ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টয়লেটে মাংস ধোয়া ও খাবারে কেমিক্যাল, মানিকগঞ্জের ৩ রেস্তোরাঁকে জরিমানা


টয়লেটে মাংস ধোয়া ও খাবারে কেমিক্যাল, মানিকগঞ্জের ৩ রেস্তোরাঁকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের তিনটি রেস্তোরাঁকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ করেছে। এই জরিমানার কারণ হিসেবে টয়লেটের ভেতরে মাংস ধোয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা এবং নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের অভিযোগ উত্থাপিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানের সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ও ৪৩ ধারার আওতায় ঢাকা বিরিয়ানি হাউজকে ১ লাখ টাকা, হাজী নান্না বিরিয়ানি হাউজকে ২৫ হাজার টাকা এবং দ্বীন দুনিয়া রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, ঢাকা বিরিয়ানি হাউজের রান্নাঘরের পরিবেশ এবং খাদ্য তৈরির প্রক্রিয়ায় অনিয়ম ধরা পড়েছে। বিশেষ করে টয়লেটের মধ্যে মাংস ধোয়ার বিষয়টি নজরে আসে। খাবার তৈরিতে নিষিদ্ধ কেমিকেল ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।

এই ঘটনার পর ঢাকা বিরিয়ানি হাউজ কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে রান্নাঘর অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রান্নাঘর স্থানান্তর না করলে নিরাপদ খাদ্য আইনে মামলা করা হবে বলে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যে, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা উচিত নয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসিয়ান কাপের অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চান হামজা চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


আসিয়ান কাপের অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চান হামজা চৌধুরী

বাংলাদেশ ফুটবল দল বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে ফিফা আসিয়ান কাপের জন্য। ভক্তদের মধ্যে এই টুর্নামেন্ট নিয়ে অনেক আশা থাকলেও, দলের অন্যতম প্রধান খেলোয়াড় হামজা চৌধুরী এটিকে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাফুফেকে দেওয়া সাক্ষাৎকারে হামজা চৌধুরী বলেন, "এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি। আমাদের চেয়ে উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া একটি বড় বিষয়।"

দলের লক্ষ্য সম্পর্কে তার বক্তব্য, "আমাদের মূল লক্ষ্য যতটা সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা কাউকে ভয় পাই না এবং আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। এটি আমাদের জন্য একটি শেখার প্রক্রিয়া, এখান থেকে সর্বোচ্চ অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই।"

প্রতিপক্ষ দলের সুবিধা এবং পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে হামজা চৌধুরী ইন্দোনেশিয়ার পরিবেশ, অনুশীলনের মাঠ এবং আতিথেয়তার প্রশংসা করেন। তিনি আরও অন্যান্য উদীয়মান ও তরুণ খেলোয়াড়দেরও প্রশংসা করেন।

তিনি জানান, পুরো দলের মনোযোগ এখন শুক্রবারের ম্যাচের দিকে। সকল ফুটবলার ইতিবাচক মানসিকতায় রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ বছরের শিশুকে ঘরে নিয়ে যান হবি, অতঃপর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


৭ বছরের শিশুকে ঘরে নিয়ে যান হবি, অতঃপর ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উত্থাপিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এই ঘটনার পর শিশুটির বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ অভিযুক্ত প্রধান আসামি হবি সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া হবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের পুত্র।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দৌলতদিয়ায় শিশুর ওপর ধর্ষণের অভিযোগে বুধবার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছে দুদিন আগে। অভিযুক্ত হবি সরদার বাড়ি ফাঁকা পেয়ে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

​

তখন বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে বুধবার সকালে স্থানীয়রা বসে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন।

কিন্তু খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত হবিকে গ্রেপ্তার করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণের অভিযোগে আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


ময়মনসিংহে ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণের অভিযোগে আসামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি ঘটনা ঘটেছে যেখানে ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে পাঁচ আসামির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ জনতা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালীবাড়ি এলাকায় আসামিদের বাড়ি-ঘর ভাংচুরের পর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে চর কালীবাড়ি এলাকার এক প্রবাসীর বাড়িতে প্রবেশ করে অভিযুক্ত শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২)। বাড়িতে ঢুকেই প্রবাসীর ১৬ বছর বয়সী ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে উঠোনের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন তারা।

এরপর তারা ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে আলমারিতে থাকা নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। পরবর্তীকালে ছেলেকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় অভিযুক্ত রাজিব পুরো ঘটনার ভিডিও ধারণ করে এবং তিন দিনের মধ্যে আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এবং বিষয়টি পুলিশকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার পর নির্যাতিতা পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং গফরগাঁও থানা-পুলিশকে খবর দেন। গত ১৮ সেপ্টেম্বর ওই নারী বাদি হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। পর পুলিশ অভিযান চালিয়ে রাজিব নামের আসামিকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠায়।

এদিকে ঘটনাটি জানাজানি হলে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রথমে দুই আসামির বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে রাত ৮ টার দিকে আসামিদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়।

চর কালীবাড়ির বাসিন্দা নুরুল ইসলাম বলেন, এই ন্যক্কারজনক ঘটনার পর স্থানীয়রা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আসামিদের বাড়ি-ঘর ভাংচুর করে। পরে রাত ৮ টার দিকে আবারও বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শেখ জানান, এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বর্তমানে পুলিশ এলাকায় অবস্থান করছে। এ ঘটনায় সম্পৃক্ত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার বিকালে চর কালীবাড়ি সড়কে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে উপজেলা কৃষক দলের সভাপতি মো. আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা হাফিজ আল আসাদ, জিল্লুর রহমান মাস্টার ও স্বেচ্ছাসেবক দল নেতা আবু সায়েমসহ স্থানীয়রা বক্তব্য দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দেওয়ায় এসআই প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


নওগাঁর বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দেওয়ায় এসআই প্রত্যাহার

নওগাঁর বদলগাছীতে আদালতের পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর অভিযানে শিথিলতার অভিযোগে দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, আসামিকে প্রথম দফায় গ্রেপ্তারের সুযোগ পেয়েও পালিয়ে যেতে দেওয়ার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম রাকিবুল হাসান। তিনি বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সহসভাপতি।

পুলিশ জানায়, একটি সিআর মামলায় (নম্বর ২২২/২৫) তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর ভোরে আক্কেলপুর গ্রামে নিজ বাড়ি থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে বদলগাছী থানা পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই অসিত কুমার। এর আগে উপজেলার ভান্ডারপুর বাজারে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হলে তিনি একটি মোটরসাইকেলে চড়ে সটকে পড়েন। পরবর্তীতে গভীর রাতে পুনরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিষয়ে এসআই অসিত কুমার জানান, পরোয়ানা থাকায় রাকিবুলকে ধরতে একাধিকবার চেষ্টা চালানো হয়। ভান্ডারপুর বাজারে প্রথম দফায় ধরতে না পারলেও পরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে প্রথম দফায় তাকে ধরে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার একটি অভিযোগ ওঠার কথা শুনলেও কে বা কারা এমন অভিযোগ করেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানেন না বলে জানান তিনি। আসামি গ্রেপ্তারের পরপরই তাকে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়।

এদিকে অভিযুক্ত রাকিবুলের মা রেহেনা পারভিন জানান, পুলিশ তার ছেলেকে বাড়ি থেকেই ধরে নিয়ে গেছে। তবে লেনদেন বা অসদাচরণের বিষয়ে তিনি পুলিশ সুপারের কাছে কোনো অভিযোগ করেননি বলে দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, প্রথম অভিযানে আসামিকে পেয়েও ছেড়ে দেওয়া বা পালিয়ে যেতে দেওয়ার একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে পৌঁছানোর পর এসআই অসিত কুমারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

সার্বিক বিষয়ে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, স্থানীয় কোনো আলোচনা বা গুঞ্জনের কারণে নয়, বরং অর্পিত দায়িত্বে অবহেলার কারণেই এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথমবার অভিযানের সময় আসামিকে গ্রেপ্তারের সুযোগ থাকলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অসাবধানতার কারণে সে পালিয়ে যায়। কর্তব্যে এমন শিথিলতার জন্যই এসআই অসিতকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে অবশ্য তিনি নিজেই ওই আসামিকে গ্রেপ্তার করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%