ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

রাঙামাটিতে অর্ধদিবস অবরোধের প্রভাব তেমন অনুভূত হয়নি


রাঙামাটিতে অর্ধদিবস অবরোধের প্রভাব তেমন অনুভূত হয়নি

ছাত্রজনতা সংগ্রাম পরিষদের ডাকা অর্ধদিবস অবরোধের প্রভাব রাঙামাটিতে তেমনভাবে অনুভূত হয়নি। শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাসের চলাচল স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।

তবে, আন্দোলনকারীরা রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কিছু স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। এর ফলে, এই সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। অন্যদিকে, রাঙামাটি লঞ্চঘাট থেকে বিভিন্ন উপজেলার উদ্দেশে নির্ধারিত সময় অনুযায়ী লঞ্চগুলো ছেড়ে গেছে।

ঢাকা থেকে বেড়াতে আসা ছাদিক হোসেন জানান, শুক্রবার তিনি শুনেছিলেন যে শনিবার রাঙামাটিতে অবরোধ হবে। এতে ফেরার পথে ভোগান্তিতে পড়ার আশঙ্কা ছিল। তবে শনিবার সকালে এসে সবকিছু স্বাভাবিক দেখে তিনি স্বস্তি পেয়েছেন। তিনি জানান, ঢাকায় ফেরার জন্য টিকিটও কেটেছেন এবং কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়ার কথা রয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে

কাউন্টার মাস্টার জনি বড়ুয়া বলেন, রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-ঢাকা এবং রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময়ে বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সময় শেষ হলে এই সড়কেও বাস চলাচল শুরু হবে। সেই অনুযায়ী টিকিট বিক্রি করা হচ্ছে।

গত বুধবার সাজেকের উজোবাজারে আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ করার অভিযোগে ছাত্র জনতা সংগ্রাম পরিষদ এই অবরোধ কর্মসূচি পালন করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউমার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করবে ডিএসসিসি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


নিউমার্কেটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আগামী সপ্তাহে নিউমার্কেট এলাকার ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার জন্য অভিযান শুরু করবে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিদর্শনকালে সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম এই তথ্য জানান।

তিনি ডেঙ্গু প্রতিরোধের জন্য নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। আগের তুলনায় ঢাকায় অনেক পরিবর্তন এসেছে।"

আব্দুস সালাম আরও জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি আরও সুন্দর ঢাকা গড়ে তোলা সম্ভব।

এদিকে, জনস্বার্থে এবং সিআইডির অনুরোধে মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস সরিয়ে নেয়া হয়েছে। তিনি বলেন, "ওই জায়গাটি পার্কিংয়ের জন্য ইজারা দেয়া হয়েছে। অন্য স্থানে নতুন এসটিএস নির্মাণের পরিকল্পনা রয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


সাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। নিয়মিত আবহাওয়া বার্তায় বলা হয়েছে, পূর্ব-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া দফতর জানায়, এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়া দফতর এবং বিডব্লিউওটি এসব তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটি জানায়, সুস্পষ্ট লঘুচাপটি আগামী তিন থেকে চার দিন ক্রমান্বয়ে শক্তিবৃদ্ধি করতে পারে। গতিপ্রকৃতি বিশ্লেষণ করে জানা গেছে, আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপ এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকাগুলোতে সাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করেছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা গড়েই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর পর শক্তিসঞ্চয় করে ধীরে ধীরে পশ্চিম দিকে মোড় নেয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে এটি নিজের সর্বোচ্চ শক্তিমত্তা অর্জন করতে পারে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার স্পষ্ট লক্ষণ থাকলেও ঠিক কতটা শক্তিশালী হবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি।

ঝড়টি আগামী ২৮ অক্টোবরের দিকে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশে সরাসরি আঘাত না হানলেও দূরবর্তী প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ আটক ৩

স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন (এসআরবি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার স্বর্ণকারপট্টির মুকিম মার্কেটের নিচতলায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের মৃত আজহার আলীর পুত্র মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মৃত রজবুল হকের পুত্র মো. মানিক (৩৮) এবং চাঁনশিকারী গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মো. ইউসুফ আলী (৫০)।

এসআরবি-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শনিবার সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "কয়েকজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছেন"—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাল নোটসহ আটক তিনজনকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে জাল নোটের পাশাপাশি নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন এবং দুটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। এসআরবি জানায়, উদ্ধার করা জাল নোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ বছর পলাতক থেকেও ২ বছরের সাজা এড়াতে পারলেন না মাসুদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


৪ বছর পলাতক থেকেও ২ বছরের সাজা এড়াতে পারলেন না মাসুদ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মো. মাসুদ ওরফে মাছুম (৩৮), যিনি একাধিক মামলার পলাতক আসামি ছিলেন, তাকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি চার বছর ধরে পলাতক ছিলেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। মাছুম দক্ষিণ তেঁতাভূমি গ্রামের মৃত আবদুল বারেক ওরফে বারু মিয়ার সন্তান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাছুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

একটি মামলায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে অতিরিক্ত ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। ব্রাহ্মণপাড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে বিভিন্ন সময়ে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাছুমকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%