প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকারী পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে।
তিনি শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী আরো জানান, সরকারি পর্যায়ের এই ২৫ হাজার মিডওয়াইফ মায়েদের নরমাল ডেলিভারিতে উৎসাহিত করবেন। পাশাপাশি ১ লাখ স্বাস্থ্যকর্মীও নিয়োগ প্রদান করা হবে।
তিনি উল্লেখ করেন, দেশের উপজেলা ও জেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলোকে ধাপে ধাপে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এদিকে সরকারি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেছেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর চাপ কমানোর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। এতে গ্রামের মানুষকে চিকিৎসার জন্য অপ্রয়োজনে ঢাকায় আসতে হবে না।
এর আগে, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌঁছান প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানের সঙ্গে ছিলেন।
অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন