০১:৪২ পি.এম
বাংলা ও বাঙালি এক বছরে দুইবার শারদীয় দুর্গাপূজার সাক্ষী হতে চলেছে। নতুন এই খবর নেটদুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এর প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ সালের জোড়া সপ্তমী অথবা ২০২৭ সালের জোড়া মহাঅষ্টমীর পরের তিথি অনুযায়ী, ২০২৮ সালে বাঙালি এক বছরে দুইবার শারদীয় দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করবে।
এটি পঞ্জিকার তিথি অনুসারে হবে। হিন্দু শাস্ত্রের বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলায় দুর্গাপূজা আয়োজনের জন্য মূলত দুটি মত প্রচলিত রয়েছে। একটি হল বিশুদ্ধ সিদ্ধান্ত এবং অপরটি সূর্য সিদ্ধান্ত।
আরও পড়ুন: খালি পেটে সকালে হরিতকি ভেজানো পানি খাওয়ার উপকারিতা
বিশুদ্ধ সিদ্ধান্তের আওতায় দুর্গাপূজা আয়োজনে দৃকসিদ্ধ গণনা করা হয়। অন্যদিকে, সূর্য সিদ্ধান্ত অনুযায়ী মহাজাগতিক অবস্থান দেখে তিথি ও নক্ষত্র গণনা করা হয়। এই দুই সিদ্ধান্তের কারণে ২০২৮ সালে শারদীয় দুর্গাপূজা একই সময়ে অনুষ্ঠিত হবে না।
বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের পূজার আয়োজন হবে সেপ্টেম্বরের শেষ দিকে। অন্যদিকে, সূর্য সিদ্ধান্ত মেনে পূজার আয়োজন করলে তা হবে অক্টোবরের মাঝামাঝি সময়ে। ফলে, দুই পূজার আয়োজনের মধ্যে ১৫ দিনের বেশি ব্যবধান থাকবে।
জানা গেছে, বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো মঠ, মন্দির, আশ্রম ইত্যাদি সংস্থাগুলো বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী পূজার আয়োজন করে। অন্যদিকে, বনেদি বাড়ি, বারোয়ারি ও সর্বজনীন পূজার আয়োজন সূর্য সিদ্ধান্ত মেনে করা হয়।
এ ধরনের বিরল ঘটনা এবারই প্রথম নয়। অতীতে ১৯৮০ সালে একবার দুই সিদ্ধান্ত অনুযায়ী দেবী দুর্গার পূজার আয়োজন করা হয়েছিল। শাস্ত্রমতে, দুই পূজার আয়োজনই সঠিক। তবে, এক বছরে দুইবার দুর্গাপূজার ক্ষেত্রে সরকারি ছুটি দুইবার ঘোষণা করা হবে না। অফিস, স্কুল ও কলেজে ছুটি একবারই দেওয়া হবে, যা বারোয়ারি পূজার সঙ্গে মিল রেখে হবে।
আরও পড়ুন: ওজন কমাতে ব্ল্যাক কফি খাওয়ার সঠিক নিয়ম
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন