ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ৮ ঘণ্টা বন্ধ থাকবে।

এ তথ্য সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোয়ালখালী জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বোয়ালখালী জোনাল অফিসের আওতাধীন ফুলতল উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারের লাইনের আশপাশের গাছপালা কাটার কাজ সম্পন্ন করা হবে। এই কারণে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়-

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

চুরাখালি ব্রিজ এলাকা, অয়াহেদ আলী পুকুরপাড়, হংস মহাজনের বাড়ি, শেফু চেয়ারম্যানের বাড়ি, বাংলাপাড়া, পাক্কির পোল, আফজাল তালুকদার বাড়ি, হারুন চেয়ারম্যানের বাড়ি, গাবতল, বেইজ্জা পুকুরপাড়, আরব টেন্ডলের বাড়ি, জিন্নাত আলীর বাড়ি, দেনা পুকুরপাড়, লালারদিঘি পাড়, কদুরখীল ইউনিয়ন পরিষদ, কদুরখীল মুসলিম হাইস্কুল, আল কোরআন একাডেমি, বুড্ডুম ফকিরের মাজার, করিম শাহের মাজার ও আশপাশের এলাকা।

যদি নির্ধারিত সময়ের পূর্বে রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কথা বললেন এমবাপে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


এবার রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কথা বললেন এমবাপে

মাদ্রিদ ডার্বিতে হারের পর রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সেই বিতর্কিত পরিস্থিতিতে দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে নিজের অবস্থান তুলে ধরেছেন। ফরাসি এই তারকা মনে করেন, ম্যাচে রেফারির কিছু ভুল ছিল। তবে তিনি এ বিষয়ে প্রকাশ্যে আর বেশি কথা বলতে আগ্রহী নন।

রোববার অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে পরাজিত হয়। মরিনিও ম্যাচের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে অ্যাতলেতিকোর ক্রিশ্চিয়ান রোমেরো ও লি কাং-ইনের কিছু চ্যালেঞ্জে লাল কার্ড না দেখানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন রিয়াল কোচ।

ডার্বির পরদিন সুইজারল্যান্ডের জুরিখে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে রেফারির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, রেফারির বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করার অভ্যাস তার নেই। এমবাপে বলেন, "রেফারিকে নিয়ে আমি কখনোই খুব বেশি কথা বলিনি। এখন নতুন করে তা শুরু করতে চাই না। আমার কিছু ভাবনা আছে, তবে সেগুলো নিজের কাছেই রাখছি।"

তবে এমবাপে রেফারির ভুলের বিষয়টি অস্বীকার করেননি। তিনি বলেন, "রেফারিও মানুষ, তারও ভুল হয়। সেদিনও ভুল হয়েছিল। তবে আমি এ নিয়ে আর কথা বাড়াতে চাই না।"

ডার্বিতে হারের পর এমবাপে রিয়ালের জন্য এটি একটি ধাপ পিছিয়ে পড়া হিসেবেও দেখছেন। তিনি জানান, ম্যাচটি জেতার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল দলটি। তবে খেলোয়াড়দের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না বলেও তিনি মনে করেন।

মৌসুম এখনও অনেক বাকি উল্লেখ করে এমবাপে সতীর্থদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ডার্বির হতাশা পেছনে ফেলে পরবর্তী ম্যাচগুলোতে মনোযোগ দেওয়াই এখন রিয়ালের লক্ষ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রাজধানীর কিছু এলাকায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্যাস সরবরাহ পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে, যা গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য করা হচ্ছে। এই সময় আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এ বিষয়টি জানায়।

বার্তায় উল্লেখ করা হয়েছে, জরুরি মেরামত কাজের জন্য মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময় এসব এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে। তিতাস জানায়, আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ভারতীয় ক্রিকেটার বিপরাজ নিগামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


এবার ভারতীয় ক্রিকেটার বিপরাজ নিগামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভারতীয় দলে সদ্য এশিয়ান গেমসের জন্য নির্বাচিত ক্রিকেটার বিপরাজ নিগামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) ভারত-জাপান প্রদর্শনী ম্যাচে জাতীয় দলের জার্সিতে তার অভিষেক ঘটার সম্ভাবনা রয়েছে। তবে তার বিরুদ্ধে অভিযোগটি সোমবার প্রকাশিত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযোগকারী তরুণী রোববার বিপরাজের বাড়ির সামনে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু বিপরাজ তখন জাপানে অবস্থান করছিলেন, ফলে তাদের দেখা হয়নি। পরে বিপরাজের বাবা ওই তরুণীর সঙ্গে ফোনে কথা বলেন এবং এক সপ্তাহ পর আবার দেখা করার প্রতিশ্রুতি দেন।

বিপরাজ ও তরুণীর মধ্যে পূর্বে থেকেই বিরোধ বিদ্যমান। দুজনেই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। গত বছরের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেন বিপরাজ। তার দাবি, বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাকে হয়রানি করা হচ্ছিল এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল।

অন্যদিকে, গৌতম বুদ্ধ নগরের এক্সপ্রেসওয়ে থানায় বিপরাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন ওই তরুণী। তার দাবি, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয় এবং পরে বিপরাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে অভিযোগ করেন।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে বিপরাজ তাকে ধর্ষণ ও নির্যাতন করেন। এ ঘটনায় ১৬ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

এদিকে, এশিয়ান গেমসের দলে বরুণ চক্রবর্তীর পরিবর্তে বিপরাজ সুযোগ পেয়েছেন। তিনি উত্তরপ্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার।

তবে, অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান থাকায় এখনও আদালতে তা প্রমাণিত হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গরম চা-কফি পান করছেন? ভয়ংকর ঝুঁকির কথা জানাল গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


গরম চা-কফি পান করছেন? ভয়ংকর ঝুঁকির কথা জানাল গবেষণা

সকালের শুরুতে এক কাপ গরম চা বা কফি পান করা অনেকের জন্য একটি প্রিয় অভ্যাস। কিছু মানুষ দিনের বিভিন্ন সময়ে গরম পানীয় পান করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে, চা বা কফি কতটা গরম অবস্থায় পান করা হচ্ছে, সেদিকে লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি একটি বিস্তৃত গবেষণায় দেখা গেছে, অত্যন্ত গরম চা-কফি পান করার ফলে খাদ্যনালির একটি নির্দিষ্ট ধরনের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়।

গবেষণায় প্রায় ১০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, যারা চা বা কফি ‘খুব গরম’ অবস্থায় পান করতে পছন্দ করেন, তাদের খাদ্যনালির স্কোয়ামাস কোষ ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে তিন গুণেরও বেশি।

গবেষণাটি ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্যানসারবিষয়ক একটি গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

খুব গরম পানীয়েই কেন ঝুঁকি বাড়ে?

গবেষকদের মতে, অতিরিক্ত গরম তরল দীর্ঘ সময় ধরে খাদ্যনালির অভ্যন্তরীণ আবরণে ক্ষতি ও প্রদাহ সৃষ্টি করতে পারে। এই ধরনের ক্ষতি সময়ের সাথে সাথে ক্যানসারের ঝুঁকি বাড়াতে সহায়তা করতে পারে।

গবেষণায় যুক্ত বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, বিষয়টি চা বা কফির উপাদান নিয়ে নয়, বরং পানীয়টির তাপমাত্রা কতটা গরম অবস্থায় পান করা হচ্ছে—সেটিই মূল বিষয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পানীয়কে মানুষের জন্য সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

প্রায় ১০ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ

গবেষণায় যুক্তরাজ্যের দুটি বড় গবেষণার তথ্য ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ছিল ‘মিলিয়ন উইমেন স্টাডি’ ও ‘ইউকে বায়োব্যাংক’। এতে ৩৭ থেকে ৭৩ বছর বয়সী প্রায় ১০ লাখ মানুষ অংশগ্রহণ করেছিলেন।

অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করা হয়েছিল, তারা সাধারণত চা বা কফি কী তাপমাত্রায় পান করেন। উত্তরে তারা ‘উষ্ণ’, ‘গরম’ অথবা ‘খুব গরম’—এই তিন ধরনের পছন্দের কথা জানিয়েছেন।

একই সঙ্গে, দিনে কত কাপ গরম পানীয় পান করেন, সেটিও জানা হয়। পরে তাদের দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয় এবং কারা খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হয়েছেন, তা স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের মাধ্যমে শনাক্ত করা হয়।

প্রায় ১৪ বছর ধরে চলা একটি গবেষণা এবং প্রায় ১১ বছর ধরে চলা আরেকটি গবেষণার তথ্য মিলিয়ে বিশ্লেষণ করা হয়।

‘খুব গরম’ পানীয় পানকারীদের ঝুঁকি তিন গুণের বেশি

দুই গবেষণার তথ্য একত্র করে দেখা যায়, যারা পানীয় ‘খুব গরম’ অবস্থায় পান করতেন, তাদের খাদ্যনালির স্কোয়ামাস কোষ ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ‘উষ্ণ’ পানীয় পানকারীদের তুলনায় ৩ দশমিক ১৭ গুণ বেশি।

অর্থাৎ ঝুঁকি বেড়েছে ২১৭ শতাংশ। যারা ‘গরম’ পানীয় পান করতেন, তাদের ক্ষেত্রেও ঝুঁকি উষ্ণ পানীয় পানকারীদের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল।

তবে খাদ্যনালির আরেক ধরনের ক্যানসার, অ্যাডেনোকার্সিনোমার ক্ষেত্রে পানীয়ের তাপমাত্রার সঙ্গে ঝুঁকির এমন সম্পর্ক পাওয়া যায়নি।

দিনে ছয় কাপ বা তার বেশি খেলেও বাড়ে ঝুঁকি

শুধু তাপমাত্রাই নয়, দিনে কতবার গরম পানীয় পান করা হচ্ছে, সেটিও গবেষণায় বিবেচনা করা হয়েছে।

যারা দিনে ছয় কাপ বা তার বেশি গরম পানীয় পান করতেন, তাদের স্কোয়ামাস কোষ ক্যানসারের ঝুঁকি ছয় কাপের কম পানকারীদের তুলনায় ৭১ শতাংশ বেশি ছিল।

গবেষকরা ধূমপান, মদ্যপান ও শরীরের গঠনসহ অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়ার পরও এই সম্পর্ক দেখতে পেয়েছেন।

গবেষণায় আরও দেখা গেছে, ধূমপান করেন কি না, মদ্যপান করেন কি না কিংবা চায়ে দুধ মেশানো হয় কি না—এসবের পার্থক্য থাকলেও খুব গরম পানীয়ের সঙ্গে ক্যানসারের বাড়তি ঝুঁকির সম্পর্ক একই রকম ছিল।

একটু ঠান্ডা করে পান করলেই কমতে পারে ঝুঁকি

গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো—পানীয়ের তাপমাত্রা কিছুটা কমিয়ে পান করলে ঝুঁকি কমানো সম্ভব হতে পারে।

গবেষকদের হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে যারা বর্তমানে পানীয় খুব গরম অবস্থায় পান করেন, তারা তাপমাত্রা কিছুটা কমিয়ে ‘গরম’ অবস্থায় পান করলে খাদ্যনালির স্কোয়ামাস কোষ ক্যানসারের প্রায় ১৪ শতাংশ ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতে পারে। এতে বছরে প্রায় ৪৪০টি ক্যানসারের ঘটনা কমতে পারে বলে গবেষণায় অনুমান করা হয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, চা বা কফি পরিবেশনের পর সঙ্গে সঙ্গে পান না করে কিছুক্ষণ অপেক্ষা করা ভালো। জিহ্বায় পোড়া বা অসহ্য গরম লাগলে সেটি পান করার উপযুক্ত তাপমাত্রায় পৌঁছায়নি—এমনটা ধরে নেওয়া যেতে পারে।

শুধু গরম পানীয় নয়, আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ

বিশেষজ্ঞরা বলছেন, গরম চা-কফির তাপমাত্রা কমিয়ে পান করা উপকারী অভ্যাস হতে পারে। তবে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকির ক্ষেত্রে আরও কিছু প্রতিষ্ঠিত কারণ গুরুত্বপূর্ণ।

এর মধ্যে রয়েছে ধূমপান, অতিরিক্ত মদ্যপান, স্থূলতা এবং দীর্ঘদিনের অম্লতা বা খাদ্যনালিতে অ্যাসিড ওঠার সমস্যা।

তাহলে শুধু চা-কফি ঠান্ডা করে পান করাই নয়, ধূমপান ও অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলা এবং শরীরের ওজন ও দীর্ঘদিনের অম্লতার সমস্যার দিকেও নজর দেওয়া জরুরি।

চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে পানীয়টি একেবারে ধোঁয়া ওঠা অবস্থায় পান না করে কিছুটা ঠান্ডা করে নেওয়া সহজ একটি সতর্কতা হতে পারে।

সূত্র: হেলথলাইন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%