প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উত্থাপিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এই ঘটনার পর শিশুটির বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ অভিযুক্ত প্রধান আসামি হবি সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া হবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের পুত্র।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দৌলতদিয়ায় শিশুর ওপর ধর্ষণের অভিযোগে বুধবার থানায় একটি মামলা রুজু করা হয়েছে। একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছে দুদিন আগে। অভিযুক্ত হবি সরদার বাড়ি ফাঁকা পেয়ে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
তখন বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে বুধবার সকালে স্থানীয়রা বসে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন।
কিন্তু খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত হবিকে গ্রেপ্তার করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন