বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
১০:৪৭ পি.এম
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে রাঘবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে যখন শাহনাজ়কে প্রশ্ন করা হয়, তখন তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে তিনি চান না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইয়েমেনের হুথি আন্দোলনের নেতা আবদুল মালিক আল-হুথি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে বিশ্বের ‘অশুভ শক্তি ও অস্থিতিশীলতার উৎস’ হিসেবে অভিহিত করেছেন। তিনি একই সঙ্গে অভিযোগ করেছেন যে, সৌদি আরব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের অভীষ্টের বাস্তবায়নে নেতৃত্ব সহযোগিতা করছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে আল-হুথি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলই বিশ্বের অশুভ শক্তি এবং অস্থিতিশীলতার মূল উৎস।’ তিনি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের সহযোগীরা যুদ্ধকে উসকে দিয়ে এবং ফিলিস্তিনসহ বিভিন্ন অঞ্চলের সম্পদের লুটপাট করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির কাজ করছে।
আল-হুথির দাবি অনুযায়ী, মধ্যপ্রাচ্যের সকল যুদ্ধের পিছনে রয়েছে তথাকথিত ‘গ্রেটার ইসরাইল’ প্রতিষ্ঠার জন্য জায়নবাদী প্রকল্প। তার বর্ণনায়, এই ধারণায় ইসরাইলের ভূখণ্ড মিসরের নীল নদ থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আবার অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল জোট আন্তর্জাতিক চুক্তি বা জাতিসংঘের প্রস্তাবকে সম্মান দেয় না। বরং, তারা বিভিন্ন জাতির বিরুদ্ধে গণহত্যা এবং সভ্যতা ধ্বংসকে উত্সাহিত করে।
ভাষণে হুথি নেতা সৌদি আরবেরও কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান দুর্বল করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং যুক্তরাজ্যের সঙ্গে সৌদি আরবের সহযোগিতা এখন ‘সম্পূর্ণ স্পষ্ট’।
আল-হুথি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযান মানে বহু বছর ধরে চলছে এবং এর কোন আইনগত ভিত্তি নেই। বরং এটি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের প্রতি আনুগত্যের অংশ হিসেবে হচ্ছে।
চলমান সপ্তাহে হুথি এবং সৌদির সঙ্গে উত্তেজনা নতুন করে ছড়িয়ে পড়ে। গত সোমবার, হুথিদের নিয়ন্ত্রণে থাকা সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাবর্ষণ করে রিয়াদ। এর কয়েক ঘণ্টার মধ্যে হুথি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তার প্রেক্ষিতে জবাব দেয়। এর ফলে সৌদি ও ইরান-সমর্থিত গোষ্ঠীটির মধ্যে চার বছর ধরে চলতে থাকা যুদ্ধবিরতি ভেঙে পড়ে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থী অফিসারগণ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) চলমান এএফডব্লিউসি-২০২৬ কোর্সের অংশ হিসেবে এই পরিদর্শনের আয়োজন করা হয়েছিল।
এনডিসির চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রশিক্ষণার্থী দলের নেতৃত্ব দেন।
পরিদর্শনকালে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মুশফেকুর রহমান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
সভার শুরুতে ডিআইজি (এইচআর) মোহাম্মদ আশফাকুল আলম বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা ইত্যাদি সম্পর্কে প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে প্রশিক্ষণার্থী অফিসারগণ বাংলাদেশ পুলিশের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সমসাময়িক নানা বিষয়ে পুলিশ কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি মো. মুশফেকুর রহমান উল্লেখ করেন, দেশে যেকোনো সংকটকালে সশস্ত্র বাহিনী এবং পুলিশ একসাথে কাজ করে। তিনি আরও বলেন, এ ধরনের পরিদর্শন কার্যক্রমের ফলে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান পেশাগত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুসংহত হবে।
উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আইজিপি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। জানা যায়, পরিদর্শনকারী টিমে ৬২ জন প্রশিক্ষণার্থী অফিসার অন্তর্ভুক্ত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও উপমহাদেশের বরেণ্য আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুতবার আগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
এ তথ্য আজ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থানরত এই আলেম বিশ্বের ইসলামী চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চা, দাওয়াহ এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ সফরের সময় তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময়ও করবেন।
আগামী শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ তিনি প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে যা গুরুত্বপূর্ণ একটি ঘটনা।
আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বর্তমানে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও, তিনি মুম্বাই ভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবে ইসলামী শিক্ষা ও গবেষণার খেদমতে নিয়োজিত রয়েছেন।
আল্লামা সাজ্জাদ নোমানী আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে সমাদৃত।
তিনি মুসলিম সমাজের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের স্বাস্থ্য খাতে চিকিৎসা অক্সিজেনের সহজলভ্যতা, মান নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল মেডিকেল অক্সিজেন রোডম্যাপ (২০২৬-২০৩০)’ প্রণয়নের জন্য সরকার উদ্যোগ নিয়েছে।
এই কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে সভাপতি করে ২৭ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা।
এছাড়াও কমিটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের নীতিনির্ধারক, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং কেন্দ্রীয় ঔষধাগারের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। পাশাপাশি, কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা প্রদানের জন্য বুয়েট এবং আইসিডিডিআরবি’র বিশেষজ্ঞসহ দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই কমিটিতে রয়েছেন।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে বিশ্বব্যাংক, এডিবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচঅও), ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
নতুন এই রোডম্যাপের মূল লক্ষ্য হলো দেশের স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা। কমিটির প্রধান দায়িত্ব ও কার্যপরিধির মধ্যে রয়েছে— চিকিৎসা অক্সিজেনের মান নিয়ন্ত্রণ ও গুণগত মান নিশ্চিত করা, অক্সিজেন ব্যবস্থাপনায় একটি কার্যকর জাতীয় গাইডলাইন ও রোডম্যাপ প্রণয়ন করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিশেষজ্ঞ কো-অপ্টের মাধ্যমে কার্যক্রমকে আরও গতিশীল করা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ