প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার, ১৮ আগস্ট, কাতালান ক্লাবটি ৩০ বছর বয়সী এই তারকাকে ২০৩০ সাল পর্যন্ত চার বছরের চুক্তিতে নিজেদের ডেরায় নিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে যে, স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এবং দুই ক্লাবের মধ্যে দলবদলের সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হওয়ার পর রদ্রির যোগদানের খবর প্রকাশ করে বার্সেলোনা।
ম্যানচেস্টার সিটির অধ্যায় শেষ করে রদ্রি এখন বার্সেলোনায় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছেন। কাতালান ক্লাবে জাতীয় দলের সতীর্থ লামিনে ইয়ামাল, দানি ওলমো, পাউ কুবারসি, গাভি ও পেদ্রিদের সঙ্গে ক্লাব ফুটবলেও একসঙ্গেই খেলবেন তিনি।
রদ্রি দলবদলের জন্য বার্সেলোনাকে গুনতে হচ্ছে ৭ কোটি ৬৫ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮০ কোটি টাকার সমপরিমাণ। তবে, দলবদলের আর্থিক বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনো পক্ষই কিছু প্রকাশ করেনি।
মনেকরছেন, ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকলেও, সোমবার বার্সেলোনায় পৌঁছে তিনি তার নতুন ঠিকানা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বার্সেলোনার হয়ে খেলার বিষয়টিকে তিনি নিজের ‘স্বপ্ন’ বলেও উল্লেখ করেছেন।
বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। বার্সেলোনার হয়ে খেলা আমার জন্য স্বপ্নের মতো। সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। তাদের অনেকের সঙ্গেই আমার আগে থেকেই পরিচয় রয়েছে। এখন কাজ শুরু করার এবং মাঠে নিজেকে প্রমাণ করার সময় এসেছে।
শুরুর দিকে রদ্রিকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছিল বার্সেলোনার প্রধান প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। তবে, শেষপর্যন্ত ব্যালন ডি’অরজয়ী এই স্প্যানিশ মিডফিল্ডার বার্সেলোনাকেই বেছে নিয়েছেন।
বার্সেলোনার মাঝমাঠে রদ্রির আগমন নতুন মৌসুমে দলটির শক্তি আরও বাড়াবে বলে মত প্রকাশ করেছেন ফুটবল বিশ্লেষকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন