০৪:১২ পি.এম
আজ ৯ অক্টোবর বিশ্ব ডিম দিবস। প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়, যার উদ্দেশ্য হল ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তবে বাংলাদেশে ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের জন্য পুষ্টিকর এই খাদ্যটি কিনতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
বিশ্ব ডিম দিবসের সূচনা ১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় হয়েছিল। সেই সময় থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার দিবসটি পালন করা হচ্ছে। এবছর দিবসটির ৩০ বছর পূর্তি হচ্ছে। এবারের আয়োজনের মূল লক্ষ্য হল ডিমের পুষ্টিগুণ ও এর বহুমুখী ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
একটি ডিম থেকে সাধারণত প্রায় ৭৭ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। ডিম উচ্চমানের আমিষের পাশাপাশি আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফলেট, দস্তা এবং ভিটামিন ডির উৎস হিসেবে পরিচিত। এতে চোখের সুস্থতার জন্য প্রয়োজনীয় লুটিন ও জিয়াজ্যানথিনের মতো উপাদানও বিদ্যমান।
আরও পড়ুন: পূজার ছুটিতে প্রকৃতির অপরূপ দ্বীপ চর হেয়ার ঘুরে আসুন
ডিম শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সহায়তা করে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সক্ষম এবং বিপাকীয় কার্যক্রমে সহায়তা প্রদান করে। এতে ওমেগা-৩-এর মতো প্রয়োজনীয় চর্বিও রয়েছে। সহজলভ্য ও তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় বিশ্বের কোটি কোটি মানুষের খাদ্যতালিকায় ডিমের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। যদিও মুরগির ডিম সবচেয়ে বেশি খাওয়া হয়, হাঁস, কোয়েল এবং রাজহাঁসের ডিমও জনপ্রিয়।
এদিকে, বিশ্ব ডিম দিবসের এই দিনে দেশে ডিমের বাজারে স্বস্তি নেই। সরকারি তথ্যমতে, গত এক মাসে ডিমের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে গেছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বৃহস্পতিবারের (৮ অক্টোবর) প্রতিবেদনে প্রতি ডজন ডিমের সর্বোচ্চ দাম ১৬২ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর এই দাম ছিল ১৫০ টাকা। অন্যদিকে, পাড়া-মহল্লার খুচরা বাজারে বাদামি ডিম প্রতি ডজন ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজার ও দোকানের ওপর ভিত্তি করে দামে পার্থক্য রয়েছে।
সূত্র: ওয়ার্ল্ড এ্যাগ অর্গানাইজেশন , ন্যাশনাল ডে কেলেন্ডার
আরও পড়ুন: কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে সাধু-গুরু ও লালন অনুসারীদের মিলনমেলা শেষ হচ্ছে আজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন