১০:৪৯ পি.এম
জেলার শ্রীপুর উপজেলায় আজ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময়ে কাভার্ড ভ্যানের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরের সময় উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিএন্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছে পিরোজপুর সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), তার স্ত্রী বিথী আক্তার (৩০) এবং তাদের ৯ মাস বয়সী সন্তান নুর।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নিহত রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক গার্মেন্টস লিমিটেডের মানবসম্পদ বিভাগের সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব হাসান তার স্ত্রী বিথী আক্তার ও তাদের নয়মাস বয়সী ছেলে নুরকে নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী লেনে দ্রুতগতির একটি অজ্ঞাত কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়।
এই ঘটনায় ঘটনাস্থলেই বিথী আক্তারের মৃত্যু ঘটে। গুরুতর অবস্থায় রাকিব হাসানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও জানা যায়, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথেই তাদের ৯ মাস বয়সী সন্তান নুরের মৃত্যু ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
তিনি আরও জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘাতক কাভার্ড ভ্যানটি শনাক্ত ও আটকের লক্ষ্যে অভিযান চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন