বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:০৬ পি.এম
চলতি বছরের ডিসেম্বর মাসে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর চুক্তি নবায়নের পরিবর্তে নতুনভাবে চুক্তি বাস্তবায়নের দাবি জানাচ্ছে বাংলাদেশ, যা তাদের স্বার্থ রক্ষার জন্য অত্যাবশ্যক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় নদী বিষয়ক একটি সংলাপে এই তথ্য জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী বলেন, "গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি বাস্তবায়ন চায় বাংলাদেশ।" নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করা হবে, যা দেশের স্বার্থ রক্ষায় সহায়ক হবে।
তিনি উল্লেখ করেন, নদী দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তবে শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নদীর ওপর পড়ছে। দূষণের মূল কারণ চিহ্নিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, "ঢাকার চারপাশের নদী রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করতে হবে।" ঢাকার পরিবেশ, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য এবং অর্থনীতির জন্য নদী ব্যবস্থাপনা অপরিহার্য।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও জানান, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং ধলেশ্বরীসহ ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণ ও দখলমুক্ত রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এই তথ্য প্রকাশ করেছে। রিপোর্টটি রয়টার্সের মাধ্যমে এসেছে।
ইএমএসসির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল। তবে, এই ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাকার্তায় আজ ফিফা আসিয়ান কাপের উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশ দল আগামীকাল মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে তাদের অভিযান শুরু করবে। এর আগে, বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া তাদের লক্ষ্য সম্পর্কে কথা বলেছেন।
জামাল ফিফাকে দেওয়া একটি সাক্ষাৎকারে উল্লেখ করেন, "অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে এবং ভালো পারফর্ম করতে আমাদের প্রত্যাশা আছে। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার জন্য আমরা সত্যিই মুখিয়ে আছি।"
বর্তমানে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে ১৮১তম স্থানে অবস্থান করছে। শক্তির বিচারে গ্রুপের অন্য তিনটি দল বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে। ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম এবং সিঙ্গাপুর ১৪৮তম স্থানে রয়েছে।
জামাল গ্রুপে বাংলাদেশের অবস্থানের বাস্তবতা সম্পর্কে সচেতন। তবে, তিনি র্যাঙ্কিংয়ের ব্যবধানকে একটি বাধা হিসেবে দেখছেন না।
তিনি বলেন, "আমরা জানি, গ্রুপে আমরাই সবচেয়ে নিচের র্যাঙ্কিংয়ের দল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর আমাদের অবস্থান। কিন্তু আমাদের নিজেদের প্রত্যাশা আছে, দেশেরও প্রত্যাশা আছে। আমরা তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ঠিক করেছি। আর ফুটবলে এরপর কী হয়, তা তো কখনোই বলা যায় না।"
আসিয়ান কাপে ভালো করার পাশাপাশি জামালের স্বপ্ন হলো, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে। সদ্য যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের ম্যাচ দেখে ফেরা জামাল দেশের ফুটবল উন্মাদনা নিয়ে ফিফাকে বলেন, "বিশ্বকাপের সময় বাংলাদেশে যে কী উন্মাদনা হয়, তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঢাকার প্রতিটি ভবনে বিভিন্ন দলের পতাকা ওড়ে, বড় পর্দায় ২০-৩০ হাজার মানুষ একসঙ্গে খেলা দেখে। একবার ভাবুন তো, আমরা যদি সত্যিই বিশ্বকাপে খেলতে পারি... সেই উন্মাদনার মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে!"
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মন্তব্য করেছেন যে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
সাক্ষাৎকালে জাতিসংঘের এই আবাসিক প্রতিনিধি বাংলাদেশের উন্নয়ন ভাবনায় আরও কার্যকরভাবে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে সব অংশীজনের সঙ্গে মতবিনিময় ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
একইসঙ্গে জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম নিয়েও বৈঠকে বিশদ আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন দেশে জাতিসংঘের বহুমাত্রিক উন্নয়ন সহায়তার ভূয়সী প্রশংসা করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের চলমান বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডে জাতিসংঘকে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়া যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বি.এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা কাকন এ বছর আবারো জেলার গুনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে, তিনি একবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, তিন বার জেলা পর্যায়ে এবং নয় বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সরকারিভাবে ইন্দোনেশিয়ায় উন্নত প্রশিক্ষণ গ্রহণ ও ভ্রমণ করেছেন।
মেধা, সাংস্কৃতি, সৃজনশীল পাঠদান ও কর্তব্য পরায়নতার বিবেচনায় শিরিন সুলতানা কাকন ২০০১ সালে বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এরপর ২০১৫ সালে ও ২০১৬ সালে তিন দফায় তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এছাড়া, শিরিন সুলতানা কাকন নয় বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালে তিনি সরকারিভাবে ইন্দোনেশিয়ায় উন্নত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। সবশেষে, এ বছর তিনি জেলার গুনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।
বৃহস্পতিবার বিকেলে গুনী শিক্ষক শিরিন সুলতানা কাকন জানান, “আমার শিক্ষকতা জীবনে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারী ও আমার সহকর্মীদের সহায়তায় আমি উত্তোরত্তর সাফল্য অর্জন করতে পেরেছি। এজন্য সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান বলেন, “এ বছর ফরিদপুর জেলায় মাত্র তিনজন গুনী শিক্ষক নির্বাচিত হয়েছেন। সেই গুনী শিক্ষকের তালিকায় অত্র উপজেলার আদর্শ শিক্ষক শিরিন সুলতানা কাকন অন্তর্ভুক্ত থাকায় আমি গর্বিত।”
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ