আরিফুল ইসলাম।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের পাঁচ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোসা. মহুয়া রহমান নাইস ও জান্নাতুন নাইম এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আহসান হাবিব। দ্বিতীয় স্থানে রয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মো. মাহফুজুর রহমান এবং তৃতীয় স্থানে আছেন নাফিজ রহমান সায়িম।

জীববিজ্ঞান অনুষদের তিন শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ফার্মেসি বিভাগের আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় স্থানে রয়েছেন একই বিভাগের মো. আব্দুল বাশার এবং তৃতীয় স্থানে আছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মেহেদী হাসান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, "ডিন’স অ্যাওয়ার্ডে নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন এবং তাদের আগামীর জন্য শুভকামনা জানাচ্ছি। এ পুরস্কার জুনিয়রদের কাছে অনুপ্রেরণা জোগায়। যথাসময়ে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।"

আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসাইল হামলায় সৌদি আরবে ওমরাহ পালনে গিয়ে বাংলাদেশি হাফেজ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


মিসাইল হামলায় সৌদি আরবে ওমরাহ পালনে গিয়ে বাংলাদেশি হাফেজ নিহত

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব যাওয়ার সময় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) নিহত হয়েছেন।

এ ঘটনা ঘটে শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে।

নিহত নাসরুল্লাহ হচ্ছেন ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার ভোরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার ফলে ১২ জন নিহত এবং অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন সৌদি আরবের ৪ জন, বাংলাদেশের ২ জন, এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের ১ জন করে নাগরিক।

হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি জানিয়েছেন, ইয়েমেনে সৌদি জোটের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত সবুজ মিয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


বিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত সবুজ মিয়ার মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি বসানোর কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত সবুজ মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১১ অক্টোবর) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিহত সবুজ মিয়া উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আয়াত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট বিকেলে দূর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের একটি খুঁটি বসানোর বিষয়ে গ্রামের জাহাঙ্গীর আলম ও তার লোকজনের সঙ্গে একই গ্রামের সবুজ মিয়াসহ তার লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

এই সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সবুজ মিয়াসহ ৪ জন গুরুতর আহত হন। অপর পক্ষেরও কয়েকজন আহত হন।

আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত সবুজ মিয়াকে চিকিৎসার জন্য মমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এ ঘটনায় সবুজ মিয়ার পক্ষ থেকে আনিছুর ইসলাম ইমন বাদী হয়ে প্রতিপক্ষের জাহাঙ্গীর আলমসহ ১৩ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা করেন। অপরদিকে, অপর পক্ষের লোকজনও থানায় মামলা দায়ের করেন। একই ঘটনায় দুপক্ষের পাল্টাপাল্টি মামলা হয়েছে থানায়। তবে উভয় মামলায় আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন।

মোহনগঞ্জ থানার ওসি বলেন, "ওই দুই ঘটনায় দুই পক্ষই মামলা করেছেন। আসামিরা সবাই আদালত থেকে জামিন নিয়েছেন। সবুজ মিয়ার মৃত্যুর ঘটনায় আগের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। বিষয়টি আদালতকে লিখিতভাবে জানানো হবে। পরে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাস বিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


সন্ত্রাস বিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা

ডিবি পুলিশ সন্ত্রাস বিরোধী এবং সাইবার নিরাপত্তা আইনের আওতায় অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারটি ঘটে রবিবার (১১ অক্টোবর) রাতে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তার যোগশাজসের তথ্য পুলিশ পেয়েছে। তবে, তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব এলাকায় ১২ অক্টোবর টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


যেসব এলাকায় ১২ অক্টোবর টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জয়পুরহাটের বেশ কিছু এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

রোববার (১১ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর জয়পুরহাট বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে বিহারীপাড়া, মহিলা কলেজ, কাপড়পট্টি, মৌসুমী মার্কেট, ধানমন্ডি, ইরাক নগর, কৃষি অফিস, গোরস্তান রোড, সুফিয়ান ঠিকাদার বাড়ি, শহিদ জিয়া কলেজ, পৌর কমিউনিটি সেন্টার, পাচুর রোড, শামশুল হাজীর ডিপ, পাগলির মোড়, এতিমখানা রোড, মাদারগঞ্জ, টুকুর মোড়, সুপারি ডোবা, পারুলিয়া, বামনপুর চারমাথা এবং হেলকুন্ডা রোডসহ আশপাশের এলাকা।

নেসকো কর্তৃপক্ষ জানায়, যদি নির্ধারিত সময়ের আগে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়, তাহলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%