মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৫৮ পি.এম
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে সোমবার পর্যন্ত অন্তত ৪ হাজার ৪৭১ জন নিখোঁজ এবং ৯৫৫ জন প্রাণ হারিয়েছে।
বড় ধরনের দুর্যোগের পর উদ্ধার কার্যক্রম ও হিসাব-নিকাশের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নিখোঁজ ও মৃতের সংখ্যা পরিবর্তিত হতে পারে। তাই এই সংখ্যা আরও পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সর্বশেষ হিসাব নিচে দেওয়া হলো: মোট নিখোঁজ: ৪ হাজার ৪৭১ জন।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার জানিয়েছে, দেশটির অংশে নিখোঁজ মানুষের সংখ্যা কমে ৩ হাজার ৯২৫ জন হয়েছে। এই দুর্যোগে ৯৩৯ জন নিহত হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি রোববার জানিয়েছে, তিব্বতে ৫৪৬ জন নিখোঁজ এবং আরও ১৬ জন মারা গেছেন।
দুই দেশের হিসাব মিলিয়ে মোট নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭১ জন এবং মোট মৃতের সংখ্যা ৯৫৫ জন।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৫৯২ জন বিদেশি রয়েছেন। তবে তাদের জাতীয়তা অনুযায়ী আলাদা কোনো তালিকা প্রকাশ করা হয়নি।
চীনা কর্মকর্তারা রোববার জানিয়েছেন, তিব্বতে নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন।
এদিকে ভারত কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে প্রবাহিত নদী থেকে তারা ১৭টি মরদেহ উদ্ধার করেছে। এগুলো বন্যার শিকার বলে ধারণা করা হচ্ছে। তবে এই মরদেহগুলো আপাতত মোট মৃতের হিসাবের সাথে অন্তর্ভুক্ত করা হয়নি।
নেপাল: নিখোঁজদের মধ্যে রয়েছেন: জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩৯ জন। নেপালি সেনাবাহিনীর ৪৫ জন। পুলিশের ৩৮ সদস্য। শুল্ক ও অভিবাসন বিভাগের ১৮ কর্মকর্তা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নুওয়াকোট জেলায় অন্তত ১ হাজার ১৫৮ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
চীনের সিসিটিভি রোববার জানিয়েছে, তিব্বতে ১০৪ জন নেপালি নাগরিক নিখোঁজ রয়েছেন।
চীন: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে প্রায় ১০০ জন চীনা নাগরিক রয়েছেন।
তবে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নেপালে ৮ জন চীনা নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।
ভারত: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ২৭৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। এছাড়া ভারতীয় বংশোদ্ভূত আরও ১২৮ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৪৯ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।
যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর রোববার জানিয়েছে, প্রায় ৮৫ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। কোনো মার্কিন নাগরিক নিহত হয়েছেন—এমন তথ্য তাদের কাছে নেই।
নেপাল ট্যুরিজম বোর্ড শুক্রবার নেপালে নিখোঁজ মার্কিন নাগরিকের সংখ্যা ৬৫ জন এবং উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা ২ জন বলে জানিয়েছিল।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে আরও ১৮ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন।
ইউক্রেন: নেপাল ট্যুরিজম বোর্ড শুক্রবার জানিয়েছিল, ৬১ জন ইউক্রেনীয় এখনো নিখোঁজ রয়েছেন।
নেপালে ইউক্রেনের দূতাবাস শুক্রবার জানিয়েছে, ৬২ জন ইউক্রেনীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এর আগে দেওয়া হিসাবের চেয়ে এই সংখ্যা ৬ জন বেশি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে একজন ইউক্রেনীয় নিখোঁজ রয়েছেন।
মালয়েশিয়া: নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে ৫১ জন মালয়েশীয় নিখোঁজ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৩ জন মালয়েশীয় নিখোঁজ রয়েছেন।
অস্ট্রেলিয়া: রোববার পর্যন্ত ৪২ জন অস্ট্রেলীয় নিখোঁজ ছিলেন।
যুক্তরাজ্য: নেপাল ট্যুরিজম বোর্ডের শুক্রবারের হিসাবে ৩৩ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে আরও ১৫ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন।
লাতভিয়া: নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে ২৯ জন লাতভীয় নিখোঁজ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৩৩ জন লাতভীয় নিখোঁজ রয়েছেন।
কানাডা: নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে ২৫ জন কানাডীয় রয়েছেন।
তবে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ কানাডীয় নাগরিকের সংখ্যা ৩০ জন বলে জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৬ জন কানাডীয় নিখোঁজ রয়েছেন।
দক্ষিণ কোরিয়া: নেপাল ট্যুরিজম বোর্ড শুক্রবার জানিয়েছে, ৯ জন দক্ষিণ কোরীয় পর্যটক নিখোঁজ।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছিল, জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সিঙ্গাপুর: নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ৯ জন সিঙ্গাপুরীয় নিখোঁজ।
জার্মানি: নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে ৮ জন জার্মান নাগরিক নিখোঁজ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৩ জন জার্মান নিখোঁজ রয়েছেন।
রাশিয়া: নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ৯ জন রুশ নাগরিক নিখোঁজ এবং ২ জনকে উদ্ধার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে আরও ৩ জন রুশ নাগরিক নিখোঁজ রয়েছেন।
অন্যান্য দেশের নিখোঁজ নাগরিক—
দক্ষিণ আফ্রিকা: নেপালে ৬ জন; তিব্বতে ৪ জন।
জাপান: নেপালে ৫ জন।
নিউজিল্যান্ড: নেপালে ৫ জন; তিব্বতে ২ জন।
ফ্রান্স: নেপালে ৪ জন; তিব্বতে ২ জন।
স্পেন: নেপালে ৩ জন; তিব্বতে ১ জন।
বেলজিয়াম: নেপালে ২ জন নিখোঁজ; ১ জন উদ্ধার।
হাঙ্গেরি: নেপালে ৩ জন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে; নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে ১ জন। তিব্বতে ১ জন নিখোঁজ। পর্তুগাল: নেপালে ৩ জন নিখোঁজ, ২ জনকে উদ্ধার করা হয়েছে বলে পর্তুগাল সরকার জানিয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে নিখোঁজ ১ জন। তিব্বতে ১ জন নিখোঁজ।
নেদারল্যান্ডস: নেপালে ২ জন; তিব্বতে ২ জন।
ইতালি: ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে ৩ জন নিখোঁজ। নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে ১ জন নিখোঁজ এবং ২ জন উদ্ধার।
আয়ারল্যান্ড: নেপালে ২ জন; তিব্বতে ২ জন।
কাজাখস্তান: নেপালে ৩ জন; তিব্বতে ১ জন।
বেলারুশ: নেপালে ১ জন।
ফিনল্যান্ড: নেপালে ১ জন; তিব্বতে ১ জন।
ইসরাইল: নেপালে ১ জন।
লিথুয়ানিয়া: নেপালে ১ জন; তিব্বতে ১ জন।
ফিলিপাইন: নেপালে ১ জন।
সার্বিয়া: নেপালে ১ জন। সুইজারল্যান্ড: নেপালে ১ জন নিখোঁজ; ১ জন উদ্ধার।
সুইডেন: নেপালে ১ জন।
ভিয়েতনাম: নেপালে ১ জন।
এস্তোনিয়া: তিব্বতে ২ জন নিখোঁজ রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : চীন-নেপাল সীমান্ত থেকে সুনামির মতো ধেয়ে আসা হিমবাহের বন্যায় সৃষ্ট ‘অকল্পনীয়’ দুর্যোগের ষষ্ঠ দিনে সোমবার উদ্ধারকর্মীরা কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এদিকে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৫০০।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর শনাক্ত করা সম্ভব হয়নি এমন কিছু লাশ গণকবরে দাফন করা হয়েছে।
বুধবার, হিমবাহ থেকে নেমে আসা বরফশীতল পানি, পাথর ও ধ্বংসাবশেষের বিশাল ঢলে নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে অন্তত ৯৩৯ জন প্রাণ হারিয়েছেন।
এছাড়া, ভারতের ভাটির দিকে প্রবাহিত নদীগুলো থেকে আরও অন্তত ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে।
রাসুয়া জেলার এক জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী শিবু গিরি নিজেকে বেঁচে থাকার জন্য ভাগ্যবান মনে করছেন।
৪৪ বছর বয়সী গিরি এএফপিকে জানান, একটি হেলিকপ্টারের উদ্ধারকারী দল তাকে ‘তিনবার উদ্ধারের চেষ্টা করেছিল, কিন্তু কোমর পর্যন্ত কাদায় আটকে থাকায়’ তারা তাকে বের করতে পারেনি।
তিনি আরও বলেন, ‘আমি তাদের পানি ও খাবার ফেলে দিতে বলেছিলাম।’
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ রোববার এই দুর্যোগকে ‘অকল্পনীয় ও হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন।
চিতওয়ান জেলায় সেনাসদস্যরা রাবারের নৌকা থেকে নেমে নদীর পাড় বেয়ে নীল ব্যাগে রাখা লাশগুলো তুলে আনেন। পরে মাটির রাস্তার পাশে লাশগুলোকে সারিবদ্ধভাবে রাখা হয়।
এদিকে বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। একাধিক সুড়ঙ্গে আটকে পড়া প্রায় ১০০ জন জলবিদ্যুৎ কর্মীকে উদ্ধারে কাদা ও ধ্বংসাবশেষ সরাতে খনন, ড্রিলিং ও বিস্ফোরণ ব্যবহার করা হচ্ছে।
এখন পর্যন্ত দুটি সুড়ঙ্গ থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতরের পথ কাদায় বন্ধ হয়ে গেছে।
বিশেষায়িত সুড়ঙ্গ উদ্ধারকারী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, উদ্ধারকারীরা ‘কাদামিশ্রিত পলির স্তর’ ভেদ করে এগোচ্ছেন।
তিনি এএফপিকে বলেন, ভেতরে কেউ বেঁচে থাকতে পারেন— এ বিষয়ে তিনি ‘এখনো আশাবাদী’ আছেন।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ২০ হাজার ৬০০ জনকে মোতায়েন করা হয়েছে। দুর্যোগ কবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
সোমবার নেপালের নুওয়াকোট ও রাসুয়া জেলায় হেলিকপ্টার থেকে উদ্ধার করা লাশ নামাতে দেখা যায় সেনা সদস্যদের।
তবে এই ভয়াবহতার মধ্যেও কিছুটা আশার খবর পাওয়া গেছে। শুক্রবার কাদা থেকে উদ্ধার করা ছয় বছর বয়সী এক শিশুকে পরে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
নেপাল সশস্ত্র পুলিশের মুখপাত্র নেত্র বাহাদুর কার্কি এএফপিকে বলেন, ‘শিশুটির শরীর কাদায় আটকে ছিল, তবে মাথাটি কাদার বাইরে ছিল।’
তিনি জানান, শিশুটি এখন ‘বিপদমুক্ত এবং হাসপাতালে সুস্থ হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, একটি হিমবাহ ধসে এই দুর্যোগের সূত্রপাত ঘটে।
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলে যাওয়ার ফলে এ ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়ছে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেন, ‘পরিবর্তনশীল জলবায়ু ও এর প্রভাবের বড় ভুক্তভোগীদের মধ্যে নেপালের মানুষ অন্যতম।’
বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় দ্রুত গলছে।
পুরো জনপদ ভেসে যাওয়ার ফলে এখন ত্রাণ ও সহায়তার প্রয়োজন ব্যাপক।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের কর্মকর্তা আবিওদুন বানিরে এএফপিকে বলেন, ‘এটি একটি চলমান বিপর্যয়।’
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের চাহিদা ব্যাপক।
বন্যার পানিতে সড়ক ভেসে গেছে, বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে ও বহু সেতু ভেঙে পড়েছে।
মর্গগুলোতে লাশ রাখার জায়গা না থাকায় উদ্ধার করা শত শত লাশের কিছু দাফন শুরু করেছে নেপাল। তবে এর আগে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে, যাতে পরে পরিবারের সদস্যরা তাদের স্বজনদের শনাক্ত করে লাশ নিয়ে যেতে পারেন।
চিতওয়ান জেলায় শোকাহত স্বজনরা কয়েকটি লাশের শেষকৃত্য সম্পন্ন করেছেন। অন্যদিকে দেবীঘাটের মতো নদীতীরবর্তী গ্রামগুলোতে বেঁচে যাওয়া মানুষ ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর থেকে অবশিষ্ট জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন।
লাশ সংরক্ষণের জন্য ‘এক হাজারের বেশি’ ফ্রিজার ইউনিট প্রয়োজন বলে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে কাঠমান্ডু।
স্বজন হারানো পরিবারগুলো কমিউনিটি সেন্টারে পর্দায় লাশের ছবি দেখছেন ও নিখোঁজ প্রিয়জনদের শনাক্ত করার চেষ্টা করছেন।

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ‘ইউজড স্পেয়ার পার্টস’ হিসেবে ঘোষণা দিয়ে জাপান থেকে আমদানি করা একটি কনটেইনারে বিলাসবহুল গাড়ির অংশ খালাসের অপচেষ্টা প্রতিহত করেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে।
এনবিআর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি কনটেইনারে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ এবং বিএমডব্লিউ এম৫ গাড়ির অংশবিশেষসহ বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ শনাক্ত করা হয়েছে।
‘ইউজড স্পেয়ার পার্টস’ হিসেবে ঘোষণা করা চালানটি খুলে দেখা হলে এতে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ ও বিএমডব্লিউ এম৫-এর বিচ্ছিন্ন অংশ, হোন্ডা বি১৮সি টাইপ আর ইঞ্জিন, ফ্রন্ট হাফ বা হাফ-কাট ও টায়ারসহ বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ পাওয়া যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পণ্য বন্দরে আসার পর প্রায় এক মাস বিল অব এন্ট্রি দাখিল না করে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে চালানটি খালাসের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা অভিযান পরিচালনা করে এ প্রচেষ্টা প্রতিহত করেন।
উদ্ধারকৃত গাড়ির অংশগুলো সম্পূর্ণ গাড়ির বৈশিষ্ট্য বহন করে কি না, তা বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে।
প্রাথমিকভাবে শনাক্ত করা অংশগুলোর ভিত্তিতে যাচাই করা হচ্ছে যে লেক্সাস এলএক্স ৬০০, লেক্সাস এসসি ৪৩০ ও বিএমডব্লিউ এম৫-এর পূর্ণাঙ্গ গাড়ির বৈশিষ্ট্য রয়েছে কি না। পাশাপাশি, হোন্ডা বি১৮সি টাইপ আর ইঞ্জিন, ফ্রন্ট হাফ বা হাফ-কাট এবং অন্যান্য যন্ত্রাংশ বিবেচনায় চালানটির সম্মিলিত আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৯ কোটি টাকা থেকে ১২ কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চালানটির আমদানি মূল্য, অর্থ পরিশোধের তথ্য, সংশ্লিষ্ট বাণিজ্যিক দলিল এবং লেনদেনের প্রকৃতি যাচাই করা হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য মানি লন্ডারিংয়ের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে।
আমদানি ঘোষণায় পণ্যের প্রকৃত অবস্থা গোপন, শুল্ক-কর ফাঁকি এবং আমদানি বিধিমালা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু মন্তব্য করেছেন যে, রাষ্ট্রের কল্যাণের জন্য কারো সাথে কোনো আপস করা হবে না। তিনি আরও বলেন, "পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য আমরা নিরলস কাজ করে যেতে চাই।"
গতকাল ঢাকায় সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় সংক্রান্ত সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আজ সরকারের এক তথ্যবিবরণীতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
মন্ত্রী কক্সবাজার জেলাকে একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের আওতায় আনার ঘোষণা দিয়ে বলেন, দেশের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, "শুধু ঢাকায় বসে ফাইল সই বা নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে সশরীরে উপস্থিত থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই।"
রোহিঙ্গা সংকট এবং কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী জানান, উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও টেকসই সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজারের সংসদ সদস্যদের সাথে নিবিড় সমন্বয় করে কাজ করা হবে।
সভায় কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নানের সঞ্চালনায় সীমান্ত অপরাধ, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, অপহরণ ও মানবপাচার রোধ, সারের পাচার রোধ ও সুষম বণ্টন নিশ্চিতকরণ, পর্যটন নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা এবং সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা বা রিসোর্ট নির্মাণ বন্ধে কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সমন্বয়ে নিয়মিত যৌথ টহল এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানোর ওপর জোর দেওয়া হয়।
জুম মিটিংয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পল্লী বিদ্যুৎসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ