ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘শেখ হাসিনা নিজে আসতে পারবেন না, ভারতকেই হ্যান্ডওভার করতে হবে’


‘শেখ হাসিনা নিজে আসতে পারবেন না, ভারতকেই হ্যান্ডওভার করতে হবে’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের বিষয়ে ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই।

তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হলে ভারত সরকারকেই আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার করতে হবে।

 

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন, ‘শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে নির্বাসনে আছেন। ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনে থেকে তাঁকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়েই আসতে হবে। আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে।’

এর আগে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, ‘ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন– এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব কোনো স্ট্যান্টবাজি করবেন না। এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না।’

গত বৃহস্পতিবার রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া প্রায় ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন, আগামী ডিসেম্বরেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা। শুধু তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তাঁর সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন ৭৮ বছর বয়সী শেখ হাসিনা। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমের লিখিত প্রশ্নের উত্তর দিলেও সাক্ষাৎকার দেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ জন আসামির বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ জন আসামির বিচার শুরু

 রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনের ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় সজীব ব্যাপারীসহ ২১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি আদালত।

অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

রোববার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। পাশাপাশি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চের সহকারী শাহাদাত আলী বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যার সময়, মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে, পাকা রাস্তার ওপর একদল লোক ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করে।

এই ঘটনার পরের দিন, ১০ জুলাই, নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি বহুদিন ধরে মিটফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে ব্যবসা করে আসছিলেন।

মামলাটি তদন্ত শেষে, একই বছরের ২৯ ডিসেম্বর, সজীব ব্যাপারীসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান।

২১ আসামির মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে আটক রয়েছে। তিন জন জামিনে মুক্ত এবং বাকি আট জন শুরু থেকে পলাতক রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যা করার অভিযোগ, পালিয়েছে ভাতিজা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


গাইবান্ধায় ঘুমন্ত চাচাকে গলা কেটে হত্যা করার অভিযোগ, পালিয়েছে ভাতিজা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ঘটে যাওয়া এক ঘটনায় অভিযোগ উঠেছে যে, ঘুমন্ত চাচাকে গলাকেটে হত্যা করা হয়েছে ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ভাতিজা পালিয়ে গেছেন।

রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার কেতকীরহাট এলাকার মাঝিপাড়া গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এর আগে শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত শাহ জালাল (৫০) মৃত জংলু শেখের ছেলে, যিনি ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত গোলাম হোসেন (৩৫) একই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে এবং তিনি পেশায় বাঁশশিল্পের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচা শাহ জালালের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। ঘটনাটি ঘটার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন, কিন্তু শনিবার বাড়িতে ফিরে আসেন। গভীর রাতে গোলাম হোসেন কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত শাহ জালালের গলা কেটে দেন।

শাহ জালালের গোঙানির শব্দ শুনে তার স্ত্রী পারুল বেগম ঘটনাস্থলে এগিয়ে এলে গোলাম হোসেন পালিয়ে যান। ঘটনাস্থলেই শাহ জালালের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের আগে যাতে কেউ এগিয়ে আসতে না পারে, সে কারণে অভিযুক্ত ব্যক্তি বাইরে থেকে কয়েকটি প্রতিবেশী বাড়ির দরজাও আটকে দিয়েছিলেন।

খবর পেয়ে রবিবার সকালের দিকে সাড়ে ৯টার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি ধারালো ছুরি জব্দ করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটনাটি ঘটেছে। এখানে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

আইআরজিসি জানিয়েছে, তারা হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এবং এই জলপথটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তেহরান একটি জাহাজে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র বলেছে যে, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করা হয়েছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আইআরজিসি জানাচ্ছে যে, অনুমোদিত পথ থেকে সরে গিয়ে "আইন লঙ্ঘনকারী" জাহাজটি যখন তার নিজস্ব সিস্টেম বন্ধ করে দেয়, তখন সেটির ওপর হামলা চালানো হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আইআরজিসি বাহিনী সাইপ্রাসের পতাকাযুক্ত একটি জাহাজে "সরাসরি হামলা" চালানোর পর এটি "এই সপ্তাহে তৃতীয়বারের মতো হামলা" চালিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে তিনটি বাণিজ্যিক ট্যাংকারে হামলার ঘটনার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার সূত্রপাত ঘটে। সেন্টকম জানিয়েছে, ইঞ্জিন রুমের মারাত্মক ক্ষতির কারণে এমভি জিএফএস গ্যালাক্সি নামের জাহাজটি "তার যাত্রা চালিয়ে যেতে পারছিল না।"

এই ঘটনার ফলে জাহাজটির একজন বেসামরিক নাবিক বা ক্রু নিখোঁজ রয়েছেন বলেও সেন্টকম জানিয়েছে।

সূত্র বিবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে বিশ্ব জনসংখ্যা দিবসের উজ্জ্বল উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


পঞ্চগড়ে বিশ্ব জনসংখ্যা দিবসের উজ্জ্বল উদযাপন

‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। রবিবার(১২জুলাই) সকালে এই দিবসের উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সাইম, আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোদাব্বের হোসেন প্রমুখ।

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ অনেকে সেখানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানগুলোর মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। এর আগে বেলুন উড়িয়ে জনসংখ্যা দিবসের উদ্বোধনী কার্যক্রমের সূচনা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%