প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, চব্বিশের জুলাই ছাত্র-জনতার আন্দোলনের ফলস্বরূপ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছেন সবাই। অনেক লড়াই-সংগ্রামের পরে ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনের কারণে স্বৈরাচার সরকারের বিদায় ঘটেছে এবং আমরা আজ এ সুস্থ অবস্থানে এসেছি।
মন্ত্রী বলেন, আপনারা জানেনÑ বিএনপি যখনই সরকারে এসেছে, তখন দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেছে। সব সময়ই উন্নয়নের জোয়ার বয়ে এসেছে। এবারের পরিস্থিতি সেই প্রেক্ষাপট থেকে ব্যতিক্রম কিছু হবে না।
আজ বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে নাগরিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের বিল পাস হয়েছে। কুমিল্লার জনগণের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষভাবে, কুমিল্লা-৬ সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য একজন স্বপ্নবাজ ব্যক্তি। আমি রাজনীতিতে অনেক কিছু তার কাছ থেকে শিখেছি। এলাকার উন্নয়নে কার্যকর কাজ করার পদ্ধতি আমি তার কাছ থেকে শিখেছি।
তিনি আরও বলেন, প্রতিটি বিভাগে স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের জন্য একটি বড় প্রকল্প আসছে। যদিও কুমিল্লা এখনও বিভাগ হিসেবে ঘোষিত হয়নি, তবুও ইনশাআল্লাহ কুমিল্লায় স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের প্রকল্পটি আনতে চায়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে নাগরিক সভায় উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।
মনিরুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের ৩ মাসেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ এবং ওয়াসা গঠন হয়েছে। সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধির কাজ চলমান রয়েছে। আপনাদের আমি অনুরোধ করছি, বর্তমান সরকারের প্রতি বিশ্বাস রাখুন, এবং আমি বলছি যে, তারেক রহমানের হাতে এদেশ পথ হারাবে না।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা বারের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সহ জেলা মহানগরের নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন