প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বি.এস ডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা কাকন এ বছর আবারো জেলার গুনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে, তিনি একবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, তিন বার জেলা পর্যায়ে এবং নয় বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সরকারিভাবে ইন্দোনেশিয়ায় উন্নত প্রশিক্ষণ গ্রহণ ও ভ্রমণ করেছেন।
মেধা, সাংস্কৃতি, সৃজনশীল পাঠদান ও কর্তব্য পরায়নতার বিবেচনায় শিরিন সুলতানা কাকন ২০০১ সালে বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এরপর ২০১৫ সালে ও ২০১৬ সালে তিন দফায় তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন। এছাড়া, শিরিন সুলতানা কাকন নয় বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর ২০১৭ সালে তিনি সরকারিভাবে ইন্দোনেশিয়ায় উন্নত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। সবশেষে, এ বছর তিনি জেলার গুনী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।
বৃহস্পতিবার বিকেলে গুনী শিক্ষক শিরিন সুলতানা কাকন জানান, “আমার শিক্ষকতা জীবনে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারী ও আমার সহকর্মীদের সহায়তায় আমি উত্তোরত্তর সাফল্য অর্জন করতে পেরেছি। এজন্য সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান বলেন, “এ বছর ফরিদপুর জেলায় মাত্র তিনজন গুনী শিক্ষক নির্বাচিত হয়েছেন। সেই গুনী শিক্ষকের তালিকায় অত্র উপজেলার আদর্শ শিক্ষক শিরিন সুলতানা কাকন অন্তর্ভুক্ত থাকায় আমি গর্বিত।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন