১২:৪৫ এম
কানাডার বিভিন্ন স্থানে ৮৫৭টিরও বেশি দাবানল জ্বলছে এবং সেই দাবানলের ধোঁয়ায় বাতাস দূষিত হয়ে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য এবং মিনেসোটার মিনিয়াপোলিসের বিস্তীর্ণ এলাকার বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনওএএ) জানিয়েছে, আপার মিডওয়েস্ট, গ্রেট লেকস অঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতা কার্যকর রয়েছে। এ কারণে ওই সব স্থানের বাসিন্দাদের নিরাপত্তার জন্য ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কানাডা জুড়ে ৮৫৭টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবারই নতুন করে ২৩টি দাবানলের সূত্রপাত ঘটেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেম জানাচ্ছে, অধিকাংশ দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। বিশেষ করে অন্টারিওর পশ্চিমাঞ্চলে বড় বড় দাবানল সৃষ্টি হয়েছে এবং সেগুলো থেকে তৈরি হওয়া ঘন ধোঁয়ায় কানাডার থান্ডার বে ও টরন্টোর বায়ুর মান মারাত্মক অপরিবর্তন ঘটেছে।
এছাড়া অপেক্ষাকৃত হালকা ধোঁয়া উচ্চ বায়ুমণ্ডল দিয়ে গ্রেট লেকস পেরিয়ে নিউইয়র্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এর ফলে আকাশ ধোঁয়াটে দেখাচ্ছে এবং সূর্যোদয় ও সূর্যাস্ত স্বাভাবিকের তুলনায় বেশি লালচে দেখাতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
