০৪:৩৩ পি.এম
রাজধানীর একটি দোকানে এসি মেরামতের সময় ঘটে যাওয়া কম্প্রেসার বিস্ফোরণে এক দোকান কর্মচারীর মৃত্যু ঘটে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামক দোকানে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
দোকান মালিক বিপ্লব চন্দ্র দাস জানান, নয়াপল্টনের একটি ভবনের নিচতলায় তার ফ্রিজ ও এসি মেরামতের দোকান রয়েছে। কয়েকজন কর্মচারী ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাস করতেন। জীবন সম্প্রতি দোকানে কাজ শুরু করেন। মঙ্গলবার সকালে তিনি একাই দোকানে ছিলেন। হঠাৎ করে কম্প্রেসার বিস্ফোরণে গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জীবন বর্মনের চাচাতো ভাই অনিক বর্মন জানান, জীবন কয়েক দিন আগে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামক দোকানে কাজ শুরু করেন এবং সেখানেই থাকতেন। সকালে বিস্ফোরণের পর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানা পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন