ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জাকিয়া মুনের বাসায় চুরি


জাকিয়া মুনের বাসায় চুরি

মুন্সীগঞ্জের শ্রীনগরে চিত্রনায়িকা জাকিয়া মুনের বাসায় চুরির ঘটনায় পুলিশ পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে, যাদের কাছ থেকে চোরাইকৃত মালামালও উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে দামলা এলাকার মো. সামির শেখ (২২), মো. শরীফ মীর (২৫), জসুরগাঁও এলাকার রফিকুল ইসলাম (৩৫) এবং শ্যামসিদ্দি এলাকার ফিরোজ (৪৫)।

পুলিশ আরও জানায়, ২৮ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে কোনো একসময় চিত্রনায়িকা জাকিয়া কামাল মুনের বাসা থেকে প্রায় ৩ লাখ ৫২ হাজার টাকার মালামাল চুরির খবর পেয়ে মামলা দায়ের করে। এরপর শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রটির সদস্যদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরির ১টি আইপিএস ব্যাটারি, ১টি আইপিএস মেশিন, ২টি ফ্যান এবং ১টি প্রজেক্টর উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হানিট্র্যাপে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:২০ এম


হানিট্র্যাপে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীতে হানিট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচজন সদস্য গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেফতারকৃতদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন ১। মোঃ আনোয়ার হোসেন (৪৫) ২। বদিউজ্জামান শাহীন (৪৫) ৩। মরিয়ম (৪৯) ৪। শাহাদাত হোসেন (৫৮) ও ৫। উর্মী বেগম (৩৯)।

ডিবি-সাইবার বিভাগের সূত্রে জানা যায়, একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণকারী এক কর্মকর্তা গত ১৫ এপ্রিল ২০২৬ সালে ঋণ সংক্রান্ত কাজে রাজধানীর রামপুরা থানাধীন দক্ষিণ বনশ্রীর একটি মার্কেটে গেলে সেখানে একজন নারী নিজেকে ঋণগ্রহীতা পরিচয় দিয়ে তার সাথে পরিচিত হন। এরপর ওই নারী ভুক্তভোগীর ভিজিটিং কার্ড সংগ্রহ করেন। এরপর কয়েকদিন মোবাইল ফোনে নিত্যদিন যোগাযোগের মাধ্যমে ওই নারী ভুক্তভোগীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে, তিনি বনশ্রী ইউনিটি হাসপাতালের সামনে দেখা করার প্রস্তাব দেন।

নির্ধারিত স্থানে পৌঁছানোর পর, অপর এক নারী ইচ্ছাকৃতভাবে ভুক্তভোগীকে রিসিভ করে রিকশাযোগে বিভিন্ন গলি অতিক্রম করে ডিএমপির খিলগাঁও থানাধীন একটি ফ্ল্যাটে নিয়ে যান।

ফ্ল্যাটে প্রবেশের কিছুক্ষণ পর আরও চারজন সেখানে উপস্থিত হয়ে ভুক্তভোগীর ওপর হামলা চালিয়ে মারধর করে। তারা এক নারীকে সঙ্গে নিয়ে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করে এবং প্রয়োজনে, তার মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ অর্থ, ব্যাংকিং এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জোরপূর্বক নিয়ে নেন।

এরপর আসামিরা ভুক্তভোগীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার ব্যাংক হিসাব থেকে বিকাশ ও অন্যান্য উপায়ের মাধ্যমে মোট ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করে। তারা ধারণকৃত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করতে থাকে। এ ঘটনার পর ভুক্তভোগী গত ২২ জুন ২০২৬ সালে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

ডিবি-সাইবার বিভাগ থেকে আরও জানা যায়, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি অভিযানকারী দল শুক্রবার (৩ জুলাই) রাত ৭:৩০ ঘটিকা থেকে শনিবার (৪ জুলাই) সকাল ৭:৩০ ঘটিকা পর্যন্ত রাজধানীর সবুজবাগ, বাড্ডা ও খিলগাঁও এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে হানিট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। এ সময়, তাদের হেফাজত থেকে ৯টি মোবাইল ফোন, ১টি ওয়াকিটকি ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তের সময়, গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস পর্যালোচনায় দেখা যায় যে, একই কৌশলে একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে নির্যাতন এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের আলামত পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে সম্ভাব্য আরও ভুক্তভোগী এবং চক্রটির অপরাধ কর্মকাণ্ডের শনাক্ত করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতরা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন। মামলার সাথে যুক্ত অন্যান্য ব্যক্তি, অপরাধ সংঘটনের কৌশল এবং সম্ভাব্য আরও ভুক্তভোগীদের শনাক্তকরণে তদন্ত অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ এম


মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জন গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ ৪০ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- ১। সৈকত দাস (২৬), ২। মোস্তাফিজুর রহমান (২৬), ৩। মোঃ দ্বীন (২২), ৪। বিপুল দাস (৩০), ৫। জয়েনুল হক জনি (২৬), ৬। মোঃ সামাদ মজুমদার (২৫), ৭। নিবির (২০), ৮। মোঃ জিহাদ (২৩), ৯। মোঃ আবির (২৯), ১০। জিৎ (১৯), ১১। মোঃ মাসুদ রানা (২৪), ১২। প্রান্ত কুমার শীল (১৯), ১৩। সোলাইমান রহমান সানি (২২), ১৪। জিহাদ (১৯), ১৫। মোঃ আল ইমরান হোসাইন (২৬), ১৬। মোঃ সানি (২৫), ১৭। মোঃ নীরব খান (২৫), ১৮। আব্দুল আহাদ (২৭), ১৯। সাইফুল ইসলাম মানিক (৩৩), ২০। সাইদুল ইসলাম (২৫), ২১। মোঃ কাঞ্চন (৩২), ২২। মোঃ হাসেম (৩৮), ২৩। মেহেদী হাসান (২৮), ২৪। মোঃ আলাউদ্দিন (৩৩), ২৫। মোঃ ওমর ফারুক (৩৪), ২৬। মোঃ শাকিল (৩২), ২৭। মোঃ সোহাগ হোসেন (৩৪), ২৮। মোঃ শহিদ (৩৮), ২৯। মোঃ শামীম (১৮), ৩০। আলামিন ওরফে ভোলা (২৫), ৩১। এফ. এম. সাজ্জাদ হোসেন ওরফে সাগর (৩৮), ৩২। অমিত (২৯), ৩৩। লিয়ন (২৭), ৩৪। লরেন্স (২৭), ৩৫। মোঃ সাঈদ সালবি (২৬), ৩৬। মোঃ মির্জা আবীর (২৮), ৩৭। মোঃ আকিব হোসেন (২১), ৩৮। ওয়াদুদ ইসলাম সাফা (২১), ৩৯। মুরসালিন (১৯) ও ৪০। মোঃ মাসুদ রানা (৩০)।

মিরপুর মডেল থানার সূত্রে জানা যায়, সোমবার (০৬ জুলাই) অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং এ অভিযানের মাধ্যমে ৪০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীরা অন্তর্ভুক্ত রয়েছেন। গ্রেফতারকৃতদের পরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁপাইনবাবগঞ্জে ভূমি সহকারী কর্মকর্তা আলোচনায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁপাইনবাবগঞ্জে ভূমি সহকারী কর্মকর্তা আলোচনায়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেবা প্রদান, নামজারি (খারিজ), খাজনা আদায় ও অন্যান্য কার্যক্রমে সেবাগ্রহীতাদের কাছ থেকে দেদারসে ঘুষ নেওয়ার। একটি ভিডিও, যাতে নগদ অর্থ গ্রহণের দৃশ্য রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

এই ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন ভূমি অফিসের একটি কক্ষে টেবিলের সামনে বসা এক সেবাগ্রহীতা থেকে ভূমি সহকারী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম টাকা গ্রহণ করছেন। পরবর্তীতে তিনি সেই টাকা গুনে নিজের পকেটে রেখে দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে আরও একটি দৃশ্য দেখা যায় যেখানে ভূমি অফিসে কাজ করেন বলে পরিচয় দেওয়া এক দালাল বলছেন, 'আমরা কাজ করে দিই। কাগজপত্র ঠিক থাকলে খারিজ করতে ৬ হাজার টাকা নিই। আবার কেউ কেউ আছে উম্মুক ধুম্মুক টাকা ল্যায়, সেগুলো আমরা করি না। আর চেক কাটলে ২০০ টাকা, কখনো ২ হাজার, আবার কখনো ৫ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।'

জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে আসা সেবাগ্রহীতা মো. শফিকল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, 'তারা যাকে যেমন পাচ্ছে, তেমনভাবে টাকা নিচ্ছে। আমার একটি দলিলের জন্য ৬ হাজার টাকা চেয়েছিল। পরে দুটি দলিলের কথা বললে ৯ হাজার টাকা দাবি করে। কোনো উপায় না পেয়ে আমি দুইটি দলিলের খারিজের জন্য ৯ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি।'

এছাড়াও ওই ইউনিয়নের কয়েকজন সেবাগ্রহীতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন যে, ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যেই ঘুষের লেনদেন হয়। টাকা ছাড়া কোনো কাজই করা হয় না। নির্ধারিত টাকার চেয়ে কম দিতে চাইলে কাজ ফাইলবন্দি করে রাখা হয়। দীর্ঘকাল ধরে এমন অরাজকতা চলতে থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে।

এ ব্যাপারে কথা বলতে জামবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে সময় সংবাদকে জানান, 'এ বিষয়ে আমার কিছুই বলার নেই। এনিয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলুন।'

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন বলেন, 'বিষয়টি আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি। যেহেতু একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নিয়ে ঘটনার সত্যতা যাচাই করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারি বর্ষণে পতেঙ্গা সৈকত সংলগ্ন সড়ক ধস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


ভারি বর্ষণে পতেঙ্গা সৈকত সংলগ্ন সড়ক ধস

চট্টগ্রামে ভারি বর্ষণে পতেঙ্গা সৈকত সংলগ্ন একটি সড়ক ধসে পড়েছে। এটি মঙ্গলবার (৭ জুলাই) সকাল বেলা ঘটেছে, যখন ভারি বৃষ্টির মধ্যে এই ঘটনা ঘটে।

সি বীচ পুলিশ বক্সের বিপরীতে রাস্তার অর্ধেক ভারি বর্ষণে ধসে পড়ে। রাস্তার এক পাশে গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও, ধসে পড়া অংশটি দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে, চট্টগ্রামে টানা দুই দিনের ভারী বর্ষণ এবং জোয়ারের পানিতে নগরের নিচু এলাকা গুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুপুরে ভারী বর্ষণে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলাসহ নানা সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে গিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবনকে ক্ষতিগ্রস্ত করেছে।

বিশেষ করে চকবাজার, কাতালগজ্ঞ, আগ্রাবাদসহ বেশ কিছু এলাকায় হাট থেকে কোমর সমান পানির সৃষ্টি হয়েছে। এর ফলে সকাল থেকে অফিসগামী সাধারণ মানুষ, চাকরিজীবী, এবং খেটে খাওয়া সাধারণ মানুষ চরম দুর্ভোগে পরতে বাধ্য হয়েছেন।

সকাল ৯টা পর্যন্ত পতেঙ্গায় ২৪৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%