প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্যক্তিগত জীবন নিয়ে আবার আলোচনায় আসছেন ঢাকা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী পূজা চেরি। শোবিজের অঙ্গনে গুঞ্জন উঠেছে যে, তিনি দুই বছর আগে চুপিসারে বাগদান সম্পন্ন করেছেন।
সম্প্রতি পূজা, তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেছেন। এই স্টোরি দেখার পর ভক্তদের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে এবং তাঁরা জানতে চাইছেন, কে সেই বিশেষ ব্যক্তি যাঁর সঙ্গে পূজা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন! যদিও, ওই স্টোরি ঘিরে বাগদানের ব্যাপারে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি পূজা এবং তার পরিবারের পক্ষ থেকে।
এদিকে, শোবিজের পরিবেশে গুঞ্জন আরও তীব্র হচ্ছে। বলা হচ্ছে যে, ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন পূজা। বাগদান সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য এখনও পাওয়া যায়নি। তবে, অতীতে একটি পডকাস্টে অংশ নিয়ে অভিনেত্রী জানিয়ে ছিলেন যে, যদিও তিনি বিবাহিত নয়, তিনি এনগেজড রয়েছেন, যা পরিবারিকভাবে হয়েছে। তিনি আরও স্পষ্ট করেছেন যে, ভবিষ্যতে যদি বিয়ে করেন, তাহলে তিনি এটি লুকিয়ে রাখবেন না, বরং সবাইকে জানিয়ে নতুন জীবনের অধ্যায় শুরু করবেন।
প্রসঙ্গ উল্লেখ্য, পূজা চেরি সবসময় ব্যক্তিগত জীবনকে প্রচারের বাইরে রাখতেই বেশি আগ্রহী। অভিনয় ক্যারিয়ার নিয়ে আলোচনা থাকলেও, তার ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলো তিনি সাধারণত সীমিত আকারে রাখতেই পছন্দ করেন এই ঢালিউড অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন