ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চাতলপাড় ডিগ্রী কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা অনুষ্ঠিত


চাতলপাড় ডিগ্রী কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাতলপাড় ডিগ্রী কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের অফিস কক্ষে আয়োজিত সভায় নবগঠিত গভর্নিং বডির সদস্যদের মধ্যে মতবিনিময়, কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মোহাম্মদ ওমর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কলেজ গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিণী সায়মা আক্তার। অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত গভর্নিং বডির সভাপতি সায়মা আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আলাউদ্দিন, নজরুল ইসলাম, এনামুল হক, বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট মোঃ আরাফাত উল্লাহ, বিদ্যোৎসাহী সদস্য মোঃ মনিরুজ্জামান, আজীবন দাতা সদস্য মোঃ হুমায়ূন কবির ভূইয়া, হিতৈষী সদস্য ওয়াসিম ভূইয়া, শিক্ষক প্রতিনিধি সালমা আক্তার খানম, মোঃ রহমত আলী, সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার, সহকারী অধ্যাপক রউফ মিয়া এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।

এ সময় বক্তারা উল্লেখ করেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডির এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, চাতলপাড় ডিগ্রী কলেজ দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানসম্মত করতে নবগঠিত গভর্নিং বডির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সভাপতি সায়মা আক্তার বক্তব্যে নবগঠিত গভর্নিং বডির সফলতা কামনা করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। সভায় নবগঠিত গভর্নিং বডির সদস্যরা কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনের পর টাঙ্গাইলে সচেতনতা বৃদ্ধির জন্য র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে নিজে ঝাড়ু হাতে নিয়ে এই মহতী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

উদ্বোধনের পর, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন। তিনি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং অপ্রয়োজনীয় পানি জমার স্থানগুলো পরিষ্কার করার কার্যক্রমে সরাসরি অংশ নেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।

এর আগে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সময়।" তিনি আরও বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা যেকোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।"

প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতে সারা দেশে একই সঙ্গে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।" তিনি উল্লেখ করেন, "মানুষকে সচেতন করার পাশাপাশি নিজেরাও যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করি, তাহলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।"

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
লৌহজংয়ে

লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন মায়ের পাশে দাঁড়ালেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন মায়ের পাশে দাঁড়ালেন ইউএনও

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চন্দ্রেরবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় লাইফ এইড হাসপাতালে সন্তান প্রসব করেছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। এই সংবাদ শোনার পর লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু তাৎক্ষণিকভাবে অসহায় মা ও নবজাতকের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুক্রবার (১১ আগস্ট) সকালে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী বেশ কিছুদিন ধরে চন্দ্রেরবাড়ি বাসস্ট্যান্ড, বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ প্রসব বেদনা উঠলে স্থানীয় লোকজন তাকে নিকটস্থ লাইফ এইড হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি সন্তান প্রসব করেন।

স্থানীয় ব্যবসায়ী আবদুল মান্নান জানান, বেশ কিছুদিন ধরে তিনি পাগলী মেয়েটিকে এদিকে ঘোরাঘুরি করতে দেখছিলেন এবং মেয়েটি যে গর্ভবতী, এই বিষয়টি প্রথমে তার নজরে আসে। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি নজরদারি করতে জানিয়ে রাখেন। শুক্রবার সকালে মেয়েটি বাচ্চা প্রসব করলে বিষয়টি পদ্মা সেতু উত্তর থানার ওসি, উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়।

খবর পেয়ে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেসময় তার সাথে উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বাচ্চাটির জন্য গুড়ো দুধ ও অন্যান্য প্রয়োজনীয় আনুষাঙ্গিক জিনিসপত্র সরবরাহ করা হয়।

পরে মা ও নবজাতকের স্বাস্থ্য পরীক্ষার পর স্থানীয় লাইফ এইড হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয় এবং ব্যবসায়ী আবদুল মান্নানের পরিবারের জিম্মায় রাখা হয়। বর্তমানে মা ও বাচ্চা সুস্থ রয়েছে।

ইউএনও ফারজানা ববি মিতু বলেন, "স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মা ও নবজাতককে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেয়েটির অভিভাবকদের সন্ধান পাওয়া গেছে। তবে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুর সর্বোত্তম কল্যাণে যেভাবে হস্তান্তর করা হবে, সেভাবে হস্তান্তর করা হবে।"

স্থানীয়রা জানান, অসহায় ওই নারী ও নবজাতকের চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করে মানবিকতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। তারা মা ও নবজাতকের সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ডিএমপির অভিযানে ৬২৯ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও মাদক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


রাজধানীতে ডিএমপির অভিযানে ৬২৯ গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র ও মাদক

রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে ৫০টি মামলা দায়ের করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, গুলি, মোবাইল ফোন ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য প্রকাশ করেন। ডিএমপির বিভিন্ন বিভাগ রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ২০৩ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৪২ জন এবং রমনা বিভাগে ৪০ জন রয়েছে। গোয়েন্দা বিভাগ থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে উদ্ধার হওয়া মাদকের মধ্যে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি এয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা এবং ৩২টি রেডবল কার্তুজ রয়েছে।

পুলিশ আরও ৫৫টি মোবাইল ফোন, সাতটি ফয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, একটি সাদা বোতলের অ্যালকোহল, একটি সিএনজি, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড, একটি চাপাতি এবং নগদ ১৮ হাজার ২২০ টাকা উদ্ধার করেছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংক ঘিরে উত্তেজনা, সরে গেল দুই পক্ষ; সোমবার ফের কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


ইসলামী ব্যাংক ঘিরে উত্তেজনা, সরে গেল দুই পক্ষ; সোমবার ফের কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষ রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তাদের কর্মসূচি শেষ করে সরে যায়। উভয় পক্ষের দাবি আদায়ের লক্ষ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) পুনরায় অবস্থান কর্মসূচিতে নামার ঘোষণা দেওয়া হয়েছে। ব্যাংকপাড়ায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরাম এবং ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেয়। পাল্টাপাল্টি অবস্থান ও স্লোগানের কারণে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখার, ব্যাংকে সুশাসন নিশ্চিত করার এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবি জানান। অন্যদিকে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।

ঘটনাস্থলে উপস্থিত উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ বলেন, "যেকোনো আন্দোলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।" তিনি আরও বলেন, কর্মসূচি পালনের জন্য এমন জায়গায় আহ্বান জানানো হচ্ছে, যেখানে মানুষের চলাচল কম এবং জনদুর্ভোগের আশঙ্কা কম থাকে।

ডিসি হারুন জানান, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে দুটি পক্ষের কর্মসূচি চলছে। চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে ব্যাংকের ভেতরে প্রবেশ করেছে। তারা স্মারকলিপি দিয়ে বেরিয়ে এলে রোববারের জমায়েত শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, "বিপুলসংখ্যক মানুষ এক জায়গায় জমায়েত হলে তাদের সরিয়ে দিতে গিয়ে পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে উঠতে পারে।" এ কারণে পুলিশ বড় ধরনের জমায়েত নিরুৎসাহিত করছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি হারুন বলেন, ইসলামী ব্যাংককেন্দ্রিক এই আন্দোলনের সঙ্গে সাম্প্রতিক কোনো রাজনৈতিক ঘটনা কিংবা আওয়ামী লীগের কোনো কর্মসূচির যোগসূত্র রয়েছে কি না, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি জানান, ব্যাংকপাড়ায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

দুপুর ১টার দিকে রোববারের কর্মসূচি শেষ করে দুই পক্ষই মতিঝিলের দিলকুশা এলাকা থেকে সরে যায়। তবে উভয় পক্ষের ঘোষণা অনুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%