ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন নিশ্চিত হয় বলে মন্তব্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর


বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন নিশ্চিত হয় বলে মন্তব্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, চব্বিশের জুলাই ছাত্র-জনতার আন্দোলনের ফলস্বরূপ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছেন সবাই। অনেক লড়াই-সংগ্রামের পরে ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের কারণে স্বৈরাচার সরকারের বিদায় ঘটেছে এবং আমরা আজ এ সুস্থ অবস্থানে এসেছি।

মন্ত্রী বলেন, আপনারা জানেনÑ বিএনপি যখনই সরকারে এসেছে, তখন দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেছে। সব সময়ই উন্নয়নের জোয়ার বয়ে এসেছে। এবারের পরিস্থিতি সেই প্রেক্ষাপট থেকে ব্যতিক্রম কিছু হবে না।

আজ বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে নাগরিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

মন্ত্রী উল্লেখ করেন, সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের বিল পাস হয়েছে। কুমিল্লার জনগণের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষভাবে, কুমিল্লা-৬ সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য একজন স্বপ্নবাজ ব্যক্তি। আমি রাজনীতিতে অনেক কিছু তার কাছ থেকে শিখেছি। এলাকার উন্নয়নে কার্যকর কাজ করার পদ্ধতি আমি তার কাছ থেকে শিখেছি।

তিনি আরও বলেন, প্রতিটি বিভাগে স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের জন্য একটি বড় প্রকল্প আসছে। যদিও কুমিল্লা এখনও বিভাগ হিসেবে ঘোষিত হয়নি, তবুও ইনশাআল্লাহ কুমিল্লায় স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের প্রকল্পটি আনতে চায়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে নাগরিক সভায় উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

মনিরুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের ৩ মাসেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ এবং ওয়াসা গঠন হয়েছে। সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। আপনাদের আমি অনুরোধ করছি, বর্তমান সরকারের প্রতি বিশ্বাস রাখুন, এবং আমি বলছি যে, তারেক রহমানের হাতে এদেশ পথ হারাবে না।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা বারের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সহ জেলা মহানগরের নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ দলের ঐক্যের গণমিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


১১ দলের ঐক্যের গণমিছিল

জুলাই বিপ্লবের ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন, গণভোটের গণরায় কার্যকর করা, জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করা, জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দ্রুত সম্পন্ন করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি গণমিছিল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের সরদার, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, এসসিপি নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব জুবায়ের তামজিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ এমদাদুল্লাহ, আবু সাঈদ মুন্না এবং অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসসহ অন্যান্য রাজনৈতিক নেতারা।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, জুলাই বিপ্লব ছিল রাষ্ট্র ও রাজনীতিতে মৌলিক পরিবর্তনের গণআকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং জনসাধারণ গণভোটের মাধ্যমে তার প্রতি সমর্থন দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই গণরায়কে উপেক্ষা করে জুলাই বিপ্লবের চেতনার ওপর অস্বীকার করার পথে হাঁটছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, অতীতের কর্তৃত্ববাদী শাসনের ধারাবাহিকতায় প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের চেষ্টা চলছে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ, স্থানীয় সরকার ও প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় ব্যক্তিদের দায়িত্ব প্রদান করা হচ্ছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ব্যর্থতা জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার পরিপন্থী। এসব কর্মকাণ্ড বন্ধ করে জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এনসিপি জেলা আহ্বায়ক জুবায়ের সরদার বলেন, জুলাইকে শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা উচিত নয়, এটি জাতির আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা এবং নতুন রাষ্ট্র নির্মাণের প্রতীক। তিনি অভিযোগ করেন, জুলাইয়ের চেতনাকে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘকাল জনগণের আস্থা ধরে রাখতে পারবে না। তাই গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। যেসব মানুষ জুলাইয়ের আত্মত্যাগ ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা মূলত ফ্যাসিবাদী রাজনীতির ধারক-বাহক হিসেবে জনগণ বিবেচনা করবে। তিনি জুলাই গণহত্যা, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

বক্তারা আরও উল্লেখ করেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে তা বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ এবং জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবিও তুলেন তারা।

সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি গণমিছিল শিবু মার্কেট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের মৃত্যু

কবি সুফিয়া কামালের ছেলে শাহেদ কামাল মারা গেছেন, তিনি সাংবাদিক এবং শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ঢাকা শহরের জেড এইচ শিকদার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর।

তার ছোট বোন সুলতানা কামাল, যিনি মানবাধিকার কর্মী, মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ভাই শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় লাইফ সাপোর্ট খুলে দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন। সুলতানা কামাল এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন।

পরিবারের সূত্র থেকে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত সমস্যাসহ নিউমোনিয়া এবং ডায়রিয়া নিয়ে শনিবার সকালে রাজধানীর শিকদার মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি হন। সন্ধ্যা সাড়ে ৭ টায় তিনি মৃত্যুবরণ করেন।

আত্মীয় বন্ধুদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য ধানমন্ডি ৩২ নম্বরে তাদের আবাস্থল ‘সাঁঝের মায়ায়’ মরদেহ রাখা হবে। রাতে মরদেহ ফ্রিজার গাড়িতে রাখা হবে। রোববার বাদ জোহর ধানমন্ডির তাক্ওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার মায়ের, সুফিয়া কামালের, কবরের পাশে তাকে শেষ শয্যায় শায়িত করা হবে।

কবি সুফিয়া কামালের পুত্র শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতার পেশায় যুক্ত ছিলেন। ১৯৭৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি বার্তা সংস্থা বাসস-এ বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন এবং পরবর্তীতে বাসসের এমডি পদে দায়িত্ব পালন করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন স্বাধীনতার ২৫০ বছর উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন স্বাধীনতার ২৫০ বছর উদযাপন

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) আমেরিকান দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ ভবনের নকশা করেছেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই কান। ঠিক তেমনি আমেরিকার স্থাপত্য নির্মাণে অনন্য অবদান রেখেছেন বিশিষ্ট বাংলাদেশি-আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। এই পারস্পরিক অবদান প্রমাণ করে যে বাংলাদেশ ও আমেরিকা আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে।

ডেপুটি স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো মার্কিন কিংবদন্তি সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসনের ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এক অবিস্মরণীয় অবদান। আজকের এই সঙ্গীতায়োজন সেই একই মানবিক ও সাংস্কৃতিক চেতনাকে বহন করছে, যা কেবল বাণিজ্য বা কূটনীতি নয়, বরং দুই দেশের সাধারণ মানুষের মধ্যকার সম্পর্ককে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে রূপ দেবে।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সংলাপ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক নিরাপত্তা, শিক্ষা, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বিদ্যমান অংশীদারিত্ব ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি যুক্তরাষ্ট্রের জনগণ ও সরকারের প্রতি ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং বাংলাদেশ আমাদের একটি পরীক্ষিত বন্ধু। বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা ও পাশে থাকা আমাদের এই গভীর অংশীদারিত্বেরই প্রমাণ। আমরা বিশ্বাস করি, পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে ওঠা এই দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে, যেখানে দুই দেশের টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অঙ্গনে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন অবদান ও যৌথ অঙ্গীকার প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গণতন্ত্র, উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং উভয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ ভবনের আইকনিক স্থাপনার সামনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের আয়োজন দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। এই আয়োজন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গভীরতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।

মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর বলেন, ১৭৭৬ সালের ৪ জুলাই আমাদের প্রতিষ্ঠাতারা ঘোষণা করেছিলেন ‘সকল মানুষ সমান’। আর আজ আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আলোকেই আমরা বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঐতিহাসিক ক্ষণে আমরা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাই, যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের টেকসই নিরাপত্তা অংশীদারিত্ব ও আঞ্চলিক শান্তি রক্ষা আমাদের ভবিষ্যৎ সহযোগিতার প্রধান স্তম্ভ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে ককাস সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস‌্যবৃন্দ, সংসদ সদস্যগণ, মার্কিন ও অন্যান্য দেশের কূটনৈতিকবৃন্দ, সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবি ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


ইবি ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীকে 'আপত্তিকর আচরণ ও শ্লীলতাহানির' ঘটনার জন্য অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

শনিবার (৪ জুলাই) দুপুরে ইবি থানার এসআই শ্রীবাস কুণ্ডু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন।

অভিযুক্তের নাম নুর ইসলাম, যিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, দুপুরে ভুক্তভোগী ওই ছাত্রী তার বাবার সঙ্গে এসে এজাহার দায়ের করেন। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় (শ্লীলতাহানি) মামলা রুজু করা হয়েছে। দ্রুত কুষ্টিয়া আদালতে পাঠিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

ইবি থানার এসআই শ্রীবাস কুণ্ডু বলেন, সংশ্লিষ্ট ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। কয়েকবার অভিযানও পরিচালনা করা হয়েছে।

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছেন, ১ জুলাই বেলা ১১টা থেকে ১১টা ১৫ মিনিটের মধ্যে কলা অনুষদের পঞ্চম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের বারান্দার করিডরে তার সঙ্গে আপত্তিকর আচরণ ও যৌন হয়রানির একটি ঘটনা ঘটেছে। তিনি অভিযুক্ত ব্যক্তিকে এর আগে কখনও দেখেননি। এই ঘটনা তার জন্য মানসিকভাবে অত্যন্ত বিব্রত ও আতঙ্কজনক হয়েছে। এরপর ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনূর রহমানকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলামকে সদস্যসচিব ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনূর রহমান জানান, আমরা আজ প্রথম সভা করেছি এবং কিছু অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সিসিটিভি ফুটেজ, পত্রিকার প্রতিবেদনসহ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে তদন্ত এগিয়ে নেওয়া হবে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, মেয়েটি ও তার বাবা এসে এজাহার দায়ের করেছেন। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন এবং বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%