প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইলের সদর উপজেলার কুইজবাড়ী গ্রামের ব্যবসায়ী মাসুদ রানা হত্যার মামলায় মা ও ছেলেসহ পাঁচজন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেছেন।
গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন, কুইজবাড়ী পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর স্ত্রী মোছা. হনুফা বেগম (৩৮), ছেলে মো. হুমায়ুন (২২), মৃত আনোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৬), মো. বাবু (২৮) এবং কুইজবাড়ী দক্ষিণপাড়ার আয়নাল হক (৫৫)।
ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি হনুফা বেগমকে আটক করা হয়। তিনি হত্যায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, আসামিরা শুক্রবার (১০ জুলাই) আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
মাসুদ রানার সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান ওসি।
উল্লেখ্য, গত ৫ জুলাই ব্যবসায়ী মাসুদ রানার মরদেহ উদ্ধার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন