ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাদকের সরবরাহ ব্যবস্থা ভেঙে দিতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ প্রয়োজন: চরমোনাই পীর


মাদকের সরবরাহ ব্যবস্থা ভেঙে দিতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ প্রয়োজন: চরমোনাই পীর

মাদক বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, দীর্ঘমেয়াদি ও বহুমাত্রিক ক্ষতির বিবেচনায় মাদক একটি বড় চ্যালেঞ্জ।

এই মন্তব্যটি তিনি শুক্রবার (১৭ জুলাই) বরিশালের চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত সুধী সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য হিসেবে করেন, যেখানে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

চরমোনাই পীর আরও বলেন, 'বাংলাদেশ যে জনমিতি লভ্যাংশ পেয়েছিলো তা কাজে লাগিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা যেতো। তবে এজন্য দরকার ছিলো জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করে সেই উদ্বৃত্ত জনশক্তিকে রপ্তানি করা এবং দেশে কর্মসংস্থান সৃষ্টি করা। কিন্তু অতীতের কোনো সরকারই এই পদক্ষেপ নেয়নি, বরং উদ্বৃত্ত জনশক্তিকে নষ্ট করতে মাদককে প্রশ্রয় দিয়েছে। ফলে আমাদের জনসম্পদ নিস্ক্রিয় হয়েছে এবং কিছু ক্ষেত্রে ধ্বংস মধ্যেও পড়েছে। এখন জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মাদক প্রতিরোধ করা। আর মাদক প্রতিরোধের জন্য চাহিদা ও যোগান উভয় দিক নির্মূল করতে হবে।'

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

চরমোনাই পীর বলছেন, 'আমরা মাদকের চাহিদা কমানোর প্রচেষ্টা করতে পারি, কিন্তু মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।'

তিনি এসময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, 'মাদক সরবরাহের সাথে দেশের অনেক রথি-মহারথিদের সংযোগ থাকে। শর্ষের মধ্যে ভূত থাকে। তাই মাদকের সরবরাহ লাইন নির্মূল করতে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে একক দায়িত্ব নিতে হবে।'

সেমিনারে সভাপতিত্ব করেন চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীম। চরমোনাই পীর মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, চরমোনাই ইউনিয়নসহ দেশের সর্বত্র মাদকমুক্ত করার জন্য রাজনৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, দলের সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়েরসহ স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবির অভিযানে মিয়ানমারের দুই নাগরিকসহ তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:১০ পি.এম


বিজিবির অভিযানে মিয়ানমারের দুই নাগরিকসহ তিনজন গ্রেপ্তার

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বঙ্কুপাড়া বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সীমান্ত এলাকায় অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার (১৭ জুলাই) বঙ্কুপাড়া বিওপির নায়েক সুবেদার মো. কামরুল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে থানচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিয়ানমারের মংডু উপজেলার বাসিন্দা মা তুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের সহযোগী বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)। উল্লেখ্য, মুয়ই ম্রো হলেন থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রোর আপন ছোট ভাই।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির দায়ের করা মামলায় বিদেশি আইনের ১৩/১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ বিকেলে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটির পাহাড়ের বুকজুড়ে ধ্বংসের চিহ্ন, প্রয়োজন পর্যাপ্ত ত্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:১২ পি.এম


রাঙামাটির পাহাড়ের বুকজুড়ে ধ্বংসের চিহ্ন, প্রয়োজন পর্যাপ্ত ত্রাণ

বন্যায় রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ির অন্তত ৪৫টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। বন্যার পানি নেমে গেলেও, চারদিকে এখন কেবলই ধ্বংসের চিহ্ন দেখা যাচ্ছে। ধানি জমি, ঘরবাড়ি, হাট-বাজার, সড়ক ও কালভার্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে।

সবকিছু হারিয়ে চরম সংকটে পড়েছেন এই অঞ্চলের মানুষগুলো। পর্যাপ্ত সহায়তা না পাওয়ায়, ঘুরে দাঁড়াতেও পারছেন না তারা।

সরজমিনে দেখা গেছে, সম্প্রতি টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে একেবারে লন্ডভন্ড হয়ে গেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তত ৩০টি গ্রাম। অনেকের গবাদি পশুগুলোও মরে গেছে। স্বল্প আয়ের ছোট চায়ের দোকানও নষ্ট হয়ে গেছে।

একই অবস্থা অন্য উপজেলা বিলাইছড়িতেও লক্ষ্য করা গেছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন এ উপজেলার ফারুয়া ইউনিয়নের ১৫টি গ্রামের মানুষ। এখানের হাট-বাজার এখন তছনছ অবস্থায় রয়েছে। দোকানগুলো এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ফারুয়া বাজারের হাট বসার অবস্থায় নেই। আগের মতো মানুষের আনাগোনাও নেই। বসতঘরে হাঁটু সমান কাদা জমে রয়েছে। সড়কে পলিমাটির স্তূপ জমে গেছে।

স্থানীয়দের বসতঘরেও কোনো সরঞ্জাম নেই। বিলাইছড়ি ফারুয়া ইউনিয়নের বিদ্যালাল তংঞ্চঙ্গ্যা বলেন, সরকারিভাবে মাত্র ১০ কেজি করে চাল পেলেও, তারা আর কিছুই পাননি। এত ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন ইউনিয়নের মানুষ, তা নিয়ে চিন্তার শেষ নেই। তার দাবি, পুরোপুরি ক্ষতিপূরণ দেওয়া না হলেও, আবারও যাতে ঘুরে দাঁড়াতে পারেন, সে ব্যবস্থা করা হোক। তা না হলে, এ এলাকার মানুষ ভয়ংকর দুর্দশায় পড়বেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের সরবরাহ ব্যবস্থা ভেঙে দিতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ প্রয়োজন: চরমোনাই পীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


মাদকের সরবরাহ ব্যবস্থা ভেঙে দিতে রাষ্ট্রের কার্যকর উদ্যোগ প্রয়োজন: চরমোনাই পীর

সুনামগঞ্জ, ১৭ জুলাই, ২০২৬ : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের নলজুর নদীর ওপর দৃষ্টি নন্দন আর্চ ব্রিজের শুভ উদ্বোধন আজ অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এই উদ্বোধন করেছেন।

শুক্রবার বিকালে জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর ওপর এই আকর্ষণীয় আর্চ ব্রিজের উদ্বোধন করেন এমপি কয়ছর।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও পাবলিক প্রসিকিউটর মল্লিক মঈন উদ্দিন মো. সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আবু হুরায়রা চাঁদ মাষ্টার, জেলা বিএনপি নেতা আনসার উদ্দীন, এলজিইডির সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেনসহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জগন্নাথপুরের নলজুর নদীর ব্রিজের ওপর ৬০ মি: বেইনেজ এবং ৬০ মি: দীর্ঘ দৃষ্টি নন্দন আর্চ ব্রিজটি উদ্বোধন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে শনিবার জামায়াতের বিভাগীয় সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


বরিশালে শনিবার জামায়াতের বিভাগীয় সমাবেশ

দীর্ঘদিনের অবহেলিত দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সাথে সাথে জনদুর্ভোগ নিরসন ও গণভোেটের গণরায় বাস্তবায়নের দাবিতে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য আগামী শনিবার (১৮ জুলাই) বরিশালে এই সমাবেশটি করবে।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার দুপুর ২টায় বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে জোটের নেতা-কর্মীরা প্রস্তুতি সম্পন্ন করেছে।

জানা গেছে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এবি পার্টি সহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা।

এদিকে সমাবেশকে সফল এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় সমন্বয় কমিটি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। শুক্রবার (১৭ জুলাই) সমাবেশস্থল হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন জোটের শীর্ষ নেতারা।

এই সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালকের পক্ষ থেকে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, শনিবারের বিভাগীয় সমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে।

তিনি আরও বলেন, ‘এই সমাবেশ কেবল কোনো সাধারণ রাজনৈতিক জমায়েত নয়, এটি দক্ষিণাঞ্চলের কয়েক কোটি অবহেলিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের বজ্রকণ্ঠ। দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলের মানুষ যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুর দশা, অর্থনৈতিক বঞ্চনা এবং নানা জনদুর্ভোগের শিকার হয়ে আসছে। আমাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলন সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও অধিকার ফিরিয়ে দেওয়ার চাবিকাঠি।’

এবং তিনি সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%