০৩:০৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফিজ আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ এবং উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জেলা জুড়ে বেহাল সড়ক ব্যবস্থা, অনিয়ন্ত্রিত ও অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়কে প্রাণহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়। এর পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
সমাবেশে বক্তারা বলেন, বেহাল সড়ক, অনিয়ন্ত্রিত ও অবৈধ ইজিবাইক-অটোরিকশার দৌরাত্ম্য এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় একে একে দুর্ঘটনা ঘটছে। নাফিজা আক্তারের মতো একজন তরুণী শিক্ষার্থীর মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। বক্তারা অবৈধ অটোরিকশার বিরুদ্ধে দ্রুত অভিযান, বেহাল সড়ক সংস্কার, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দুর্ঘটনা প্রতিরোধে স্থায়ী উদ্যোগ গ্রহণের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন আতিকুর রহমান আপেল, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, মুনায়েম কলেজের শিক্ষক মুফিজুল ইসলাম, ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ওমর ফারুক, কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ নেতা আল-আমিন, শিক্ষার্থী অনন্যা, সাদিয়াসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরাও উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন