ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম


নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরের পীরগঞ্জ উপজেলার তিনটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, পীরগঞ্জ কছিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যা জুলাই আন্দোলনের বীর শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিমন্ত্রী দূরদূরান্ত থেকে নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী ছাত্রীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করে সরকারিভাবে বাইসাইকেল দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি পীরগঞ্জ উপজেলার তিনটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে নতুন আর্থিক বরাদ্দ দেওয়ার কথাও জানান।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

মতবিনিময়কালে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, "একজন নারী শিক্ষিত হলে শুধু একটি পরিবার নয়, একটি প্রজন্ম শিক্ষিত হয়। নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া মানে দেশকে এগিয়ে নেওয়া। তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।"

তিনি আরও বলেন, নারী শিক্ষার প্রসারে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। মেয়েদের শিক্ষার পথে দূরত্ব, আর্থিক সংকট কিংবা যাতায়াতের সমস্যা কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না। মেয়েদের শিক্ষার সুযোগ যত বাড়বে, দেশের উন্নয়ন তত দ্রুত হবে। একটি শিক্ষিত ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে নারী শিক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে সরকারের পরিকল্পনা ও পদক্ষেপের বিষয়গুলোও তুলে ধরেন।

এ সময় রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএমসিতে চাকরির সুযোগ, ১ বছরের অভিজ্ঞতা আবশ্যক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


এসএমসিতে চাকরির সুযোগ, ১ বছরের অভিজ্ঞতা আবশ্যক

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: অফিসার

বিভাগ: ইনস্টিটিউশনাল সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যথায় প্রার্থীদের জন্য যোগ্যতা: এমএস অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৪ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. ফরিদ আল-গামদি পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান নিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ড. ফরিদ আল-গামদি পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক উপপ্রধান নিযুক্ত

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের ধর্মবিষয়ক দপ্তরের উপপ্রধান পদে নিয়োগ পেয়েছেন ড. ফরিদ বিন আলী আল-গামদি। একইসঙ্গে, তাকে ধর্মবিষয়ক দপ্তরের কার্যক্রম উন্নয়ন ও বিকাশের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস সোমবার (২৯ সেপ্টেম্বর) তাকে এই পদে নিয়োগ দেন।

এই নিয়োগের উদ্দেশ্য হলো দপ্তরের প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, নেতৃত্ব ও একাডেমিক দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের কাজে যুক্ত করা এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্য অর্জন করা। এর ফলে মসজিদুল হারামে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য ধর্মীয় সেবা উন্নত করার পাশাপাশি সেবার মান বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।

অধ্যাপক ফরিদ আলী আল-গামদি সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও প্রশাসক। তিনি অতীতে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বও পালন করেছেন। তার একাডেমিক ও প্রশাসনিক অবদান প্রাতিষ্ঠানিক উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও কমিউনিটি সার্ভিসের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর ড. ফরিদ আল-গামদিকে অভিনন্দন জানিয়েছেন শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি তার নতুন দায়িত্বে সাফল্য ও কল্যাণ কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে, তার অভিজ্ঞতার মাধ্যমে ধর্মবিষয়ক দপ্তরের কার্যক্রম আরও উন্নত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুটেক্সে ১৪ জনের চাকরির বিজ্ঞপ্তি, আবেদন ৩০ সেপ্টেম্বর থেকে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


বুটেক্সে ১৪ জনের চাকরির বিজ্ঞপ্তি, আবেদন ৩০ সেপ্টেম্বর থেকে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে ৯টি পদে। আগ্রহী প্রকৃত নাগরিকরা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. রাশেদা বেগম দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত হয়।

পদের বিবরণ

প্রভাষক (এ্যাপারেল)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)

কর্মস্থল: এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

লাইব্রেরীয়ান

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)

কর্মস্থল: সেন্ট্রাল লাইব্রেরি।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)

কর্মস্থল: একাডেমিক শাখা ও রেজিস্ট্রার দপ্তর।

কেয়ারটেকার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

সহকারী হিসাবরক্ষক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

সহকারী ক্যাশিয়ার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

লাইব্রেরী সহকারী

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

সিকিউরিটি গার্ড

পদসংখ্যা: ৫টি

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা

প্রভাষক (এ্যাপারেল): প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৭৫ সিজিপিএ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.৫০ জিপিএ থাকতে হবে। পিএইচডিধারীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ থাকতে হবে।

লাইব্রেরীয়ান: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমতুল্য জিপিএ/সিজিপিএ থাকতে হবে। লাইব্রেরি বা অনুরূপ কাজে প্রথম শ্রেণির পদে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা এবং ডেপুটি লাইব্রেরীয়ান পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ডাটাবেজে অভিজ্ঞতা প্রয়োজন।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: এইচএসসি বা সমমান পাস হতে হবে। সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমতুল্য জিপিএ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ ও ইংরেজিতে ৩৫ শব্দের গতি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও অ্যাকসেস পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন।

কেয়ারটেকার: কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞতা প্রয়োজন।

অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

সহকারী হিসাবরক্ষক ও সহকারী ক্যাশিয়ার: এইচএসসি (বাণিজ্য) বা সমমান পাস হতে হবে। হিসাবের কাজ, ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

লাইব্রেরী সহকারী: সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমতুল্য জিপিএসহ এইচএসসি বা সমমান পাস হতে হবে। গ্রন্থাগার বিজ্ঞান/গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে।

সিকিউরিটি গার্ড: জেএসসি বা সমমান পাস হতে হবে। বিশ্বস্ত ও কঠোর পরিশ্রমে সক্ষম হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বুটেক্সের রেজিস্ট্রার অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত জীবনবৃত্তান্তের ফরম সংগ্রহ করতে হবে। আবেদনের সঙ্গে পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। শিক্ষক পদের ক্ষেত্রে সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সংযুক্ত করতে হবে।

প্রভাষক পদের জন্য পাঁচ সেট, লাইব্রেরীয়ান পদের জন্য বিজ্ঞপ্তিতে নির্ধারিত পাঁচ সেট এবং ৩ থেকে ৯ নম্বর পদের জন্য দুই সেট আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র ও খামের ওপর পদের নাম, বিভাগ/দপ্তর এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয় উল্লেখ করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮ বরাবর।

চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

বুটেক্সের ওয়েবসাইটে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

১ ও ২ নম্বর পদের জন্য: ২০০ টাকা

৩ থেকে ৮ নম্বর পদের জন্য: ১০০ টাকা

৯ নম্বর পদের জন্য: ৫০ টাকা

এর সঙ্গে প্রযোজ্য চার্জ যুক্ত হবে। পেমেন্টের রশিদের বুটেক্স কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে জমা দেওয়া যাবে।

যদি কোনো পদের জন্য প্রার্থীর সংখ্যা বেশি হয়, তবে প্রয়োজন অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। প্রাথমিকভাবে যোগ্য ও বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের সময়, তারিখ ও স্থান মোবাইল নম্বরে চিঠি বা এসএমএসের মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিজ্ঞপ্তিটি নিচে দেখুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা মেডিকেল কলেজে ৮ বছরেও চালু হয়নি ৬০ লাখ টাকার এস্কেলেটর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সাতক্ষীরা মেডিকেল কলেজে ৮ বছরেও চালু হয়নি ৬০ লাখ টাকার এস্কেলেটর

স্থাপনের প্রায় আট বছর অতিক্রম করলেও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের এস্কেলেটর লিফটটি এখনও চালু করা সম্ভব হয়নি, যার জন্য ব্যয় হয়েছে প্রায় ৬০ লাখ টাকা। হাসপাতাল কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করছেন যে, দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে এই ইলেকট্রিক সিঁড়িটি নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া হাসপাতালের ১০টি প্যাসেঞ্জার লিফটের মধ্যে তিনটি বিভিন্ন ত্রুটির কারণে বন্ধ রয়েছে, ফলে রোগী, তাদের স্বজন, চিকিৎসক ও নার্সদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এস্কেলেটর লিফটটি চালু করার পাশাপাশি বন্ধ থাকা তিনটি প্যাসেঞ্জার লিফট মেরামতের জন্য তারা সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার লিখিতভাবে অবহিত করেছেন। কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই খোদা গণমাধ্যমকে জানান, ২০১৮ সালের দিকে হাসপাতালের চিকিৎসক ও দর্শনার্থীদের ব্যবহারের জন্য একটি এস্কেলেটর লিফট এবং ১০টি প্যাসেঞ্জার লিফট স্থাপন করা হয়েছিল। নির্মাণের পর থেকে এস্কেলেটরটি চালু করা সম্ভব হয়নি। অন্যদিকে, ১০টি প্যাসেঞ্জার লিফটের মধ্যে তিনটি বর্তমানে বিভিন্ন ত্রুটির কারণে বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, এস্কেলেটরটি চালু, তিনটি প্যাসেঞ্জার লিফট মেরামত এবং ১১টি মেইনটেন্যান্স কাজের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ৫ জুলাই ২০২৬ তারিখেও বিষয়টি জানিয়ে লিখিত আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি উল্লেখ করেন, ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগ ও ভর্তি রোগীসহ দেড় থেকে দুই হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। তাদের মধ্যে অনেকেই লিফট ব্যবহার করেন। তিনটি লিফট বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক-নার্সদেরও হাসপাতালে ওঠানামায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

জানা গেছে, ২০১৮ সালে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান প্রোপাটিস ডেভেলপমেন্ট লিমিটেডের মাধ্যমে প্রায় ৫৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে হাসপাতালটিতে একটি এস্কেলেটর লিফট স্থাপন করা হয়। তবে অজ্ঞাত ত্রুটির কারণে স্থাপনের পর থেকে এটি আর চালু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ব্যবহার না হওয়ার কারণে মূল্যবান এই বৈদ্যুতিক যন্ত্রটি নষ্ট হওয়ার পথে রয়েছে।

এ বিষয়ে খুলনা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ. কে. হাসানুজ্জামান গণমাধ্যমকে জানান, তিনি প্রায় পাঁচ মাস আগে খুলনায় যোগদান করেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের এস্কেলেটর লিফটের বিষয়ে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন যে, সেখানে ১০টি প্যাসেঞ্জার লিফট থাকার পরও প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে এস্কেলেটর স্থাপন করা হয়েছিল। তার মতে, এতগুলো লিফট থাকার পর আলাদাভাবে এস্কেলেটর নির্মাণ কতটা যুক্তিসংগত ছিল, সেটিও প্রশ্নের বিষয়।

তবে তিনি জানান, এস্কেলেটরটির বর্তমান অবস্থা সরেজমিনে পরীক্ষা করতে টেকনিশিয়ান পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বন্ধ থাকা তিনটি প্যাসেঞ্জার লিফট ও অন্যান্য মেইনটেন্যান্সের কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%