০৬:২৬ পি.এম
লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযানে ৫টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃজেলা অটোচোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ও সন্ধ্যায়, লালমনিরহাট সদর থানার বিডিআর গেট ও কুলাঘাট বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র লালমনিরহাট ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ শাহজাহান কলোনি এলাকার একটি সড়ক থেকে, প্রথমে সুভাষ চন্দ্র রায় নামের এক চোরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে কুলাঘাট বাজারের ‘শুভ অটো সেন্টারে’ অভিযান চালিয়ে, আরও ৪টি চোরাই ইজিবাইক ও যন্ত্রাংশ জব্দ করে ডিবি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে, পালিয়ে যায় শুভ সেন্টারের মালিক সুকুমার রায়।
লালমনিরহাট ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন কবির জানিয়েছেন, জব্দকৃত ইজিবাইকগুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ লাখ টাকা। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। আর গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন