ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতারক দিলরুবা গ্রেপ্তার, ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি


প্রতারক দিলরুবা গ্রেপ্তার, ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি

চাঁপাইনবাবগঞ্জে অধিক লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুয়া এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার অন্যতম মালিক নিশাত দিলরুবা জাহানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তিনি প্রায় ১৩০টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১০-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মোসা. নিশাত দিলরুবা জাহান (৩৯) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেনের স্ত্রী।

তিনি মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য। এছাড়া সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানার ভাইয়ের স্ত্রী তিনি। তার স্বামী সানোয়ার হোসেনও সংস্থাটির পরিচালনা কমিটির নির্বাহী সদস্য।

র‍্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন নিশাত দিলরুবা জাহান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আত্মগোপনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

জানা গেছে, অধিক লাভ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা। পরে প্রায় ১০৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সংস্থাটির বিরুদ্ধে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

টাকা ফেরত পাওয়ার দাবিতে ২০২২ সাল থেকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সংস্থাটির বিরুদ্ধে চার শতাধিক মামলা করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।

এসব মামলায় বাদী গ্রাহকদের মোট আর্থিক দাবি প্রায় ৩২ কোটি টাকা। তবে মামলা করা চার শতাধিক গ্রাহকের বাইরে সংস্থাটির মোট গ্রাহক সংখ্যা প্রায় ৩৫ হাজার বলে জানা গেছে। তাদের পাওনার পরিমাণ প্রায় ১০৫ কোটি টাকা।

এ ঘটনায় মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা, তার স্ত্রীসহ পরিবারের ১২ থেকে ১৩ জন সদস্য এবং কয়েকজন কর্মকর্তা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

র‍্যাব জানায়, নিশাত দিলরুবা জাহানের বিরুদ্ধে তিন শতাধিক প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে প্রায় ১৩০টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিতাস গ্যাস ১৩৫ জনকে নিয়োগ দেবে, এসএসসি পাসেই করতে হবে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


তিতাস গ্যাস ১৩৫ জনকে নিয়োগ দেবে, এসএসসি পাসেই করতে হবে আবেদন

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পেট্রোবাংলার প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

প্রতিষ্ঠানটিতে ৪টি পদে ১৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

এক নজরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ২৩ জুলাই ২০২৬ তারিখ

আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১৬ জুলাই ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১৩ - ১৬তম গ্রেড পদের জন্য ১১২ টাকা, ১৮তম গ্রেড পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেছে

বিশ্ববাজারে বুধবার (১৯ আগস্ট) প্রাথমিক লেনদেনে সোনার দাম সামান্য ভাবে বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার সাম্প্রতিক উচ্চতা থেকে কিছুটা কমে আসার কারণে সোনার দাম বেড়েছে। তবে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর দিকে রয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪২ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার সোনার দাম প্রায় ২ শতাংশ কমে গিয়েছিল।

অন্যদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৬ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।

মার্কেট বিশ্লেষকদের এখন নজর রয়েছে ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর দিকে। এতে সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অবস্থান এবং ভবিষ্যৎ মুদ্রানীতির সম্ভাব্য দিকনির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে।

সাধারণত যুক্তরাষ্ট্রের সুদের হার ও ট্রেজারি বন্ডের ফলন কমলে সোনার আকর্ষণ বৃদ্ধি পায়। ফলে ফেডের পরবর্তী নীতি নিয়ে যেকোনো ইঙ্গিত মূল্যবান এই ধাতুর বাজারে নতুনভাবে প্রভাব ফেলতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনায় ৪ বছরের চুক্তিতে রদ্রি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


বার্সেলোনায় ৪ বছরের চুক্তিতে রদ্রি

বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার, ১৮ আগস্ট, কাতালান ক্লাবটি ৩০ বছর বয়সী এই তারকাকে ২০৩০ সাল পর্যন্ত চার বছরের চুক্তিতে নিজেদের ডেরায় নিয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে যে, স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এবং দুই ক্লাবের মধ্যে দলবদলের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হওয়ার পর রদ্রির যোগদানের খবর প্রকাশ করে বার্সেলোনা।

ম্যানচেস্টার সিটির অধ্যায় শেষ করে রদ্রি এখন বার্সেলোনায় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছেন। কাতালান ক্লাবে জাতীয় দলের সতীর্থ লামিনে ইয়ামাল, দানি ওলমো, পাউ কুবারসি, গাভি ও পেদ্রিদের সঙ্গে ক্লাব ফুটবলেও একসঙ্গেই খেলবেন তিনি।

রদ্রি দলবদলের জন্য বার্সেলোনাকে গুনতে হচ্ছে ৭ কোটি ৬৫ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮০ কোটি টাকার সমপরিমাণ। তবে, দলবদলের আর্থিক বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনো পক্ষই কিছু প্রকাশ করেনি।

মনেকরছেন, ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকলেও, সোমবার বার্সেলোনায় পৌঁছে তিনি তার নতুন ঠিকানা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বার্সেলোনার হয়ে খেলার বিষয়টিকে তিনি নিজের ‘স্বপ্ন’ বলেও উল্লেখ করেছেন।

বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। বার্সেলোনার হয়ে খেলা আমার জন্য স্বপ্নের মতো। সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। তাদের অনেকের সঙ্গেই আমার আগে থেকেই পরিচয় রয়েছে। এখন কাজ শুরু করার এবং মাঠে নিজেকে প্রমাণ করার সময় এসেছে।

শুরুর দিকে রদ্রিকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছিল বার্সেলোনার প্রধান প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। তবে, শেষপর্যন্ত ব্যালন ডি’অরজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডার বার্সেলোনাকেই বেছে নিয়েছেন।

বার্সেলোনার মাঝমাঠে রদ্রির আগমন নতুন মৌসুমে দলটির শক্তি আরও বাড়াবে বলে মত প্রকাশ করেছেন ফুটবল বিশ্লেষকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার পর্বের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার পর্বের সিদ্ধান্ত

মুন্সীগঞ্জ কারাগারে অবস্থানরত সাবেক শিক্ষা মন্ত্রী ও সংসদ সদস্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর প্যারোলে মুক্তির আবেদন করে আইনজীবী এবং স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে এই তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

এর পূর্বে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যুর খবর জানিয়েছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি বলেন, রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। কোথায় এবং কখন দাফন ও জানাজা অনুষ্ঠিত হবে, সেটি বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন টিপু।

জানা যায়, ২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা। তৌফিক নেওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%