০৪:৩৩ পি.এম
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের লাইনে একটি কুকুর উঠে পড়ার কারণে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৫২ মিনিটের সময় এই ঘটনা ঘটে। নিরাপত্তার কারণে মতিঝিলগামী একটি মেট্রোরেল ট্রেন থামিয়ে দেওয়া হয়। কুকুরটিকে লাইনের বাইরে সরিয়ে নিতে কয়েক মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই সময় মিরপুর-১১ থেকে শাহবাগের দিকে যাওয়া এক যাত্রী জানিয়েছেন, ট্রেন চলাচলে কয়েক মিনিট বিলম্ব হতে পারে বলে ঘোষণা করা হয়। পরবর্তীতে তার ট্রেনটি ফার্মগেট স্টেশনে থেমে যায়।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
প্রায় ১০ মিনিট স্টেশনে অবস্থানের পর ট্রেনটি আবার গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। কুকুরটিকে মেট্রোরেলের লাইনের বাইরে নিরাপদে সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের কর্মীদের ডাকা হয়। পরে কুকুরটি লাইনের বাইরে সরিয়ে নেওয়া হলে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।
এই ঘটনার পর উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন